মাতৃমৃত্যু প্রতিরোধে কাপাসিয়ায় মতবিনিময় অনুষ্ঠান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার
‘মাতৃমৃত্যু প্রতিরোধে গাজীপুরের কাপাসিয়া একটি মডেল’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাস্থ্য সচিব শেখ ইউসুফ হারুন, পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, মাতৃমৃত্যু প্রতিরোধে ২০১৭ সালের ৪ ডিসেম্বর প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের আওতায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম উদ্ভাবিত গর্ভবতী আয়না ও গর্ভবতী গয়নার নামের অ্যাপসের যাত্রা শুরু হয়। ৩৭টি তথ্য সম্বলিত এই ডাটাবেজে একজন গর্ভবতী প্রসবপূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী করণীয় সম্পর্কে জানতে পারেন এবং সচেতনতা লাভ করেন। এরই ফলশ্রুতিতে বর্তমানে কাপাসিয়ায় মাতৃমৃত্যু হার ৯৯ ভাগ কমিয়ে আনা সম্ভব হয়েছে। ফলে মাতৃমৃত্যু মুক্ত কাপাসিয়া মডেলকে সারা দেশে বাস্তবায়ন করতে পারলে মাতৃমৃত্যু অনেক কমবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বক্তারা।
কেআই/এসি
