ঢাকা, শুক্রবার   ০৭ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৩ ১৪৩৩

আগামী ২৩,২৪ ও ২৫ শে মার্চ রাজধানীতে ফুলের মেলা

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৭:১৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার

আগামী ২৩,২৪ ও ২৫ শে মার্চ রাজধানীতে ফুলের মেলা বসবে বলে জানিয়েছে বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট কর্তৃপক্ষ। ফুল ভালবাসেনা এমন লোক বুঝি পাওয়া মুশকিল। তাই দিন দিন ফুলের চাহিদাও বাড়ছে । বিষয়টি মাথায় রেখে বাংলা একাডেমী প্রাঙ্গনে ৩দিন ব্যাপি বাংলাদেশ ফ্লাওয়ার ফেষ্ট ২০১৭ অনুষ্ঠিত হবে। মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ে বিভিন্ন রঙের ফুল প্রদর্শিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। মেলায় এবার বাড়িত হিসেবে ফুলের ছবি প্রতিযোগিতাও চলবে।৫০ জন প্রতিযোগির ছবি  বিশেষ ভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলেও জানান আয়োজকরা।