ভোলার ফেরিঘাটে ধাক্কাধাক্কিতে ৩ যাত্রী নদীতে
ঈদ-পরবর্তী সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে বৈরী আবহাওয়ার মধ্যেও ভোলার ইলিশা ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের ভীড় দেখা গেছে। সেখানে স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা ধাক্কাধাক্কি করে ফেরিতে ওঠার প্রতিযোগিতা চলে।
০৫:১১ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
ইসলামী ব্যাংক সিলেট জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেট জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
০৪:৩৫ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা টেস্টে উপচে পড়া ভীড়, সক্রিয় দালাল চক্র
করোনার প্রকোপ বাড়ার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা টেস্টের প্রতিও আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। জেনারেল হাসপাতাল ছাড়াও সবকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এই হাসপাতালের বিএমএ ভবনের ফ্লু কর্ণারের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ভীড় করছে।
০৪:৩৩ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
নবীনগরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাহিদ-(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার মহেশপুর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
০৪:২৪ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
ভোলায় ফেরিঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়, চলছে স্পীডবোট
করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন দেয়া হলেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলা থেকে উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে লক্ষীপুর রুটে যাত্রী পারাপার করেছে স্পিডবোর্ড ও ট্রলারে। এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
০৪:২৩ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
বাঁশখালীতে নিহতদের পরিবার পেল ৩৫ লাখ টাকা
চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ৭ পরিবারকে হাইকোর্টের নির্দেশে ৫ লাখ টাকা করে মোট ৩৫ লাখ টাকা দিয়েছে এস আলম গ্রুপ।
০৪:২১ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
আজও টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
একমাত্র টেস্টের সিরিজে বিশাল ব্যবধানে জয়ের পর ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজেও শুরুটা হয়েছিল দারুণ। তবে আট উইকেটের বড় ব্যবধানে হারের পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। শেষ ম্যাচে মরণ কামড় দিতে মরিয়া তারা। তবে সিরিজ জয়ের প্রতিশ্রুতি ঝরেছে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কণ্ঠেও।
০৪:১৪ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
নোয়াখালীতে চলছে লকডাউন, মৃত্যু ৪ আক্রান্ত ১৩০
দেশব্যাপী ১৪ দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন ঢিলেঢালাভাবে চলছে নোয়াখালীতে। তবে জেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ-বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। জনগণকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে মাস্ক।
০৪:০৮ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
মাইক্রোচালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হিলিতে মানববন্ধন
দিনাজপুরের হিলিতে রোহিঙ্গা বলে সম্বোধন করায় মাইক্রোচালক ইলিয়াস হোসেনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ক্ষোভে উত্তাল হয়েছে স্থানীয় এলাকাবাসী। হত্যাকারী সাফিন ও লাবুসহ অন্যদের দ্রুত গ্রেফতার করে তাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মাইক্রোচালক ও এলাকাবাসী।
০৩:৫৭ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
আওয়ামী লীগ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি
আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অব্যাহতি দেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়।
০৩:৫২ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
রাজশাহীতে অবিক্রিত ৪৪ হাজার গরু, ক্ষতির মুখে খামারিরা
এবারের কোরবানীর ঈদকে কেন্দ্র করে রাজশাহী জেলায় ৩ লাখ ৮২ হাজার পশু পালন করেছিল খামারি ও সাধারণ কৃষকেরা। যার মধ্যে কোরবানী হয়েছে প্রায় ৩ লাখ ৯ হাজারটি। ফলে অবিক্রিত থেকে গেছে প্রায় ৭৩ হাজার পশু। যাতে রীতিমত আর্থিক ক্ষতির মুখে পড়েছে এসব খামারিরা।
০৩:৩৮ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
মানবিক বিশ্বের ধীমান সায়মন ড্রিং
মানবিক বিশ্বের কোন সীমানা নেই। এই বিশ্ব অখণ্ড। যে মানুষগুলো এই অখণ্ড বিশ্বের কুশিলব তারা কখনো বিশ্বের কোন সীমানাকে স্বীকার করেননি। তবে তার মানে এই নয় যে, তারা কোন রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করেছেন। তারা অস্বীকার করেছেন, প্লেটোর সেই ‘শীপ অফ স্টেট’কে। যে নিজেকে রাষ্ট্রের প্রধান দাবি করেও অজ্ঞতা এবং গোয়েবলি থিয়োরিতে ডুবে থাকে। এই যে অখণ্ড বিশ্বকে একবুকে ধারণ করা এবং একে অনুভব করা, এই শ্রেণীর মানুষ অত্যন্ত দুর্লভ। তবে এঁরা সংখ্যায় কম হলেও তাদের ধী-শক্তি এবং তাঁদের চিন্তা ও কর্মযজ্ঞ আজকের মঙ্গল পৃথিবী প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রেখেছে, রাখছে এবং রাখবে।
০৩:২১ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
চীনের দিকে ধেয়ে আসছে ভয়াবহ টাইফুন ইন-ফা
টাইফুন ইন-ফার প্রভাবে প্রবল বাতাস বইছে পূর্ব চীনে এবং ভারী বৃষ্টিপাত চলছে। আজ রোববার বিকাল বা সন্ধ্যার দিকে নিঙবোর প্রধান নৌ বন্দরের স্থলভাগে আঘাত হানতে পারে ইন-ফা। দেশটিতে গত কয়েক দিনের বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসের ভয়াবহ পরিস্থিতির মধ্যে এই টাইফুন আঘাত হানতে যাচ্ছে।
০৩:২০ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রাজধানীতে কড়াকড়ি
করোনা সংক্রমণ কমাতে দেশব্যাপী দ্বিতীয় দফার আরোপিত কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ রোববার। গত দুই দিনের তুলনায় আজ রাজধানীর সড়কে রিকশা ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা বেড়েছে। তবে সড়কে পুলিশের চেকপোস্টে তল্লাশী ছিল আগের মতোই। সড়কে কেউ বের হলেই পুলিশী জেরার মুখে পড়তে হচ্ছে। বিনা প্রয়োজনে কেউ বের হলে কোন ছাড় দেয়া হচ্ছে না। করা হচ্ছে গ্রেফতার-জরিমানাও।
০৩:০৬ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
২৯ বছর পর জ্ঞান ফিরেই ১৩০ কোটির মালিক!
খুবই অনিশ্চিত হলেও জীবনটা আসলে বড়ই বিচিত্র। কেউ মুহূর্তে সব খুইয়ে নিঃস্ব হয়ে যান তো কেউ আবার বনে যান রাতারাতি কোটিপতি! আগামী দিন কার ভাগ্য কোন দিকে মোড় নেবে তা কেউই বলতে পারে না।
০১:৫৯ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
অক্সিজেন সেবায় ‘রক্তের বন্ধনে মিরসরাই’
মুঠোফোনে কল এলেই দিন-রাত উপেক্ষা করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ‘রক্তের বন্ধনে মিরসরাই’র একদল তরুণ ছুটে যান নির্দিষ্ট গন্তব্যে। করোনায় ছাড়াও অন্য রোগে আক্রান্ত সঙ্কটাপন্ন রোগী কিংবা স্বজনরা ফোন দিলেই বাসায় অক্সিজেন সিলিন্ডার ও পাল্স অক্সিমিটার নিয়ে হাজির হচ্ছেন তারা। সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা দেয়া হচ্ছে।
০১:৩২ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
খুলনায় ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৪৫ জনের
খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৪৫ জনের। এ সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জন। আজ রোববার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
০১:২৯ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
রাজশাহী মেডিকেলে ২৫ দিনে করোনায় মৃত্যু ৪৩৬
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পজিটিভ শনাক্ত ছিলেন এবং বাকি চারজন মারা যান করোনা উপসর্গ নিয়ে। এ নিয়ে জুলাই মাসের ২৫ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হলো ৪৩৬ জনের।
০১:০৮ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
ফেরি চলছে সীমিত, কর্মে ফিরতে মানুষের ভোগান্তি
যেসব মানুষ পরিবারের সাথে ঈদ করতে ঘরে ফিরেছিলেন কঠোর বিধিনিষেধের কারণে সেসব মানুষ ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মে ফিরতে নানা ভোগান্তিতে পড়েছেন। একদিকে গণপরিবহন বন্ধ অন্যদিকে ফেরি চলাচল সীমিত থাকায় গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগে পরতে হচ্ছে তাদেরকে।
১২:৪৭ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
অলিখিত ফাইনালেও নেই লিটন-মুস্তাফিজ
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হারারেতে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করায় শেষ ম্যাচটি পাচ্ছে শিরোপা নির্ধারণী ফাইনালের মর্যাদা। যে ফাইনালে সফরকারী দল পাচ্ছে না সেরা বোলার মুস্তাফিজ ও ফর্মে থাকা লিটনকে।
১২:৩৭ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন আজ
আলোকিত মানুষ গড়ার কারিগর, বরেণ্য ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন আজ। ১৯৪০ সালের ২৫ জুলাই তিনি কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে অধ্যাপক সায়ীদ প্রতিষ্ঠা করেন বিশ্বসাহিত্য কেন্দ্র। এই কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার স্কুলপড়ুয়াকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করছেন তিনি।
১২:১৮ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
মাত্র ১২ বছরেই বিশ্বরেকর্ড
শিশু-কিশোররা সাধারণত যে বয়সে মাঠে-ঘাটে খেলাধুলা-আড্ডা-দুরন্তপনায় মেতে থাকে, সেই বয়সে চুপচাপ নিজের টেবিলে লেখায় ব্যস্ত সৌদি আরবের এক কিশোরী। রিতাজ আল হাজমি নামের এই কিশোরী মাত্র ১২ বছর বয়সেই গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছেন দুটি বেস্টসেলার উপন্যাস লিখেই। সৌদির এ মেয়েটিই এখন বিশ্বের সবচেয়ে কম বয়সী বেস্টসেলার ঔপন্যাসিক।
১২:০৫ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
সৃজনশীলতা ও কল্পনাশক্তি বাড়াতে বই পড়ুন
‘হঠাৎ আকাশ সাদা মুখটি কালো করে, কালো মেঘে বুকটি ফুঁড়ে পানি পড়ে, ঝর ঝর ঝর একটানা বৃষ্টি ঝরে, বৃষ্টি পড়ে, বৃষ্টি ঝরে’। ধরুন এমনি কোন এক ঘনঘোর বর্ষার দিনে আপনার সামনে মাখানো কাঁচা লংকা, পেঁয়াজ, মুড়ি আর আপনার হাতে আপনার সেই প্রিয় বইটিতে নাক ডুবিয়ে পড়তে পড়তে হারিয়ে যাচ্ছেন অন্য কোনো এক রাজ্যে। এমনটি শেষ কবে ঘটেছে মনে করুন তো! কিংবা, সারাদিনের ছোট-ছোট দৌড়-দৌড় ব্যাস্ততার পর রাতে ঘুমাতে যাবার সময় মোবাইলের স্ক্রিনে চোখ না রেখে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে শেষ কবে গভীর ঘুমের রাজ্যে তলিয়ে গেছেন!
১২:০৩ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
খুলনার চার হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু
খুলনার চারটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৫ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে দু’জন, জেনারেল হাসপাতালে একজন এবং গাজী মেডিকেল হাসপাতালে তিনজন। তবে সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি।
১১:৪৯ এএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
- নির্বাচনে পরাজয়ের কারণ ‘অভিভাসন নীতি ’:ট্রাম্প
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
- নূন্যতম মজুরি ৩২ হাজার প্রস্তাবনা শ্রমিকনেতাদের, সময় নিলো মালিকপক্ষ
- জানুয়ারিতে আবেদন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে
- শেখ হাসিনার পাসপোর্টের আবেদন খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- কপ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী যারা
- কিসের দেশে আসতে চায়, তার ফেরার পথ প্রত্যর্পণ চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























