ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬

স্নাতক পাশেই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি  ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ

 যোগ্যতা

স্নাতক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নতুনরাও পদটিতে আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : বিডিজবস ডটকম

এমএইচ/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি