চট্টগ্রামে করোনার সংক্রমণ হার ১০ শতাংশের নিচে
চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ হার দশ শতাংশের নিচে নেমে এসেছে। আড়াই মাসের মধ্যে গত দু’দিন সর্বনিম্ন অবস্থানে রয়েছে।
১২:৫৭ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
করোনার চতুর্থ ঢেউ আটকাতে প্রয়োজন সংবেদনশীল আচরণ
ডেল্টা ভ্যারিয়েন্ট সৃষ্ট কোভিড-১৯ এর তৃতীয় ঢেউ যখন বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছিল, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার বাধ্য হয়ে গত জুন-জুলাইতে কঠোর লকডাউন বাস্তবায়ন করে। কঠোর লকডাউনের এক মাস পরে, সংক্রমণের হার কমতে শুরু করে। সরকার তৃতীয় ঢেউয়ের প্রভাবে বিপর্যস্ত মানুষের জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য নিশ্চিত করতে করোনা সুরক্ষা বিধি মানার শর্তে কল-কারখানা, পরিবহন এবং অফিস পুনঃরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে।
১২:২২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
চিকিৎসা নিতে দিল্লি গেলেন তোফায়েল আহমেদ
মেডিক্যাল চেকআপের জন্য ভারতের রাজধানী দিল্লিতে গেলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি শারীরিকভাবে অসুস্থ।
১২:১৯ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
আফগানিস্তানে আহত মার্কিন সেনাদের পাশে বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পত্নী আফগানিস্তানে আহত মার্কিন সৈন্যদের দেখতে গিয়েছেন। তারা বর্তমানে মেরিল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান থেকে তাদের প্রত্যাহার কার্যক্রম শেষ করার চার দিন পর বৃহস্পতিবার বাইডেন আহত সৈন্যদের দেখতে গেলেন। খবর এএফপি’র।
১১:৫৬ এএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
পাত্তা পেল না জিম্বাবুয়ে, রেকর্ড জয় আইরিশদের
২-১ ব্যবধানে এগিয়ে থেকে চতুর্থ ম্যাচেই সুযোগ ছিল সিরিজ জয়ের। দলগত পারফরম্যান্সে ভর করে সফরকারী জিম্বাবুয়েকে হারিয়ে সেই কাজটিই করল আয়ারল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে পাত্তাই পেল না আরভিনের দল, হেরে যায় ৬৪ রানের বড় ব্যবধানে।
১১:৫১ এএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আরাফাত
মুহাম্মদ সামছুজ্জামান আরাফাত। রোমাঞ্চপ্রিয় এক তরুণ। ২০১৭ সালে ২০ দিনে পাড়ি দিয়েছিলেন এক হাজার কিলোমিটারের বেশি পথ। দৌড়ে গিয়েছিলেন টেকনাফ থেকে তেঁতুলিয়া। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে যাওয়ার কৃতিত্ব গড়ার পর রোমাঞ্চ তাকে পেয়ে বসে। এরপর থেকে দেশ-বিদেশে
১১:৩৮ এএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
নো-ওয়াইড ছাড়াই ৭ বলের ওভার!
এমন ভুলও হতে পারে আম্পায়ারদের! শুধু ফিল্ড আম্পায়ারদেরই নয়, বরং অফিসিয়াল স্কোরারদের সাহায্য নেয়া তৃতীয় আম্পায়ারও কীভাবে এমন ভুল করলেন- তা নিয়েও প্রশ্ন উঠতে বাধ্য। তবুও গতকাল কলম্বোয় শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে ৭ বলের এমন অবাক করা ওভারের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা।
১১:১১ এএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
‘আমার কোলেই মরে গেল, আমি কী নিয়ে বাঁচব?’
দু-বছর আগে সেপ্টেম্বরের সন্ধ্যাতেই ভারতের সবচেয়ে চর্চিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মঞ্চে প্রথম দেখা হয়েছিল দু’জনের। সেই সেপ্টেম্বরেই শেহনাজকে একা রেখে চলে গেলেন সিদ্ধার্থ শুক্লা। কেঁদে কেঁদেই বললেন, ‘ও আমার কোলেই মরে গেল, আমার হাতে মাথা রেখে এই দুনিয়া ছেড়ে চলে গেল… এবার আমি কী করব? কী নিয়ে বাঁচব?’
