ঢাকা, শনিবার   ২০ জুন ২০২৬,   আষাঢ় ৫ ১৪৩৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

প্রকাশিত : ০৬:০১ পিএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৫৫ পিএম, ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুইশ’ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা থানা পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ’সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ মজিদ আলী, মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান, মাটিরাঙা পৌরসভার মেয়র শামছুল হক ও মাটিরাঙা থানার ওসি সাহাদাত হোসেন টিটো।