ঢাকা, মঙ্গলবার   ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৫ ১৪৩৩

স্বপ্নকে ধন্যবাদ জানালো সিআরপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ১১ মে ২০২০ সোমবার

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বৃহত্তম সুপারশপ স্বপ্ন এবার সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (সিআরপি)'র পাশে দাঁড়ালো। 

করোনার প্রকোপের কারণে প্রয়োজনীয় কিছু সামগ্রীর বিষয়ে প্রতিষ্ঠানটি থেকে যোগাযোগ করা হলে রোববার বিকেলে বিনামূল্যে বেশ কিছু হ্যান্ড স্যানিটািইজার ও ফেস মাস্ক প্রদান কবা হয়। 

এ সময় সিআরপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাহানাজ ‍সুলতানা (ডেপুটি হেড অব প্রোগাম), শহিদুর রহমান (হেড অব সাপোর্ট), মিজানুর রহমান (হিসাব বিভাগীয় প্রধান) এবং ফিজিওথেরাপিস্ট জাহিদ উদ্দিন। হ্যান্ড স্যানিটাইজার ও ফেস মাস্ক বুঝিয়ে দেবার সময় স্বপ্ন’র পক্ষ থেকে সাভারের সিআরপিতে সেসময় উপস্থিত ছিলেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার কামরুজ্জামান মিলু। 

এ বিষয়ে ফিজিওথেরাপিস্ট জাহিদ উদ্দিন বলেন, করোনার এই দুর্যোগ কালীন সময়ে সিআরপি'র পাশে থাকার জন্য স্বপ্ন সুপার শপকে ধন্যবাদ  জানাচ্ছি। সিআরপি পরিবার আশা করে এই ভাবে স্বপ্ন সুপার শপ সব সময় সিআরপি'র পাশে থাকবে।

এসি