ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ৩ ১৪৩৩

গাজীপুরে তুলার গোডাউনে আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৯ এএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার | আপডেট: ১১:০৯ এএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় কেয়া স্পিনিং মিলের তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে কাশিমপুর, জয়দেবপুরের ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকাণ্ডে গোডাউনের তুলা পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। 

এমএস/