১০:১৬ এএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
ব্রিটিশ মূলধারার ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান পররাষ্ট্রমন্ত্রীর
ব্রিটিশ মূলধারার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বৃহস্পতিবার লণ্ডন সময় সন্ধ্যা ৭টায় বাংলাদেশ হাইকমিশন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে আয়োজিত বিজনেস ডায়লগ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
১০:০০ এএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
রুটকে আউট করে স্বস্তিতে ভারত
লিডসের পর ওভালেও ভারতের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। বৃহস্পতিবার শুরু হওয়া চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ২০০ রানও তুলতে পারল না বিরাট কোহলির দল। গুটিয়ে গেল ১৯১ রানেই। শেষ বেলায় শার্দূল ঠাকুরের দাপুটে ইনিংসেই মূলত ওই স্কোর পায় ভারত। তবে ভারতের স্বস্তির বিষয় হলো রুটের উইকেট।
০৯:১৫ এএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
যুক্তরাষ্ট্রে আইদার প্রভাবে সৃষ্ট বন্যায় ৪৫ জনের মৃত্যু
মার্কিন যুক্তরাষ্ট্রে হারিকেন আইদার প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। কেবল নিউ জার্সিতেই মারা গেছে অন্তত ২৩ জন। এছাড়া নিউ ইয়র্ক, পেনসিলভ্যানিয়াতেও অনেক লোক প্রাণ হারিয়েছে।
০৯:০৮ এএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
ভারতে পাচার ৭ যুবতীকে বেনাপোলে হস্তান্তর
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার সাত যুবতীকে দুই বছর পর বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশে হস্তান্তর করে।
০৮:৫০ এএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
দ্রুত ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড
কঠিন বাস্তবতার মাঝেও বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার দল ঘুরে দাঁড়াতে চায় বলেই জানিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেল। মিরপুরের উইকেট ধারণার চেয়েও অনেক কঠিন বলে উল্লেখ করে প্যাটেল বলেন, তবে দ্রুতই এই কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তারা।
০৮:৪৬ এএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
আবুল মনসুর আহমদের জন্মবার্ষিকী আজ
প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ১২৩তম জন্মবার্ষিকী আজ। ১৮৯৮ সালের এদিনে তিনি ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে মারা যান।
০৮:২৮ এএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
আজ বাংলাদেশের লক্ষ্য ২-০
অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত জয় দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়ে আজ শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে মাহমুদুল্লাহর দল।
০৮:২৭ এএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
আজ সরকার ঘোষণা করবে তালেবান
আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা করবে তালেবান। তালেবানের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতির বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
০৮:২৩ এএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
যুক্তরাষ্ট্র থেকে ৭৫ লাখ টিকা পেল বাংলাদেশ
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলারকে উদ্ধৃত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় বৃহত্তম দাতা দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বাংলাদেশকে কেবল টিকাই অনুদান দেয়নি, সেই সঙ্গে ৯ কোটি ৬০ লাখ ডলারও সহায়তা দিয়েছে।
১০:১১ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
দেশে ২ কোটি ৭২ লাখ ৩৫ হাজার টিকা দেয়া হয়েছে
দেশে এ পর্যন্ত ২ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৫৪৮ ডোজ করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৯১৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৩ লাখ ৫৯ হাজার ৬৩১ জন মানুষ।
০৯:৫৬ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
তালেবানদের বিজয়ে আল-কায়েদার উচ্ছ্বাস
কাবুল থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহারের কয়েক ঘন্টা পরই যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ’তালেবানদের বিজয়’ উপলক্ষ্যে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে আল-কায়েদার জেষ্ঠ্য নেতারা।
০৯:৫১ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ক্রেতাদের জন্য সিঙ্গার রেফ্রিজারেটরে ১০০% পর্যন্ত ছাড়
দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, ‘সিঙ্গার রেফ্রিজারেটরস ডাবল অফার’ শীর্ষক ক্যাম্পেইনের অধীনে রেফ্রিজারেটর বা ফ্রিজার ক্রয়ে ক্রেতাদের ১০০% পর্যন্ত ছাড় দিচ্ছে।
০৯:৪৪ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
দুর্যোগ সহনীয় জাতি গঠনে কাজ করছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুর্যোগ সহনীয় জাতি গঠনে কাজ করছে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোন হাত নেই।
০৯:৩৯ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
শূন্যপদে নির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান
আওয়ামী লীগ ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ ঘোষিত বিভিন্ন শূন্যপদের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করেছে।
০৯:২১ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
অটোগ্যাসের বাজার সম্প্রসারণ করবে বেক্সিমকো ও যমুনা ওয়েল
বেক্সিমকো এলপিজি ইউনিট ১ লিমিটেড ও যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের মধ্যে ১ সেপ্টেম্বর ২০২১ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে বেক্সিমকো এলপিজি যমুনা ওয়েল কোম্পানির রেজিস্টার্ড ফিলিং ষ্টেশনগুলোতে এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস বিক্রয় করতে পারবে। সকাল ১১ টায় যমুনা ওয়েল কোম্পানির আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম অফিস, যমুনা ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
০৮:৪২ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
স্থগিত ১৬১ ইউপি’র ভোটগ্রহণ ২০ সেপ্টেম্বর
করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভার নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
০৮:৩৯ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
- টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- মোটরসাইকেলে তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’, কনটেইনারে বিক্রি নিষিদ্ধ
- প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী
- রাজশাহীসহ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ
- নবীন পাঞ্জাবির দোকান বন্ধের ঘটনায় ওসির নি:শর্ত ক্ষমা প্রার্থনা
- ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন
- অনলাইনে রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখেরও বেশি করদাতার
- সব খবর »
- জানুয়ারিতেই শুরু পে-স্কেল, পুরোপুরি কার্যকর জুলাইতে
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- টঙ্গীতে জাল টাকার কারখানায় র্যাবের অভিযান, আটক ৩
- সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ সদস্য
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- মাদারীপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার
- কাপাসিয়ায় রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার ১১টি
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- বাড়ল সহকারী শিক্ষকদের বেতন সুবিধা, কে কত পাবেন?
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- ফরিদপুরে মাদক দ্বন্দ্বে দুই ভাই জখম, রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা
- নতুন ৪ থানা স্থাপন ও একটি জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে অনুমোদন
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
- ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: চরমোনাই পীর
- রাজবাড়ীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- ফরিদপুরে শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন























