ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ২ ১৪৩৩

আজ আবহাওয়া শুষ্ক থাকবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১ এএম, ২০ অক্টোবর ২০১৯ রবিবার

আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় পরবর্তি ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাবে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া শনিবার সন্ধ্যায় ৬টায় থেকে আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ।

আজ রোববার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে। গতকাল শনিবার সারাদেশে কোথাও কোন বৃষ্টিপাত হয়নি। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকন্ডে ৩৩ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।
 
আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এসএ/