ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২০ ১৪৩৩

বাউফলে সড়ক দুর্ঘটনায় জেলা ছাত্রলীগ সদস্যের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার

পটুয়াখালীর বাউফলে সড়ক দূর্ঘটনায় মো. মাহিন চৌকিদার (১৬) নামে জেলা ছাত্রলীগের এক সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে (১৭ অক্টোবর) আদাবাড়িয়া ইউপির মাধবপুর বাজারের কাছে বগা-কাশিপুর সড়কে ঘটে এ দুর্ঘটনা।

পটুয়াখালীর ধরান্দি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মাহিন পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া গ্রামের মো. নাসির উদ্দিন চৌকিদারের ছেলে। 

জানা গেছে, আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে মাহিনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যায়। স্থানীয় লোকজন দেখেতে পেয়ে মাহিন এবং এবং চালক শিমুলকে (২৫) আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।মাহিনের মৃত্যুতে তার স্বজন ও বন্ধু-বান্ধবের মাঝে শোকের ছায়া
নেমে এসেছে।
বাউফল থানার ওসি খন্দকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,‘মাহিনের মৃত্যুর সংবাদ শুনেছি। পুলিশ ঘটনা পৌঁছার আগেই  তাদেরকে পটুয়াখালী হাসপাতালে পাঠিয়ে দেয়।’