ঢাকা, বুধবার   ১৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ৩ ১৪৩৩

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্পোরেট শাখার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০১ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কর্পোরেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ঢাকার গুলশানে এই কর্পোরেট শাখার উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত শাখার উদ্বোধন করেন। এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোঃ মোস্তফা খায়ের ও মোঃ জহুরুল হক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ,কর্পোরেট শাখার ব্যবস্থাপক খন্দকার শামীম আহম্মদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

টিআর/আরকে