ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২১ ১৪৩২

শ্রীমঙ্গলে রেলের অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪০ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলওয়ের জমি দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন স্টেশন এলাকার ভানুগাছ রোডের পূর্বপাশ সংলগ্ন ২৮৭ শতক ভূমি রয়েছে। রেলওয়ে ভূমি দখল করে বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে কয়েক'শ দোকান ঘর ভাড়া দিয়ে আর্থিক সুবিধা নিয়ে আসছিল অবৈধ দখলদাররা।

বুধবার (২৭ নভেম্বর) সকালে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা, মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ, রেল পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে শহরের ভানুগাছ সড়ক এলাকায় শুরু হয় উচ্ছেদ অভিযান। 

এসময় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানসহ পাকা ও টিনের তৈরি স্থাপনা  ভেঙ্গে ফেলা হয়। উচ্ছেদ অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুর রহমান মামুন উপস্থিত ছিলেন।

রেলের সম্পত্তির দখল নিতে এ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রথম দিনে প্রায় কোটি টাকার জমি উদ্বার করা হয়ছে।  পর্যায়ক্রমে অন্যান্য স্থানেও এই অভিযান শুরু করা হবে।

কেআই/আরকে