ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২০ ১৪৩৩

জয়পুরহাটে ইটভাটায় মাটিচাপায় শ্রমিক নিহত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১২ এএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ইটভাটায় মাটিচাপা পড়ে মো. শফি (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে উপজেলার তিলকপুর ইউনিয়নের পশ্চিম বাজার সংলগ্ন জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেনের ইটভাটায় মাটি কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার ধুপাইকুড়ি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. শফি প্রতিদিনের ন্যায় ইটভাটায় মাটি কাটার কাজ করছিল হঠাৎ মাটির স্তুপ ধসে পড়লে সে মাটির নিচে চাপা পড়ে। তাৎক্ষনিক সেখানকার শ্রমিকরা তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ইটভাটার মালিক ও জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন বলেন, আমি মৃত্যুর বিষয়টি শুনেছি।

একে//