ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৯ ১৪৩২

চুয়াডাঙ্গায় রোকেয়া দিবসের র‌্যালি ও সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রবিবার

বেগম রোকেয়া দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় রোববার (১৫ ডিসেম্বর) দিবসটি পালিত হয়।

দিবসটি পালনে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী। পরে পৌরসভা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র রেজাউল করিম, মহিলা কাউন্সিলর সুলতান আরা রত্না প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘নারীরা এখন আর পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি নারীরার দেশের উন্নয়নে কাজ করছে। নারীদের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।’

এআই/