ঢাকা, রবিবার   ২২ মার্চ ২০২৬,   চৈত্র ৭ ১৪৩২

‘চোরাইপথে চা পাতা আসা বন্ধ করতে হবে’

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪০ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার

ভারত থেকে চোরাই পথে চা পাতা আসা বন্ধ করার ওপর জোর তাগিদ দিয়ে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. সাহাব উদ্দিন বলেছেন, ‘যেকোনোভাবেই হোক এটি বন্ধ করতে হবে।’

রোববার (১২ জানুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় চা বাগান থেকে মালিকরা কখনো শ্রমিকদের উচ্ছেদ করতে পারবেন না বলেও জানান তিনি।

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাম ভজন কৈরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান এম. শাহ আলম, আন্তর্জাতিক শ্রম সংস্থা ফাকার ন্যাশনাল প্রজেক্ট কো অর্ডিনেটর আলেক্সসিউস চিছাম।

সভায় চা শ্রমিকদের নূন্যতম মজুরি ৩’শ টাকা,  ভূমির অধিকার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা চালু, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, শিক্ষিতদের চাকরির ব্যবস্থাসহ নানা দাবি তুলে ধরা হয়। সভায় চা বাগানের ৭টি ভেলির কয়েক হাজার শ্রমিক অংশগ্রহণ করেন।

এআই/