ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২১ ১৪৩২

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার

কুমিল্লায় ৫ হাজার ৫০ পিছ ইয়াবাসহ নিলুফা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। 

শনিবার দুপুরে জেলার সদর উপজেলার ধর্মপুর রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিলুফা বেগম ধর্মপুর এলাকার আবুল কাশেমের স্ত্রী। 

বিকেলে র‌্যাব- ১১ কুমিল্লার কার্যালয়ে উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব সংবাদিক সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ১১ ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫ হাজার ইয়াবাসহ নিলুফা বেগমকে গ্রেফতার করা হয়।

সে কনফেকশনারী দোকানের আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। কক্সবাজার থেকে চালান এনে এ দোকান থেকে মাদক পাইকারী ব্যবসা করে আসছিল। 

কেআই/আরকে