ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৮ ১৪৩২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:০৮ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

জেলার পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ রেলস্টেশনের উত্তরে জগথা নামে স্থানে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস টেনে এ দুর্ঘটনা ঘটে। বেগমের বাড়ি উপজেলরা ভাকুড়া মাহাতপাড়া গ্রামে।

পীরগঞ্জ স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্বল্পবিরতি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে পুলিশ দিনাজপুরকে জানানো হয়েছে।
    
আরকে//