ঢাকা, সোমবার   ১৩ জুলাই ২০২৬

ইস্টার্ন ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট

ইস্টার্ন ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মার্চ শনিবার সাভারের আশুলিয়ায় ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত এ খেলায় কর্মকর্তাদের অংশগ্রহণে গঠিত ইইউ গ্ল্যাডিয়েটরস দল চ্যাম্পিয়ন হয়েছে।

০৩:২১ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

‘মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কের অবসান হবে’
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

‘মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কের অবসান হবে’

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, সারাদেশে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো গণহত্যা নিয়ে পরিচালিত জরিপের কাজ শেষ হলে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কের অবসান হবে।

০৩:১৮ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

প্রাইভেট কার থেকে ৬ লাখ ইয়াবা উদ্ধার

প্রাইভেট কার থেকে ৬ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের মহেশখালীর গোরকঘাটার সিকদারপাড়া থেকে ৬ লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। ওই এলাকার সালাহউদ্দিনের প্রাইভেট কার থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

০৩:০৯ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

বাজারে এলো রোমানিয়ার মচ মচ বিস্কুট

বাজারে এলো রোমানিয়ার মচ মচ বিস্কুট

“রোমানিয়া ফুড এন্ড বেভারেজ লিমিটেড” বাজারে নিয়ে এসেছে সল্টি ও সুইটি স্বাদের দারুন এক কম্বিনেশনে মজাদার রোমানিয়া “মচ মচ বিস্কুট”। বাজারে প্রচলিত সলটেড বিস্কুট এর তুলনায় সম্পূর্ণ ভিন্ন ও সুস্বাদু রোমানিয়া মচ মচ বিস্কুট।

০৩:০৪ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

মেলায় মিথিলার বই ‘তানজানিয়ার দ্বীপে’

মেলায় মিথিলার বই ‘তানজানিয়ার দ্বীপে’

মডেল, অভিনেত্রী ও উপস্থাপক রাফিয়াত রশিদ মিথিলা। এবার তিনি এই সব পরিচিয় থেকে বেরিয়ে এসে লেখক হিসেবে নাম লেখালেন। লিখেছেন ভ্রমণবিষয়ক বই ‘তানজানিয়ার দ্বীপে’। রোববার বইটির মোড়ক উন্মোচন হয়েছে। অমর একুশে বইমেলার শিশু চত্বরে লাইট অফ হোপের স্টলে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় মিথিলার সঙ্গে ছিলেন লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক। 

০২:৫৮ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, ২০ যাত্রী আহত

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, ২০ যাত্রী আহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই আকাশ মিয়া নামে এক বাসচালক নিহত হন। এই ঘটনায় বাসে থাকা ২০ যাত্রী আহত হয়েছেন।

০২:৪৩ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

মোজাম্বিকে জিহাদিদের হামলায় বেশ কয়েকজন নিহত

মোজাম্বিকে জিহাদিদের হামলায় বেশ কয়েকজন নিহত

মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় পালমা শহরে জিহাদিদের সমন্বিত হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। সরকারি বাহিনীর অভিযান চালানোর চার দিন পর তারা ভয়াবহ এ হামলা চালালো। রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।

০১:৫১ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

প্রাইম ইন্স্যুরেন্সের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইন্স্যুরেন্সের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বীমা খাতে দেশের প্রথম কোম্পানী হিসেবে হাইব্রিড সিস্টেমে এই সভার আয়োজন করে প্রাইম ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।

০১:২৯ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

হালুয়াঘাটের পাহাড়ী এলাকায় গড়ে তোলা হচ্ছে পর্যটন কেন্দ্র (ভিডিও)

হালুয়াঘাটের পাহাড়ী এলাকায় গড়ে তোলা হচ্ছে পর্যটন কেন্দ্র (ভিডিও)

ময়মনসিংহের হালুয়াঘাটের গাবড়াখালী পাহাড়ী এলাকাকে গড়ে তোলা হচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবে। জেলা প্রশাসনের এমন উদ্যোগে খুশি এলাকাবাসী। পর্যটন কেন্দ্রটি চালু হলে এলাকায় বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ড। কর্মসংস্থান হবে অনেক মানুষের।

০১:১৪ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

মিয়ানমারের রক্তপাত একেবারে জঘন্য : বাইডেন

মিয়ানমারের রক্তপাত একেবারে জঘন্য : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে বেপরোয়া অভিযান চালিয়ে রক্তপাত ঘটানোর কঠোর সমালোচনা করেছেন। নিরাপত্তা বাহিনীর অভিযানে সাত শিশুসহ শতাধিক মানুষ নিহত হওয়ার পর এ রক্তপাতকে তিনি ‘একেবারে জঘন্য’ হিসেবে অভিহিত করেন। খবর এএফপি’র।

০১:১২ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

ক্ষতি কাটাতে দুই ধরনের চার্জ নির্ধারণ করেছে বেবিচক (ভিডিও)

ক্ষতি কাটাতে দুই ধরনের চার্জ নির্ধারণ করেছে বেবিচক (ভিডিও)

করোনার ধাক্কায় গত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের রাজস্ব নেমে এসেছে অর্ধেকেরও নীচে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, ক্ষতি কাটাতে নতুন দুই ধরনের চার্জ নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে জুন-জুলাইয়ের মধ্যে আগের মতোই রাজস্ব আসবে। 

১২:৫২ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

খুলনায় ২৬ বছর পর কাশেম হত্যার রায় ঘোষণা

খুলনায় ২৬ বছর পর কাশেম হত্যার রায় ঘোষণা

২৬ বছর পর খুলনায় জাতীয় পার্টির (জাপা) সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি শেখ আবুল কাশেম হত্যা মামলায় একজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। চাঞ্চল্যকর এই হত্যা মামলাটির রায়ে খালাস দেয়া হয় ছয়জনকে।

১২:৪৭ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

চট্টগ্রামে করোনা সংক্রমণে ঊর্ধ্বগতি

চট্টগ্রামে করোনা সংক্রমণে ঊর্ধ্বগতি

চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণের আবার ঊর্ধ্বগতি প্রবণতা শুরু হয়েছে। রোববার আক্রান্তের সংখ্যা কিছুটা কম পাওয়া গেলেও গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৬ জন জীবাণুবাহক শনাক্ত হন। সংক্রমণ হার ৯ দশমিক ৯২ শতাংশ। এ সময় এক করোনা রোগীর মৃত্যু হয়।

১২:৩২ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

রেলপথে পণ্য আমদানি বেড়েছে (ভিডিও)

রেলপথে পণ্য আমদানি বেড়েছে (ভিডিও)

ভারতের বনগাঁ কালিতলা পার্কিংসহ স্থলপথের বিভিন্ন জায়গায় হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। এমন অবস্থায় পণ্য আমদানি বেড়েছে রেলপথে। এছাড়া, রেলপথে পণ্য পরিবহণে সময় ও খরচ লাগে কম। তাই বাংলাদেশের ব্যবসায়ীরা রেলপথকে প্রাধান্য দিচ্ছেন।

১২:৩০ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

কমনওয়েলথকে অভিনব কৌশল অবলম্বন করতে হবে : স্পিকার

কমনওয়েলথকে অভিনব কৌশল অবলম্বন করতে হবে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় কমনওয়েলথভুক্ত সদস্য রাষ্ট্রগুলোকে অভিনব ধারণা ও কৌশল অবলম্বন করতে হবে।

১২:০৪ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

সভাপতি মনিরুল, সম্পাদক সাদাত
বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি

সভাপতি মনিরুল, সম্পাদক সাদাত

বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির ২৩ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) মনিরুল ইসলাম রিন্টুকে সভাপতি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপপরিচালক (জনসংযোগ) আবু সাদাতকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।

১২:০২ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক উন্নয়নে নতুন মাত্রা (ভিডিও)

আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক উন্নয়নে নতুন মাত্রা (ভিডিও)

জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশ্বনেতাদের অংশগ্রহণ এবং বাংলাদেশ ঘিরে বিশ্বের আগ্রহ আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক উন্নয়নে নতুন মাত্রা পেয়েছে। সকলের সাথে বন্ধুত্বের পররাষ্ট্রনীতি অনুসরণ করে এগিয়ে চলার বার্তা দিয়ে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নেতৃত্বের অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। এ অবস্থায় বহুপাক্ষিক কৌশল প্রণয়ন করে এগিয়ে যাওয়ার পরামর্শ বিশ্লেষকদের।

১১:৪৪ এএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

মোংলা বন্দরে আসছে মেট্রোরেলের যন্ত্রাংশের প্রথম চালান

মোংলা বন্দরে আসছে মেট্রোরেলের যন্ত্রাংশের প্রথম চালান

মোংলা বন্দরে আসছে ঢাকার উত্তারা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের (রেলওয়ে কার) যন্ত্রাংশের প্রথম চালান। 

১০:৫৮ এএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

সিলেট থেকে গ্রেফতার রাবি`র মাজহার

সিলেট থেকে গ্রেফতার রাবি`র মাজহার

গত ২৫ মার্চ বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। বিক্ষোভ চলাকালে পুলিশের সাথে নেতাদের মাঝে ধস্তাধস্তি ঘটনা ঘটে। এরপর ছাত্র অধিকার পরিষদের নেতা রাশেদ খান, ফারুক হাসানসহ ৫১ জনকে আসামি করে মামলায় হয়। এই ঘটনায় পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।

১০:৫৪ এএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

কষ্টের জয় জার্মানির

কষ্টের জয় জার্মানির

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে উড়ন্ত জয়ের পর রোমানিয়ার বিপক্ষে কষ্ট করে জিততে হলো জার্মানিকে। অনেক সুযোগ নষ্টের পর জিনাব্রির গোলে রোমানিয়াকে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এনিয়ে টানা দ্বিতীয় জয় পেল জোয়াকিম লো’র দলটি। প্রথম ম্যাচে এই দলটিই আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছিল।

১০:২৫ এএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

করোনা মুক্ত হয়ে বাসায় ফিরলেন কাজী হায়াৎ

করোনা মুক্ত হয়ে বাসায় ফিরলেন কাজী হায়াৎ

করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন চিত্রপরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ। শনিবার তার কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। রোববার তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

১০:২১ এএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও জিতে নিলো টিম ইন্ডিয়া। ১-১ সমতার পর তৃতীয় ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরপুর। প্রথম দিকের ব্যাটসম্যানরা না পারলেও আট নম্বরে নেমে স্যাম কারানের ব্যাট শেষ বল পর্যন্ত লড়াই করে। কিন্তু হার এড়াতে পারেনি ইংল্যান্ড। ম্যাচটি ৭ রানে জিতে নিয়েছে ভারত।

১০:০২ এএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

নাট্যব্যক্তিত্ব উৎপল দত্তের জন্মবার্ষিকী আজ

নাট্যব্যক্তিত্ব উৎপল দত্তের জন্মবার্ষিকী আজ

নাট্যব্যক্তিত্ব উৎপল দত্তের জন্মবার্ষিকী আজ। তিনি ১৯২৯ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। একাধারে তিনি একজন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখক। রাজনৈতিক দর্শনের দিক থেকে তিনি ছিলেন বামপন্থী। মার্কসবাদী আধুনিক ভারতীয় থিয়েটারের ইতিহাসে অভিনেতা, নাট্যনির্দেশক ও নাট্যকার হিসেবে তাঁর স্হান সুনির্দিষ্ট।

০৯:৫৪ এএম, ২৯ মার্চ ২০২১ সোমবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি