ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২০ ১৪৩৩

কলেজ ছাত্রের মৃত্যু, লালপুরে তিন বাড়ি লকডাউন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৫ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার

লকডাউন- প্রতীকী ছবি

লকডাউন- প্রতীকী ছবি

নাটোরের লালপুরে শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে বুলবুল নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় ওই ছাত্রের বাড়িসহ সংলগ্ন ৩টি বাড়ি ১৪ দিনের জন্য লকডাউন করেছে উপজেলা প্রশাসন। 

বিষয়টি নিশ্চত করে বুধবার (১ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানিন দ্যুতি জানান, নিরাপত্তার স্বার্থে এ ঘোষণা দেয়া হয়েছে। 

এর আগে মঙ্গলবার (৩১ এপ্রিল) বিকালে শ্বাসকষ্ট ও জ্বরে আক্রন্ত ওই ছাত্রকে রামেক হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। বুধবার ভোরে পুলিশের উপস্থিতিতে স্থানীয় নবীনগর গোরস্থানে তাকে দাফন করা হয়।

এনএস/