ঢাকা, রবিবার   ১২ জুলাই ২০২৬

করোনায় মারা গেলেন বীরবিক্রম আব্দুস সবুর খান

করোনায় মারা গেলেন বীরবিক্রম আব্দুস সবুর খান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন টাঙ্গাইলে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীরবিক্রম। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি সোমবার (১২ এপ্রিল) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

১০:৫০ এএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার

হাইভোল্টেজ ম্যাচে দুর্ভাগা মুস্তাফিজ ও রাজস্থান

হাইভোল্টেজ ম্যাচে দুর্ভাগা মুস্তাফিজ ও রাজস্থান

আইপিএলের ১৪তম আসরে মুস্তাফিজুর রহমানের শুরুটা হলো আক্ষেপ আর হতাশায় মোড়ানো। দুই আসর বিরতির পর রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে আম্পায়ারের ভুল আর ক্যাচ হাতছাড়ার মহড়ায় উইকেটশূন্য থেকেছেন টাইগার পেসার। যার ফলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২২১ রানের পাহাড় দাঁড় করে পাঞ্জাব কিংস। জবাবে ২১৭ রানেই থেমে যায় মুস্তাফিজদের ইনিংস।

১০:২১ এএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার

চলে গেলেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ

চলে গেলেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ

এবার চলে গেলেন দেশের অন্যতম সংগীত পরিচালক ফরিদ আহমেদ। টানা ২০ দিন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে না ফেরার দেশে চলে গেলেন তিনি। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।

১০:১৮ এএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রে ফের কৃষ্ণাঙ্গ হত্যা : ব্যাপক বিক্ষোভ, কারফিউ জারি

যুক্তরাষ্ট্রে ফের কৃষ্ণাঙ্গ হত্যা : ব্যাপক বিক্ষোভ, কারফিউ জারি

যুক্তরাষ্ট্রের আবার কৃষ্ণাঙ্গ যুবক হত্যার ঘটনা ঘটেছে। মিনিয়াপোলিস শহরের কাছে কৃষ্ণাঙ্গ যুবক ডন্টে রাইট (২০)কে গুলি করে হত্যা করেছে পুলিশ। এই ঘটনায় বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং ব্রুকলিন সেন্টার শহরে কারফিউ জারি করা হয়েছে।

১০:১৫ এএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার

পাকিস্তানকে হেসেখেলে হারিয়ে সমতায় প্রোটিয়ারা

পাকিস্তানকে হেসেখেলে হারিয়ে সমতায় প্রোটিয়ারা

চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। বাবর আজমের অর্ধশতকের পরেও মাত্র ১৪০ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ৩৬ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য টপকে যায় প্রোটিয়ারা। 

০৮:৫৪ এএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার

ইন্টেলিজেন্ট যানবাহনে বিনিয়োগ বাড়াবে হুয়াওয়ে

ইন্টেলিজেন্ট যানবাহনে বিনিয়োগ বাড়াবে হুয়াওয়ে

ব্যবসায়িক সক্ষমতা ও পরিধি বাড়ানোর লক্ষ্যে উন্নত মানের সফটওয়্যার তৈরির পাশাপাশি ইন্টেলিজেন্ট বাহনের সরঞ্জামে বিনিয়োগ বাড়াবে হুয়াওয়ে। এছাড়াও অ্যাডভান্স প্রসেস টেকনিকের ওপর কম নির্ভরশীল ব্যবসা খাতে বেশি মননিবেশ করবে এই প্রতিষ্ঠান। শেনঝেনে অনুষ্ঠিত ১৮তম গ্লোবাল অ্যানালিস্ট সামিটে এ ঘোষণা দেন হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান এরিক শু। 

০৮:৪৭ এএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার

মেঘনায় দুই স্পিডবোটের সংঘর্ষে হতাহত ৫, নিখোঁজ ১

মেঘনায় দুই স্পিডবোটের সংঘর্ষে হতাহত ৫, নিখোঁজ ১

নরসিংদীর মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় স্পিডবোটে থাকা আরও চার আরোহী আহতের পাশাপাশি নিখোঁজ রয়েছে দেড় বছর বয়সী এক শিশু। সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার করিমপুরের শাখা মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

০৮:৩৫ এএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার

আজ চৈত্র সংক্রান্তি, বিদায় ১৪২৭

আজ চৈত্র সংক্রান্তি, বিদায় ১৪২৭

‘অতীত নিশি গেছে চলে/চিরবিদায় বার্তা বলে/কোন আঁধারের গভীর তলে/রেখে স্মৃতিলেখা/এসো এসো ওগো নবীন/চলে গেছে জীর্ণ মলিন/আজকে তুমি মৃত্যুবিহীন/মুক্ত সীমারেখা।’

০৮:২৩ এএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার

এবার বাংলা বর্ষবরণ হবে প্রতীকী

এবার বাংলা বর্ষবরণ হবে প্রতীকী

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে চলতি বছরের পহেলা বৈশাখ উদযাপন করা সম্ভব হচ্ছে না। এবার বাংলা বর্ষবরণ হবে প্রতীকী, আয়োজন নেই সাংস্কৃতিক সংগঠনগুলোর। রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনাও।

১২:০১ এএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার

করোনায় কারাবন্দি আসামিদের আদালতে হাজির না করার নির্দেশ

করোনায় কারাবন্দি আসামিদের আদালতে হাজির না করার নির্দেশ

করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে হাজতি আসামিদের হাজির না করতে নির্দেশ দেয়া হয়েছে।

১১:২৯ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

‘বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের প্রাথমিক লক্ষণ দেখাচ্ছে’

‘বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের প্রাথমিক লক্ষণ দেখাচ্ছে’

বিশ্বব্যাংকের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানী ফিরে আসা, অভ্যন্তরীণ রেমিটেন্স প্রবাহ শক্তিশালী এবং চলমান টিকাকরণ কর্মসূচির কারণে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের নতুন লক্ষণ দেখাচ্ছে।

১১:০২ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

বিসিক ও বিজনেস অটোমেশনের সমঝোতা স্বারক স্বাক্ষর

বিসিক ও বিজনেস অটোমেশনের সমঝোতা স্বারক স্বাক্ষর

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এ ওয়ান স্টপ সার্ভিস সেবা চালুকরণে নিমিত্তে ওয়ান স্টপ সার্ভিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিঃ সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ  ১২ এপ্রিল ২০২১ বিসিক বোর্ড রুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

১০:১১ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

স্বাধীন বাংলাদেশ আজ সত্যে পরিণত

স্বাধীন বাংলাদেশ আজ সত্যে পরিণত

পঞ্চাশ বছর আগে একাত্তরের ১১ এপ্রিল ছিল গণহত্যা, ধংসযজ্ঞ, পাশবিকতা, লুট, ধর্ষণ, যুদ্ধ আর নারকীয়তার বিপরীতে বাঙালি জাতির জাগরণের, উত্তরণের, প্রতিরোধের, প্রতিশোধের, শত্রু হননের এক রক্ত-বারুদে মাখা দিন। দখলদার পাক হানাদার বাহিনী বাঙালি নিধনে একদিন আগে ১০ এপ্রিল বাঙালি বংশোদ্ভূত পাকিস্তানীবাদী সমন্বয়ে ‘শান্তি কমিটি’ নামক গেস্টাপো বাহিনী গঠন করে এবং দেশব্যাপী তাদের সহায়তায় ধর-পাকড়, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও হত্যাকান্ড সংঘটনের মাত্রা বাড়িয়ে দেয়। আর এই দশ এপ্রিল কুষ্টিয়া সীমান্তে গঠিত হয় বাঙালি জাতির প্রথম স্বাধীন রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং তার প্রথম সরকার। সত্তরের নির্বাচনে বিজয়ী এমএনএ ও এমপিএদের সমন্বয়ে বাংলাদেশের গণপরিষদের প্রথম বৈঠক বসে। এই বৈঠকে রাষ্ট্র ও সরকার গঠন এবং বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করা হয়। বিশ্বের গণমাধ্যমগুলোতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন এবং এর নেতৃত্বে নয়া রাষ্ট্রকে শত্রুমুক্ত করতে যুদ্ধ চালিয়ে যাবার সংবাদ প্রচারিত হয়। বিশ্ববাসী সেদিন জেনে যায়, ‘যুদ্ধ ক্ষেত্রাস্তীর্ণ ধংসাবশেষের মধ্যে দিয়ে ধূলি-কাদা আর রক্তের ছাপ মুছে এক নতুন বাঙালি জাতি জন্ম নিলো।’ 

১০:০২ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

তারাবিতে ২০ জন মুসল্লি অংশ নিতে পারবে

তারাবিতে ২০ জন মুসল্লি অংশ নিতে পারবে

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ ও রমজানে তারাবির নামাজে ইমাম ও হাফেজসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন।

০৯:৫৯ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতের যুবক খুন

সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতের যুবক খুন

০৮:৩৬ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

লকডাউনে বন্ধ থাকবে ব্যাংক

লকডাউনে বন্ধ থাকবে ব্যাংক

মহামারি করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকারের দেয়া কঠোর বিধিনিষেধে সব ব্যাংক বন্ধ থাকবে। বিধিনিষেধ চলাকালীন ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেয়া ব্যাংকের সব উপশাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইনের সব সেবা।

০৮:২২ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

হেফাজতের কেন্দ্রীয় নেতা আজিজুল হক সাত দিনের রিমান্ডে

হেফাজতের কেন্দ্রীয় নেতা আজিজুল হক সাত দিনের রিমান্ডে

২০১৩ সালে রাজধানীর মতিঝিলে জ্বালাও-পোড়াও মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

০৮:১০ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

তেল, ডালসহ ছয়টি পণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার

তেল, ডালসহ ছয়টি পণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার

পবিত্র রমজান উপলক্ষে কৃষি বিপণন অধিদপ্তর ছয়টি পণ্যের দাম বেঁধে দিয়েছে। কোন ব্যবসায়ি অসাধুপায়ে যেন অতি মুনাফার সুযোগ না নিতে পারে, সেলক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

০৭:৪৭ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

ভ্রাম্যমাণ কেন্দ্রে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

ভ্রাম্যমাণ কেন্দ্রে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

দেশব্যাপী করোনার মহামারী পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ প্রোটিন নিশ্চিতকরণে ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী হরিপুরে ভ্রাম্যমাণ কেন্দ্রে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস মাংস বিক্রি শুরু হয়েছে।

০৭:১৭ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না: পরিবেশমন্ত্রী

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। দেশকে ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মতো বানিয়ে দেশকে ধ্বংস করতে চাচ্ছে। 

০৬:৪০ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

গাজী মাজহারুল আনোয়ারের কথায় আসিফের ঈদ ধামাকা

গাজী মাজহারুল আনোয়ারের কথায় আসিফের ঈদ ধামাকা

বরেণ্য গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার তার ক্যারিয়ারে ২০ হাজারেরও বেশি গান লিখেছেন। তার গানে শ্রোতারা নিজেদের মনের ভাষাই যেন খুঁজে পান। 

০৬:২৬ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি