আশুলিয়ায় মাদ্রাসা ভবন নির্মাণ কাজের উদ্বোধন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫২ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রবিবার
রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ার সিন্ধুরিয়া এলাকায় তিন কোটি টাকা ব্যয়ে দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার বহুতল ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাভারের স্থানীয় সাংসদ, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। রোববার বিকেলে এ মাদ্রাসার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে মাদ্রাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুবলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল্লাহ, উপাধ্যক্ষ নুরুল হুদা, বাংলা বিভাগের অধ্যাপক আব্দুস সালাম, জাকসুর সাবেক এজিএস ফারুক দেওয়ানসহ আরও অনেকে।
কেআই/আরকে
