কুমিল্লায় প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময় সভা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার
সংবাদপত্র ও সাংবাদিকতার মানোন্নয়ন ও মান সংরক্ষণের লক্ষ্যে কুমিল্লায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ প্রেস কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদ।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সৈয়দ ইসতিয়াক রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিমুল আহসান।
কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এ মতবিনিময় সভার আয়োজন করে।
এআই/কেআই
