জলবায়ু মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইংল্যান্ড
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও ইংল্যান্ডের মিনিস্টার অফ স্টেট ফর বিজনেস, এনার্জি এন্ড ক্লিন গ্রোথ এন মেরি ট্রেভেলিয়ান এর সঙ্গে এক বৈঠকে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ইংল্যান্ড একযোগে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।
০৭:৫৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
এমটুএম সল্যুশনে সিকিউরড ইন্টারনেট সেবা নিবে রাকাব
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) তাদের ব্যাংকিং সেবাকে আরও যুগোপযোগী, সহজতর ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে গ্রামীণফোনের মেশিন টু মেশিন (এমটুএম) সল্যুশনের মাধ্যমে সিকিউরড ইন্টারনেট সেবা 'স্মার্ট কানেক্ট' গ্রহণ করতে চুক্তিবদ্ধ হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
০৭:৪৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
মা হলেন শাবনূর!
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফুটফুটে একটি কন্যা সন্তান প্রসব করে মা হয়েছে শাবনূর নামে এক পাগলী। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ৯টায় উপজেলার শিমরাইল মোড়ের একটি বাস কাউন্টারের সামনে সন্তানটি প্রসব করেন ওই পাগলী।
০৭:৪১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
সৌদি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি বৃদ্ধির আশ্বাস
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের কিং খালিদ বিশ্ববিদ্যালয়ের বৃত্তিসংখ্যা বৃদ্ধি করার জন্য বিশ্ববিদ্যালয়টির রেক্টরকে অনুরোধ জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম। এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে সৌদির এই বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে গবেষণা সম্পাদন, শিক্ষার্থী বিনিময় কার্যক্রম ও বাংলাদেশি শিক্ষক নিয়োগেরও আহ্বান জানান।
০৭:২৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
আন্তর্জাতিক বাজারে রপ্তানিমুখী শিল্পখাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও টেকসইতা অধিকতর বৃদ্ধিকল্পে ‘রপ্তানি নীতি ২০১৮-২১’ এর আলোকে রপ্তানিমুখী শিল্পখাতের আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়ন সাধনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক টেকনোলজি ডিভালপমেন্ট বা আগ্রেডেশন ফান্ড নামে ১০০০(এক হাজার) কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে।
০৭:২৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
বিজনেস ইনসাইডার বাংলাদেশ’র যাত্রা শুরু
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের খবরাখবর নিয়ে দৈনিক পত্রিকা বিজনেস ইনসাইডার বাংলাদেশ।
০৭:২৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ইসলামের ভুল ব্যাখ্যামূলক অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন
ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের সংস্কৃতি-ঐতিহ্যের ওপর আঘাত হানার অপচেষ্টার বিরুদ্ধে ইসলামী চিন্তাবিদসহ সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
০৭:০৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
বাংলাদেশ বেভারেজ প্রজেক্টের অগ্রগতি পর্যালোচনা সভা
বাংলাদেশ চিনিকলগুলোর কার্যক্রম বৃদ্ধি করতে সরকার চিনিকলের সহায়ক শিল্প হিসেবে বেভারেজ পণ্য উৎপাদনে ‘বাংলাদেশ বেভারেজ প্রজেক্ট’ এর অগ্রগতি নিয়ে একটি আন্ত:মন্ত্রণালয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি’র সভাপতিত্বে আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন শিল্পসচিব কে এম আলী আজম।
০৭:০৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
যে পাখি অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বিরল পাখি দেখা গেছে, যার শরীরের অর্ধেকটা নারী এবং অর্ধেকটা-পুরুষের মতো মনে হচ্ছে। পাখিটির নাম নর্দার্ন কার্ডিনাল। এই পাখির পুরুষ বা নারী প্রজাতির ছবি আলোকচিত্রীদের ফ্রেমবন্দি হলেও, এবার এর মিশ্র লিঙ্গের ছবি ধরা পড়েছে।
০৭:০৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ফের প্রক্টরের আশ্বাসে স্থগিত রাবির আন্দোলন
পরীক্ষা শুরুর ব্যাপারে উপাচার্যের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিবেন- প্রক্টরের এমন আশ্বাসে আবারও চলমান আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড় ১১টায় প্যারিস রোডে বিভিন্ন স্লোগানে আন্দোলনে নামেন তারা।
০৬:৫৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
১৫টি ওজন পরিমাপক যন্ত্র দিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেক-ইন কাউন্টারসমূহে ব্যবহারের জন্য ১৫টি ওজন পরিমাপক যন্ত্র প্রদান করা হয়েছে।
০৬:৩৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ব্যাংক অফিসার মওদুদের হত্যার বিচার দাবিতে মতিঝিলে মানববন্ধন
ব্যাংকারদের আর্তনাদে প্রকম্পিত হয়েছে রাজধানীর মতিঝিল এলাকা। এসময় ব্যাংকারদের মুহুর্মুহু স্লোগান, আর্তনাদ ও কান্নায় মতিঝিল এলাকার বাতাস ভারি হয়ে ওঠে।
০৬:৩১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
আহমেদাবাদের মায়াবী ফাঁদে ধুঁকছে ভারত-ইংল্যান্ড
৫৪তম ওভারেই ভারতের নটে গাছটি মুড়লো। ১৪৫ রানেই শেষ হলো স্বাগতিকরা। ইংলিশ ক্যাপ্টেন জো রুটের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলো না কোহালিরা। শেষ ব্যাটসম্যান হিসেবে যশপ্রীত বুমরাকে ফিরিয়ে দিয়েই ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেটের স্বাদ পেলেন রুট।
০৬:১৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪১০
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী। এ পর্যন্ত মোট মারা গেছে ৮ হাজার ৩৮৪ জন। এই সময়ের মধ্যে শনাক্ত হয়েছেন ৪১০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ৯৫৪ জন।
০৬:১১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো রিসোর্ট উদ্বোধন
পর্যটনের আধুনিক সুবিধা নিয়ে আমের শহর চাঁপাইনবাবগঞ্জে ‘ম্যাংগো রিসোর্ট’ নামে একটি রিসোর্ট উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রিসোর্টটি উদ্বোধন করেন ম্যাংগো রিসোর্টের সত্ত্বাধিকারী, টিভি সংবাদ উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ লতিফুল মতিন মিঠু।
০৬:০৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
সিঙ্গার রেফ্রিজারেটরে দিচ্ছে মূল্যছাড়
ক্রেতাদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে হোম অ্যাপ্লায়েন্স ও ইলেকট্রনিকস রিটেইলার সিঙ্গার বাংলাদেশ রেফ্রিজারেটরে দিচ্ছে আকর্ষণীয় অফার।
০৫:৫০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
আলমসাধু উল্টে বিক্রয় প্রতিনিধি নিহত, আহত ১
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরে পণ্যবাহী একটি আলমসাধু উল্টে গিয়ে ফরিদ হোসেন (৪২) নামে এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু এবং আলমসাধু চালক শরিফুল ইসলাম (২৫) আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় ওই দুর্ঘটনা ঘটে।
০৫:৪২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
কারখানা পরিদর্শনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল্লাহ (৩৫) নামে এক পাওয়ার লুম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে এই ঘটনা ঘটে।
০৫:৩২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
সিদ্ধিরগঞ্জে ঔষুধ ফার্মেসীকে ১ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জে একটি ঔষুধের ফার্মেসীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় মেসার্স আলিফ মেডিসিন কর্ণার নামে ঔষধ ফার্মেসীকে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা এবং ৫১ ধারায় ৫০ হাজার টাকা মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।
০৫:২৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
নওগাঁয় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ ব্যবসায়ীর মৃত্যু
নওগাঁ-সান্তাহার সড়কের সদর উপজেলার সাহাপুর নামক স্থানে মল্লিকা ইন হোটেলের সামনে বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ব্যাটারী চালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহমান সোহাগ (৩০) নামে তরুণ এক চাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
০৫:২২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
পিলখানা হত্যাকাণ্ডের ১২তম শাহাদত বার্ষিকী পালিত
পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি সংঘটিত বর্বরোচিত ঘটনায় নিহত সেনা সদস্যদের ১২তম শাহাদত বার্ষিকী আজ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
০৫:২০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি নজরুল সম্পাদক বশির
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সকল প্রার্থী জয়ী হয়েছেন।
০৫:২০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
বিলুপ্তির পথে চিঠিপত্র
আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ উত্তরাধিকার ও অনুষঙ্গিক উপাদান হলো চিঠি। যা বাঙলির যাপিত জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাগজ আবিষ্কারের আগে মানুষ গাছের পাতায়, গাছের ছালে, চামড়ায়, ধাতব পাতে চিঠি লিখত। আর পাতায় বেশি লেখা হতো বলেই এর নাম হয় 'পত্র'। যোগাযোগের সবচেয়ে সহজ ও একমাত্র মাধ্যম ছিল এই চিঠি। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে টেলিফোন, টেলিগ্রাম, ওয়ারলেস, টেলেক্স, ফ্যাক্স, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে প্রয়োজনীয় খবরা-খবর মুহূর্তের মধ্যে অপরের কাছে পৌঁছানো যাচ্ছে বিধায় ধীরে ধীরে হাতে লেখা চিঠি হারিয়ে যাচ্ছে।
০৫:০৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
সম্ভাবনাময় ব্লকচেইন প্রযুক্তি বিশ্বকে বদলে দেবে: পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্ভাবনাময় ব্লকচেইন প্রযুক্তি বিশ্বকে বদলে দিবে উল্লেখ করে বলেন এর মাধ্যমে তথ্যের শতভাগ নিশ্চিয়তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আনায়ন সম্ভব।
০৫:০০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
- বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১১ হাজার মানুষ
- শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত
- বর্ণাঢ্য আয়োজনে ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের জন্মদিন উদযাপন
- শিক্ষার্থীদের নিয়ে ‘পরীক্ষা-নিরীক্ষা’ না চালানোর আহ্বান হাসনাতের
- শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
- সংসদ ভবনে ঢোকার চেষ্টা, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা
- এইচএসসির প্রশ্নপত্রে ত্রুটি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা























