ঢাকা, শনিবার   ২১ মার্চ ২০২৬,   চৈত্র ৭ ১৪৩২

আড়াই কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ওষুধ আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

শুল্ক ফাঁকি দিয়ে পাচারের অভিযোগে বেনাপোল থেকে আড়াই কোটি টাকা বেশি মূল্যের কসমেটিকস ও ওষুধের চালানসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

শুক্রবার বিকালে যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি একটি প্রেস নোট দিয়ে সংবাদকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন। গত ১৮ ডিসেম্বর বেনাপোলের তালশাড়ি নামক স্থান থেকে বিজিবি সদস্যরা কাভার্ড ভ্যানসহ চালানটি আটক করে। পরে কাগজপত্র পরীক্ষা ও আটককৃত পণ্যের হিসাব এবং মুল্য নির্ধারণ করতে দীর্ঘ এ সময় লেগে যায় বলে জানায় বিজিবি। 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল বন্দর এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ একটি চালান দেশের অভ্যন্তরে পাচার করা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে বেনাপোল বেনাপোল ক্যাম্পে কর্মরত সুবেদার মোঃ আব্দুল ওহাব এর নেতৃত্বে বিজিবি‘র একটি টহলদল তালসারি নামক স্থান হতে কাভার্ড ভ্যানটি আটক করে। পরে তল্লাশি করে তার মধ্যে ভারতীয় বিভিন্ন কসমেটিকস ৭৪ হাজার ৩৪৩ পিস, ওয়ান টাইম পেপার কাপ ২ হাজার ১৫৬ কেজি, বিভিন্ন প্রকার ওষুধ ৯ হাজার ৯৪০ পাতা ও ১ হাজার ২১৮ পিস ইনঞ্জেকশন উদ্ধার করা হয়। কাভার্ড ভ্যানসহ আটককৃত মালামালের মূল্য দুই কোটি ৫৪ লাখ টাকা। কাভার্ড ভ্যানসহ আটককৃত মালামাল শুক্রবার (২০ ডিসেম্বর) বেনাপোল শুল্ক গোডাউনে জমা করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। 

কেআই/আরকে