ঢাকা, মঙ্গলবার   ১৬ জুন ২০২৬,   আষাঢ় ৩ ১৪৩৩

এফএসআইবিএল’র শাহরাস্তি শাখার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার | আপডেট: ১২:০৭ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার

শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে চাঁদপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) শাহরাস্তি শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী উক্ত শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, শাহরাস্তি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফকরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

একে//