ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

জয় পেয়েছে নাপোলি

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৩৯ এএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার

কোপা ইতালিয়ান কাপে জয় পেয়েছে নাপোলি। ফিওরেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে তারা। স্তাদিও সান পাওলো স্টেডিয়ামে শুরু থেকেই নাপোলির সাথে সমান তালে লড়তে থাকে ফিওরেন্টিনা। আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। বিরতির পর আক্রমণের মাত্রা বাড়ায় তারা। তবে শেষ হাসি হাসে নাপলি। ৭১ মিনিটে একমাত্র গোল করে দু’দলের মাঝে ব্যবধান গড়ে দেন জোসে কলেজন। ফলে ১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোলি।