ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

স্বনির্ভরতা অর্জনে রাজস্ব আহরণই মূল লক্ষ্য: এনবিআর চেয়ারম্যান

স্বনির্ভরতা অর্জনে রাজস্ব আহরণই মূল লক্ষ্য: এনবিআর চেয়ারম্যান

আসন্ন ২০২১-২০২২ অর্থ বছরের জাতীয় বাজেটের প্রাক্কালে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সদস্য ও অত্র অঞ্চলের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে ১১ মার্চ সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক মতবিনিময় সভায় মিলিত হন। 

০৯:৩০ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

কিডনি জটিলতায় মৃত্যু প্রায় তিনগুণ বেড়েছে

কিডনি জটিলতায় মৃত্যু প্রায় তিনগুণ বেড়েছে

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত সর্বশেষ তথ্যে জানা যাচ্ছে কিডনি জটিলতায় দেশে ২০১৯ সালে যত মানুষ মারা গেছেন, তার প্রায় তিনগুণ মানুষ মারা গেছেন ২০২০ সালে। 

০৮:২৮ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধিবেশন ও সনদপত্র বিতরণ

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধিবেশন ও সনদপত্র বিতরণ

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ই-কমার্স শিল্পে নারীদের ভূমিকা বিষয়ক অধিবেশন এবং নারী প্রশিক্ষণার্থীদের জন্য অনুষ্ঠিত আইসিটি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১১ মার্চ ২০২১) অনুষ্ঠানটি রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়। 

০৮:০৬ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

সু চির বিরুদ্ধে ছয় লাখ ডলার ও সোনা নেয়ার অভিযোগ সেনাবাহিনীর

সু চির বিরুদ্ধে ছয় লাখ ডলার ও সোনা নেয়ার অভিযোগ সেনাবাহিনীর

মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির ক্ষমতা থেকে উৎখাত হওয়া ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডির নেত্রী অং সান সু চি'র বিরুদ্ধে অবৈধভাবে ছয় লাখ ডলার অর্থ ও সোনা গ্রহণের অভিযোগ এনেছে।

০৮:০৫ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

হুইলচেয়ারে বসেই প্রচার চালানোর ঘোষণা মমতার

হুইলচেয়ারে বসেই প্রচার চালানোর ঘোষণা মমতার

বুধবার ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আঘাত পেয়ে নন্দীগ্রাম থেকে দ্রুত কলকাতা ফিরে হাসপাতালে ভর্তি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার তিনি হাসপাতালের বেড থেকেই বার্তা দিলেন দলীয় কর্মী সমর্থকদের প্রতি। 

০৭:৪৫ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকুন: তথ্যমন্ত্রী

অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকুন: তথ্যমন্ত্রী

যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

০৭:২৩ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

৫ লক্ষাধিক টাকার কলা ও গাছ কেটে ফেলল দূর্বৃত্তরা

৫ লক্ষাধিক টাকার কলা ও গাছ কেটে ফেলল দূর্বৃত্তরা

বাগেরহাটের মোরেলগঞ্জে মোঃ সোহাগ সরদার নামের এক কলা চাষীর ১ একর ৩২ শতাংশ কলা বাগানের কলা ও কলা গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা।এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।বিক্রয়যোগ্য হওয়ার আগমুহুর্তে ফসল ধ্বংস হওয়ায় নিস্ব হয়ে পড়েছেন কলা চাষী সোহাগ। বুধবার (১০ মার্চ) রাতে কামলা গ্রামের থাকা সোহাগের কলা ক্ষেতে এই তান্ডব চালায় দূর্বৃত্তরা।

০৭:১৭ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

বাগেরহাটে অস্ত্রসহ ১৪ মামলার আসামী আটক

বাগেরহাটে অস্ত্রসহ ১৪ মামলার আসামী আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে অস্ত্রসহ ১৪ মামলার আসামী মোঃ রাসেল মোল্লা(৩২) কে আটক করেছে র‌্যাব।বুধবার (১০ মার্চ) গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার সিংজোর সিকদারপাড়া থেকে রাসেলকে আটক করে র‌্যাব-৬‘খুলনার সদস্যরা। এসময় চাইনিজ কুড়াল দিয়ে র‌্যাব সদস্যদের আক্রমনের চেষ্টা করে রাসেল। রাসেলের কাছ থেকে একটি দেশী তৈরি চাইনজ কুড়াল ও ২৩ ইঞ্চি লম্বা একটি হাসুয়া উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

০৭:১৬ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

বাগেরহাটে সড়কের ভাঙ্গনে এলাকাবাসীর দূর্ভোগ 

বাগেরহাটে সড়কের ভাঙ্গনে এলাকাবাসীর দূর্ভোগ 

বাগেরহাটের চিতলমারীতে হক ক্যানেল (কাটা খাল)খননের ফলে নালুয়া-ভোলা সড়কের কয়েকশ ফুট ধ্বসে গেছে। খননকৃত মাটিতে খাল ও সড়কের পাশে বসবাসরত অনেকের ঘর বাড়ি ভেঙ্গে গেছে। মাটির নিচেও পরেছে কয়েক জনের ঘর।সড়ক ধ্বসের ফলে স্বাভাবিক চলাচলও ব্যহত হচ্ছে স্থানীয়দের। এক ধরণের অবরুদ্ধ জীবন যাপন করছে শতাধিক পরিবার।স্থানীয় জন প্রতিনিধি ও খননকারী কর্তৃপক্ষের সাথে কথা বলেও কোন প্রতিকার পায়নি হতদরিদ্র মানুষগুলো। এদিকে খননকারী কর্তৃপক্ষ বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য ভারতে থাকায় অধিনস্ত কেউ এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।তবে জেলা প্রশাসন বলছে স্থানীয়দের ক্ষতি করে কোন উন্নয়ন কাজ হতে পারে না।

০৭:১৩ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

ঢাকসাসের দায়িত্বে সাগর-সাকিব, সাধারণ সম্পাদক আনাস

ঢাকসাসের দায়িত্বে সাগর-সাকিব, সাধারণ সম্পাদক আনাস

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির ২০২১-২২ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দুই জন প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় সকলের পরামর্শ ক্রমে নির্বাচন কমিশন উভয় প্রার্থীকে ছয় (০৬) মাস করে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন ৷

০৬:৫৮ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭টি আউটলেট উদ্বোধন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭টি আউটলেট উদ্বোধন

শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। আউটলেটগুলো হলো- চট্টগ্রামের বাঁশখালির গন্ডামারা বাজারে, কক্সবাজারের রামুর পানির ছড়া মামুন মিয়ার বাজারে, ফরিদপুরের বাকিগঞ্জের খলিল মন্ডল হাটে, ঢাকার যাত্রাবাড়ির রায়েরবাগ উত্তর বাজারে, সাতক্ষীরার কোমরপুরের শাঁখরা বাজারে, চাঁদপুরের শাহরাস্তির লোটরা বাজারে এবং চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাট বাজারে। 

০৬:৩৮ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

বিএনপি ক্ষমতার রাজনীতি থেকে ছিটকে পড়ে দিশেহারা: ওবায়দুল কাদের

বিএনপি ক্ষমতার রাজনীতি থেকে ছিটকে পড়ে দিশেহারা: ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, দলের সভাপতি শেখ হাসিনা দলীয় শৃঙ্খলা বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। দল করলে দলীয় শৃঙ্খলা মানতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তিনি যত বড়ই নেতা হউক কেন তাঁকে ছাড় দেওয়া হবে না। দলের মধ্যে যাঁরা অপকর্ম, অনিয়ম- দুর্নীতি করছে আমাদের নেত্রী কাউকেই ছাড় দিচ্ছেন না। আওয়ামী লীগের জনপ্রতিধিরাও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হচ্ছে। এখানে কোনো প্রকার হস্তক্ষেপ করা হচ্ছে না।  প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনকে বলে দেওয়া হয়েছে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। কে কার কোন পরিচয়ের সেটা দেখবে না। যাঁরা অনিয়ম-দুর্নীতি করবে প্রশাসনিক ও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।  

০৫:৫৫ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

সুনামগঞ্জে নারী কৃষকদের নিয়ে লালতীরের মাঠ দিবস

সুনামগঞ্জে নারী কৃষকদের নিয়ে লালতীরের মাঠ দিবস

এবার নরম হাতেই বাড়বে সবজী চাষ।  এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে বেসরকারি বীজ উৎপাদন ও বিপনন প্রতিষ্ঠান লালতীর সীড লি. এর উদ্যোগে নারী কৃষকদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে।  

০৫:৪৪ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

বেআইনিভাবে বসবাসরতদের বন থেকে বের হয়ে আসতে হবে: বনমন্ত্রী

বেআইনিভাবে বসবাসরতদের বন থেকে বের হয়ে আসতে হবে: বনমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার বনাঞ্চল ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং বনায়ন কার্যক্রম জোরদার করেছে।

০৫:২৭ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

বেনাপোল স্থলবন্দরের দ্বিতীয় বৃহওম সংগঠন ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সমিতির নিজস্ব কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান ট্রান্সপোর্ট সমিতির নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার দিলীপ কুমার চক্রবর্তী।

০৫:২৩ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত 

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ১০ মার্চ ২০২১, বুধবার ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান এর সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান মোঃ সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে.কিউ.এম হাবিবুল্লাহ অংশগ্রহণ করেন। 

০৫:০৫ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

গমের ব্লাস্টরোগ শণাক্তের প্রযুক্তি সম্প্রসারণে সমঝোতা চুক্তি

গমের ব্লাস্টরোগ শণাক্তের প্রযুক্তি সম্প্রসারণে সমঝোতা চুক্তি

ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই) উদ্ভাবিত গমের ব্লাস্ট রোগ সহজে এবং দ্রুততম সময়ে শণাক্তকরণের জীবপ্রযুক্তি কৃষকদের মধ্যে সম্প্রসারণ এবং সহজলভ্য করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) এবং ওএমসি হেলথ কেয়ার লিমিটেড এর মধ্যে সমঝোতাচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

০৪:৫৭ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

০৪:৪৯ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

ঐতিহ্যবাহী আদিবাহন ‘নৌকা’

ঐতিহ্যবাহী আদিবাহন ‘নৌকা’

নদীমাতৃক বাংলাদেশে নৌকাই ছিল আদি বাহন দেশে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদী-নালা, খাল, বিল, হাওর-বাওর আবহমান কাল থেকে এই জলধারায় বিভিন্ন ধরনের নৌকা বয়ে চলছে কিন্তু দিনে দিনে এসব নদ-নদী, খাল-বিল হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে সেই সাথে বিলুপ্ত হচ্ছে নানা রকমের নৌকাও পাল তোলা সারি সারি নৌকার নৈসর্গিক দৃশ্য যেনো আজ স্বপ্নের মত এখন পাল তোলা নৌকার দেখা মিলে না

০৪:৪৭ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

শ্রীমঙ্গলে খাদ্যের নিরাপত্তা বিষয়ক কর্মশালা

শ্রীমঙ্গলে খাদ্যের নিরাপত্তা বিষয়ক কর্মশালা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোভিড ১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে  রিসোর্ট ভিত্তিক রেস্টুরেন্ট সমুহে জনসচেতনতা সৃষ্টির লক্ষে খাদ্যের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

০৪:৪২ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

করোনায় সিলেটের এমপি মাহমুদ উস সামাদের মৃত্যু

করোনায় সিলেটের এমপি মাহমুদ উস সামাদের মৃত্যু

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আসনের এমপি ছিলেন। 

০৪:৩৯ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

দগ্ধ ৫ জনের মধ্যে আরও একজনের মৃত্যু
ফতুল্লায় ভবনে বিস্ফোরণ

দগ্ধ ৫ জনের মধ্যে আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভবন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে মাহফুজ নামে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মৃতের সংখ্যা বেড়ে দুইজন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ দুপুরে দগ্ধ মাহফুজের মৃত্যু হয়। আর আগে মঙ্গলবার রাতে দগ্ধ মো. মিশাল নামে পোশাককারখানার শ্রমিক মারা যায়।

০৪:৩৩ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

আমরা সচেতন হলেই সমাজে পরিবর্তন আসবে

আমরা সচেতন হলেই সমাজে পরিবর্তন আসবে

০৩:৫৭ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি