ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬,   আষাঢ় ৮ ১৪৩৩

রাজধানীতে আনসার আল ইসলামের ৪ সদস্য গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০ এএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ সোমবার সকাল র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, রাজধানীর গাবতলী ও সাভারের আমিন বাজার এলাকা থেকে ওই চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি র‍্যাব।

এ বিষয়ে বিস্তারিত তথ্য আজ ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে বলে র‍্যাব জানিয়েছে।