ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে জাপানের সমর্থন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০ এএম, ৩০ ডিসেম্বর ২০১৯ সোমবার

নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে সমর্থন দিয়েছে জাপান। রোহিঙ্গাদের প্রতি কোনো নির্যাতন ও গণহত্যা হয়নি বলে জানিয়েছে মিয়ানমারে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইচিরো মারাইয়ামা। 

তিনি বলেন, ‘জাপান সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে মিয়ানমারের রাখাইনে কোনো গণহত্যা সংঘঠিত হয়নি। আর রাষ্ট্রীয়ভাবে বা অনুমোদনেও এমন কোনো ঘটনা ঘটেনি।’ 

আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে-তে গাম্বিয়ার দায়ের করা গণহত্যার মামলায় মিয়ানমারের বিরুদ্ধে কোনো অস্থায়ী আদেশ বা ব্যবস্থা নেওয়া হবে না বলেও আশা প্রকাশ করেন জাপানি রাষ্ট্রদূত। 

মিয়ানমারের সংবাদ মাধ্যম জানিয়েছে, গত শুক্রবার ইয়াংঙ্গুনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাপানের রাষ্ট্রদূত। 

তবে এমন সময় রাষ্ট্রদূত এ কথা বললেন, যখন মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে এখনও মামলাটি বিচারাধীন। আর জাপানই প্রথম দেশ যারা আইসিজে’র মামলায় মিয়ানমারের পক্ষে অবস্থান নিল। 

এদিকে, জাতিসংঘ তার কার্যক্রম পরিচালনার জন্য যে বাজেট অনুমোদন করেছে তাতে এই প্রথমবারের মতো মিয়ানমার ও সিরিয়ার যুদ্ধাপরাধ তদন্তে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞ মহল।

সূত্রঃ ভয়েস অব আমেরিকা 

এআই/