ভারতে করোনা সংক্রমণে বিশ্বরেকর্ড
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাত দিনেরও কম সময়ে এক লাখ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমিত হলেন ৩ লাখ ১৫ হাজার ৮০২ জন। এক সপ্তাহের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ থেকে বেড়ে ৩ লাখের গন্ডি পার করল। আর গত ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ২ হাজার ১০৪ জন।
১১:৩৭ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
করোনায় মানসিক স্বাস্থ্য দারুণভাবে বিপর্যস্ত (ভিডিও)
করোনা মহামারীতে সববয়সী মানুষের মানসিক স্বাস্থ্য দারুণভাবে বিপর্যস্ত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গবেষণায় দেখা গেছে, করোনায় বিষণ্নতার হার ৭ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ এবং উদ্বিগ্নতা ৫ শতাংশ থেকে বেড়ে ৩৩ শতাংশে পৌঁছেছে। বেড়েছে আত্মহত্যার প্রবণতাও। মাইন্ড সেটআপ, অনুশীলন ও আচরণগত পরিবর্তনের মাধ্যমে করোনা মোকাবেলায় সবাইকে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
১১:১২ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
কলারোয়ায় কৃষকের ধান কেটে দিলেন কৃষি কর্মকর্তা
১০:৫৩ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
পাকিস্তানের বিলাসবহুল হোটেলে বোমা হামলা, নিহত ৪
পাকিস্তানের কোয়েটা শহরে একটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে লক্ষ্য করে সেরিনা হোটেলের গাড়ি পার্কিং এলাকায় এই বোমা হামলা হয়েছে। এ খবর বিবিসি বাংলা’র।
১০:১৬ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ইকার্দির হ্যাটট্রিকে অঁজিকে উড়িয়ে সেমিতে পিএসজি
অঁজিকে উড়িয়ে ফরাসি কাপের সেমিফাইনালে উঠলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দলকে দারুণ এক হ্যাটট্রিক উপহার দেন মাউরো ইকার্দি। এদিন নেইমারও পেয়েছেন গোলের দেখা। এই তারকার নৈপুণ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে অঁজিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে মাউরিসিও পচেত্তিনোর দল।
০৯:৫৬ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
করোনায় মৃত্যু ছাড়ালো ৩০ লাখ ৭১ হাজার
মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডবে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও সাড়ে ১৪ হাজার লোকের। যার মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ১শ ৫৭ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে, আর ভারতে মারা গেছে ২ হজার ১০২ জন। এসময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৮ লাখ ৮৭ হাজার ৭৬৪ জন। টিকা কার্যক্রম চললেও মৃত্যুর মিছিল অব্যাহত থাকায় তাই চরম অস্বস্তিতে বিশ্ববাসী।
০৯:৪৬ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফায় নির্বাচন : নজরে যেসব মহারথীরা
পশ্চিমবঙ্গে ৫ দফার ভোটগ্রহণ শেষ। ষষ্ঠ দফায় রাজ্যের চার জেলার ৪৩ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর দিনাজপুরের ৯, নদিয়ার ৯, পূর্ব বর্ধমানের ৮ এবং উত্তর ২৪ পরগনার ১৭টি আসন। ষষ্ঠ দফায় রুপোলি পর্দার তারকাদের পিছনে ফেলে দিয়েছেন রাজনীতির তারকারা। এই দফায় ভাগ্য নির্ধারিত হবে রাজ্যের একাধিক মন্ত্রীরও।
০৯:৪১ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
পাশ্চাত্যের প্রতি পুতিনের হুঁশিয়ারি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের জাতীয় নিরাপত্তা সীমারেখা অতিক্রম করার ব্যাপারে পাশ্চাত্যকে কঠোরভাবে হুঁশিয়ারি করে দিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার রেড লাইন অতিক্রম করলে মস্কোর জবাব হবে ‘তড়িৎ ও ভয়াবহ’।
০৯:২৬ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
টানা তৃতীয় হার কলকাতার, জরিমানা মরগানের
ইংলিশ বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ইয়ন মরগানের কাছে চলতি আইপিএলে সুসময় যেন ধরাই দিচ্ছে না। একের পর এক হারে দল রীতিমত বিপর্যস্ত। প্রশ্ন উঠছে নেতৃত্ব নিয়েও। এরই মাঝে গুণতে হলো জরিমানা। আইপিএলে টানা তৃতীয় হারের ম্যাচে রোহিতের পর এবার জরিমানা গুণেছেন কেকেআর কাপ্তান।
০৯:২০ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসা সহজ হবে না : আমেরিকা
আমেরিকা দাবি করেছে, ইরানের পরমাণু সমঝোতায় দেশটির ফিরে আসা দ্রুত ও সহজ হবে না। পাশাপাশি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার চেয়ে ভালো চুক্তি সই করার লক্ষ্যে সাবেক ডোনাল্ড ট্রাম্প সরকার যে নীতি গ্রহণ করেছিল তার সমালোচনা করে ওয়াশিংটন বলেছে, সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি যে সঠিক ছিল না তা প্রমাণিত হয়েছে।
০৯:১৬ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
বেনজেমার জোড়া গোলে ফের শীর্ষে রিয়াল
স্প্যানিশ লা লিগায় কাদিজকে উড়িয়ে শীর্ষে ফিরলো রিয়াল মাদ্রিদ। মাঠে নামার আগে খেলোয়াড় সঙ্কটের দুর্ভাবনায় ছিলেন কোচ জিদান। পছন্দের ফর্মেশন পাল্টে বেনজামাদের মাঠে নামিয়েছিলেন। তাতেই অ্যাথলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো লস ব্লাঙ্কোসরা।
০৯:০০ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফায় ৪৩ আসনে ভোটগ্রহণ শুরু
ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের ৪ জেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নদিয়ার চাপড়া মোট ৪৩ আসনে কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটগ্রহণ। এই দফায় উত্তর দিনাজপুরের ৯টি আসনের সবগুলোতেই ভোট। এ ছাড়া দক্ষিণবঙ্গের তিন জেলা— উত্তর ২৪ পরগনার ৩৩টির মধ্যে ১৭, নদিয়ার ১৭টির মধ্যে ৯ এবং পূর্ব বর্ধমানের ১৬টির মধ্যে ৮ আসনে ভোটগ্রহণ হচ্ছে।
০৮:৫৫ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
সীমিত পরিসরে আজ খুলছে আর্থিক প্রতিষ্ঠান
চলমান লকডাউনে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এক সার্কুলার জারি হয়।
০৮:৪৬ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
শান্তর ব্যাটে ডাবল সেঞ্চুরি!
আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে অর্ধশতক ছিল মাত্র একটি, তাও টেস্ট ফরম্যাটেই। মর্যাদার টেস্ট ক্রিকেটেই নাজমুল হোসাইন শান্ত পেলেন তার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা। এবার শান্তর ‘ভক্ত’ আতহার আলী খান চাইছেন, প্রথম সেঞ্চুরির ইনিংসটিই হয়ে থাকুক প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তিগাথা!
০৮:৪৬ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
বিশ্ব ‘ধরিত্রী দিবস’ আজ
আজ ২২ এপ্রিল, বিশ্ব ধরিত্রী দিবস। পরিবেশ সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য ‘রিস্টোর আওয়ার আর্থ’ প্রতিপাদ্য নিয়ে এই বছর পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস। পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য রাখতে জলবায়ু সংকট এবং পরিবেশ দূষণ রোধে তাত্ক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে সারা বিশ্বের পরিবেশ সচেতন মানুষ আজ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে।
০৮:৩৫ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের কষ্টার্জিত জয়
চলমান আফ্রিকা সফরটা বেশ দুর্দান্তই কাটছে পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকায় সাফল্যের পর এবার জিম্বাবুয়ের বিপক্ষেও জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১১ রানে হারিয়েছে বাবর আজমের দল।
০৮:২৮ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
৫৩ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজ
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একটি সাবমেরিন ৫৩ আরোহীসহ নিখোঁজ হয়েছে। ৪৪ বছরের পুরোনো কেআরআই নাংগালা-৪০২ নামের এই সাবমেরিনের খোঁজে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। দেশটির সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
০৮:২১ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
কাল ঢাকা থেকে রাজশাহী রুটে ফ্লাইট শুরু করছে ইউএস-বাংলা
অভ্যন্তরীণ ৫টি রুটে ফ্লাইট শুরু করার পর ২২ এপ্রিল, বৃহস্পতিবার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে রাজশাহী রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে স্বাস্থ্য সতর্কতা মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।
১১:২৯ পিএম, ২১ এপ্রিল ২০২১ বুধবার
আশুগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
১১:০৮ পিএম, ২১ এপ্রিল ২০২১ বুধবার
প্রকাশ পেল সুচিতা নাহিদের নতুন গান
১০:১৫ পিএম, ২১ এপ্রিল ২০২১ বুধবার
ডব্লিওএইচওর কোভিড প্রতিবেদন চীনঘেঁষা, স্বতন্ত্র তদন্তের দাবি
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস কোভিড-১৯ মহামারীর উৎপত্তি কোথায় তা নিয়ে সম্প্রতি একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভাইরাসটি চীন থেকে ছড়িয়েছে এমন
১০:০১ পিএম, ২১ এপ্রিল ২০২১ বুধবার
হিলিতে শিশু ধর্ষণের অভিযোগে ২ যুবকের বিরুদ্ধে মামলা
০৯:৫৫ পিএম, ২১ এপ্রিল ২০২১ বুধবার
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সোয়া ১৮ লক্ষাধিক মানুষ
দেশে এ পর্যন্ত সোয়া ১৮ লক্ষাধিক মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ১৮ লাখ ১৫ হাজার ৯৮৭। এরমধ্যে পুরুষ ১২ লাখ ৫ হাজার ৭৫৮ এবং নারী ৬ লাখ ১০ হাজার ২২৯ জন।
০৯:২৩ পিএম, ২১ এপ্রিল ২০২১ বুধবার
পোশাক খাতের পুনরুদ্ধারে অংশীদারিত্ব পুনর্নির্মাণ প্রয়োজন
পোশাক খাতের ভ্যালু চেইনের ক্ষেত্রে বৈশ্বিক পর্যায়ে যে মধ্যমেয়াদী পুনরুদ্ধারের চেষ্টা চলছিল তা দীর্ঘমেয়াদে চলা কোভিড-১৯ মহামারীর কারণে সৃষ্ট চাহিদা মন্দার কারণে ব্যাহত হচ্ছে। ২০২০ সালের জানুয়ারী-আগস্টের সময়কালে বিশ্বব্যাপী পোশাকের আমদানি একই সময়ের তুলনায় ২৩ শতাংশ কমেছে। শুধুমাত্র জাতীয়-স্তরের হস্তক্ষেপের মাধ্যমে এই মধ্যমেয়াদী চ্যালেঞ্জ মোকাবেলা করা ক্রমাগত কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সহ অনেক সরবরাহকারী দেশের পুনরুদ্ধার প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চলেছে। এ প্রেক্ষিতে ‘ভ্যালু-চেইন-ভিত্তিক সমাধান’ এই চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যন্ত প্রয়োজনীয়।
০৯:২২ পিএম, ২১ এপ্রিল ২০২১ বুধবার
- প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন: মাহদী আমিন
- তিস্তা বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলন: জামায়াত আমির
- সাংবাদিকদের বাংলা-ইংরেজির পাশাপাশি চীনা ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান
- ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, ঘাতক বাসে আগুন
- মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয়: স্পিকার
- ১৬ জুলাই পর্যন্ত ৫ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত
- ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান, ১১ নারী ছিনতাইকারী আটক
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান কে পূরণ করবে: এ টি এম আজহার
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক























