ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬

বিশ্ব খাদ্য কর্মসূচির ঢাকা অফিসে চাকরির সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ২১ জুন ২০১৭ | আপডেট: ১৮:৩০, ২১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ঢাকা অফিসের নতুন জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। ঢাকার অভ্যন্তরে ‘প্রসেস মনিটরিং অফিসার’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে সংস্থাটি।

যোগ্যতা:

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, সমাজ উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, ব্যবস্থাপনা বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের ইংরেজি ও বাংলা যোগাযোগে দক্ষতা, ডাটা অ্যানালাইসিস এবং রিপোর্ট রাইটিং বিষয়ে দক্ষতা থাকতে হবে।

বেতন:

আলোচনা সাপেক্ষে

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের আগামী ১০ জুলাই, ২০১৭ তারিখের মধ্যে বিডিজবস ডটকম অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন:

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি