রামেকে আরও ১২ জনের মৃত্যু, ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন ছিলেন করোনা পজেটিভ। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। আজ শুক্রবার সকালে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন।
১১:০৩ এএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু
করোনাভাইরাসের প্রকোপের কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ (শুক্রবার) সকাল ৭টায় ৭৩ হাজার ৫০০ ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৬টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষ করা না গেলে প্রয়োজনে সময় বাড়ানো হবে।
১০:৫৭ এএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
ভোরেই সাকিব উড়ে গেলেন মার্কিন মুলুকে
মার্কিন মুলুকে রেখে আসা পরিবারের কাছে ফিরে গেলেন সাকিব আল হাসান। আজ শুক্রবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে চড়ে দেশ ছাড়েন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।
১০:৫২ এএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
দীর্ঘ দিন পর প্লেব্যাকে ন্যান্সি
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। একের পর এক দ্বৈত ও একক গানের রেকর্ডিংয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। মাঝে বেশ কিছু জনপ্রিয় সিনেমার রিমেক গানেও নতুন করে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। যে জন্য নতুন কোনো সিনেমাতে প্লেব্যাক করা হয়নি। এবার অনেক দিন পর প্লেব্যাক করলেন তিনি। সিনেমার নাম ‘অন্তরাত্মা’। গানের শিরোনাম ‘রাখি যত্নে সারাদিন’।
১০:৪৪ এএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
ডিপিএল সুপার লিগে খেলবে যে ৬টি দল
লিগ পর্বে একাদশ রাউন্ডের খেলা শেষে চূড়ান্ত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সুপার লিগের ছয়টি দল। চলতি আসরের সুপার লিগে কোয়ালিফাই করা দলগুলো হলো- প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
১০:২৬ এএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
নীলিমা ইব্রাহিমের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ
১০:২৫ এএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
কলারোয়া সীমান্তে নারী-পুরুষসহ আটক ৭
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে নারী-পুরুষসহ ৭ জনকে আটক করেছে বিজিবি। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় তারা আটক হয়। এ ঘটনায় কলারোয়া থানায় পৃথকভাবে ৪টি মামলা হয়েছে।
০৯:৫৭ এএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
১৮ জুন : ইতিহাসে আজকের এই দিনে
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৮ জুন, শুক্রবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
০৯:৫৬ এএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
মৃত্যুর মিছিলে আরও পৌনে ৯ হাজার
স্তিমিত হচ্ছে মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব। গত কয়েকদিনে কমেছে সংক্রমণ ও মৃত্যুর হার। ব্যাপকভাবে টিকা কার্যক্রম চলায় সংক্ষিপ্ত হচ্ছে মৃত্যুর মিছিল। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে আরও ৮ হাজার ৮৮৬ জন। এ সময়ে শনাক্ত হয়েছে আরও ৩ লাখ ৯৬ হাজার ১৩১ জন।
০৯:৪১ এএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
জাম্বিয়ার মুক্তির মহানায়ক কেনেথ কুন্দ আর নেই
০৮:৫২ এএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
পেরুর জালে ব্রাজিলের চার গোল
পেরুকে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকায় টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে গতবারের ফাইনালিস্টদের ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। নেইমার ছাড়াও গোল পেয়েছেন সান্ড্রো, রিবেইরো ও রিচার্লিসন।
০৮:৪৬ এএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের জন্মদিন আজ
মঞ্চ ও টেলিভিশন জগতের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের ৭৮তম জন্মদিন আজ। স্বাধীনতা-উত্তরকালে দুই ভুবনে সফলতার সঙ্গে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা লাভ করেন তিনি। ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’-এ হুরমতি চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা লাভ করেন এই কিংবদন্তি।
০৮:৪৬ এএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
গভীর রাতে গাজায় ইসরায়েলি বিমান হামলা
বুধবার সকালের পর অবরুদ্ধ গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো বৃহস্পতিবার (১৭ জুন) গভীর রাতে গাজা উপত্যকার ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ হামাসের অন্তর্ভুক্ত আবাসিক ভবনগুলো লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে।
০৮:২২ এএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
সুপার লিগে খেলা হচ্ছে না তামিমের
শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করেছে তামিম-বিজয়দের প্রাইম ব্যাংক। এবার লড়াই হবে সুপার লিগে। তবে ইনজুরির কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
০৭:৫৬ এএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
‘রোহিঙ্গাদের ফেরত পাঠাতে জাতিসংঘের স্পষ্ট রোডম্যাপের প্রয়োজন’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তবে তাদের প্রত্যাবর্তন বিষয়ে জাতিসংঘের স্পষ্ট একটি রোডম্যাপ তৈরি প্রয়োজন। তিনি বলেন, এর মাধ্যমেই এই সঙ্কটের সমাধানে মিয়ানমারে তাদের নিরাপদ ও স্থায়ী ভাবে প্রত্যাবর্তন সম্ভব হবে। কিন্তু গত চার এটা বছরে সম্ভব হয়নি। বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস. বার্গনার এর সাথে দ্বিপক্ষীয় বৈঠককালে তিনি গতকাল এসব কথা বলেন।
১১:৫৯ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
‘বঙ্গবন্ধুর রচিত গ্রন্থগুলো জাতির ঐতিহাসিক দলিল’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল গ্রন্থই জাতির ঐতিহাসিক দলিল। তাঁর (বঙ্গবন্ধু) লেখা বইগুলো ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।
১০:০৭ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
শাবি ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি আট বছর পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি একুশে টেলিভিশনকে এ বিষয়ে নিশ্চিত করেন।
০৯:৫৭ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
ঢাকায় আক্রান্তদের ৬৮ শতাংশ ভারতীয় ভ্যারিয়েন্ট: আইসিডিডিআরবি
ঢাকায় শনাক্ত করোনাভাইরাস আক্রান্ত রোগীর ৬৮ শতাংশ ভারতীয় ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্ট বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা সংস্থা আইসিডিডিআরবি।
০৯:৫৭ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে আজ ১৭ জুন ২০২১ বৃস্পতিবার বেলা ১১ টায় সোহরাওয়ার্দী উদ্যানে (কালীমন্দির গেট সংলগ্ন) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
০৯:৪০ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
তামাক সেবনে বছরে করোনার চেয়ে ১৩ গুণ বেশি মানুষ মারা যায়
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর তুলনায় দেশে তামাক সেবনের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর ১৩ গুণ বেশি মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. শাহাদৎ হোসেন মাহমুদ।
০৯:১৮ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
হাবিপ্রবিতে দ্রুততম সময়ে উপাচার্য নিয়োগের আহ্বান
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৬ষ্ঠ উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেমের মেয়াদ শেষ হওয়ার সাড়ে চার মাস পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ উপাচার্য পায়নি বিশ্ববিদ্যালয়টি। রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য দিয়েই চলছে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম।
০৮:৩২ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর নিমতলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান(৭৮) বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে বার্ধক্য জনিত রোগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
০৮:২৫ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
বাংলাদেশে স্বাধীনভাবেই কাজ করছে গণমাধ্যম: সম্প্রচার মন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে স্বাধীনভাবেই কাজ করছে গণমাধ্যম।
০৮:২৪ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
ঋণের চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
ঋণের পরিশোধে ব্যর্থ হয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কৃষ্ণ বসাক (৩৩) নামে এক কাঁচামাল ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তিনি দাদন ব্যবসায়ী, এনজিও এবং সমবায় সমিতির নিকট থেকে পাঁচলক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলেন।
০৭:৫১ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
- তুরুস্কের আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক
- দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নাশকতা ঠেকাতে আইজিপির কড়া সতর্কবার্তা
- ব্যয় সংকোচন নীতি: নতুন গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করলো সরকার
- চট্টগ্রামে তেলের গুদামে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ৫ ইউনিট
- জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ: নাহিদ ইসলাম
- নিরাপত্তা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: জামায়াত আমির
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক























