শার্শায় সড়ক পরিবহন আইন সচেতনতা সপ্তাহ পালিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
‘ট্রাফিক আইন মেনে চলুন দুর্ঘটনা মুক্ত জীবন নিশ্চিত করুন’ ‘একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না’ এই শ্লোগানে চালকদের সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে অপরাধ, বিচার ও দন্ড বিষয়ক সচেতনতায় সড়ক পরিবহন আইন সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে যশোরের শার্শা থানার আয়োজনে নাভারণ সাতক্ষীরা মোড়ে এ সচেতনতা সপ্তাহ পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
কেআই/এসি
