ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে

আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে

ঢাকায় কোথাও কোথাও আজ রোববার রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার বা আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আগামীকালের পর থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন থেকে গরমের দাপট কিছুটা কমতে পারে বলে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান আজ বাসস’কে জানিয়েছেন।

০৫:৫৯ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্নহত্যা!

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্নহত্যা!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই শিক্ষার্থীর নাম সুপ্রিয়া দাস। তিনি গণিত বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী। এর আগে  সুপ্রিয়ার প্রেমিক তপু মজুমদার গত ১৫ জুন আত্মহত্যা করেন। এর দেড় মাস পরেই ঘটলো এই ঘটনা।

০৫:৫৫ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

ভিডিওতে মডেল হাবিব

ভিডিওতে মডেল হাবিব

ভিডিওতে মডেল হলেন তিনি। অবশ্য গত কয়েক বছর ধরে মডেল হয়েছেন তবে তা নিজের ভিডিওতে। এবার ঈদ উপলক্ষে প্রকাশিত নতুন গানে মূলত মডেল হিসেবেই হাবিব ওয়াহিদকে দেখা গেল। গানের শিরোনাম ‘দিশেহারা মন’।

০৫:৩৯ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

মিরসরাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মিরসরাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মিরসরাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন। দুই বোনের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। 

০৫:২৫ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

‘মধুমা’ এক পাহাড়ি মায়ের গল্প

‘মধুমা’ এক পাহাড়ি মায়ের গল্প

দিঘীনালা- লংগদুর পাকা সড়ক ধরে বেশ কয়েক কিলোমিটার এগুলো আদ্রক ছড়া গ্রামের দেখা মিলবে। এখানে এসে আপনি যদি কাউকে জিগ্যেস করেন, ‘আচ্ছা দাদা সুভাষীনি চাকমার বাড়ি কোনটা’ তারা আপনার দিকে অবাক দৃষ্টি দিয়ে তাকাবে, এটা আবার কে? আপনি যদি তার পুত্রের নাম বলেন, অমনি আপনি দিক নির্দেশনাটি পেয়ে যাবেন।

০৫:০৮ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো ৫ অগাস্ট

অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো ৫ অগাস্ট

করোনা মহামারীর ভিতরেই রামমন্দিরের কাজ শেষ। ভূমিপুজোয় থাকবেন প্রধানমন্ত্রী মোদী। বিশেষজ্ঞদের দাবি, এর পিছনে রাজনৈতিক লক্ষ্যও কাজ করছে। অযোধ্যায় রামমন্দিরের জন্য ভূমিপুজোর কাজ শুরু হবে আগামী ৩ অগাস্ট। ভূমিপুজো হবে ৫ অগাস্ট। সে দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম অযোধ্যায় রামজন্মভূমিতে পা রাখবেন মোদী। খবর জি ২৪ ঘন্টা, এনডিটিভি ও ডয়চে ভেলে’র। 

০৪:৫৮ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

নড়াইল সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর করলেন মাশরাফি

নড়াইল সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর করলেন মাশরাফি

করোনা সংকটে নড়াইল জেলার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। নড়াইল প্রেসক্লাবের আয়োজনে রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ চেক হস্তান্তর করা হয়।

০৪:৫২ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে কোরবানি দিলেন যুবলীগ নেতা

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে কোরবানি দিলেন যুবলীগ নেতা

দীর্ঘ একযুগ ধরে নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির নামে কোরবানি দিয়ে যাচ্ছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক কাজী সরোয়ার হোসেন। এবারও এর ব্যতিক্রম ঘটেনি।

০৪:৪৪ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

গাংনীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গাংনীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মেহেরপুরের গাংনীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বামুন্দী পশুহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

০৪:১৯ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরান বিরোধী নেতাকে আটক 

যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরান বিরোধী নেতাকে আটক 

ইরান দেশ বিরোধী এক নেতাকে আটক করেছে। তবে গতকাল শনিবার ইরান দাবি করে, ২০০৮ সালে ইরানে সিরাজর একটি মসজিদে হামলার সঙ্গে তিনি সংশ্লিষ্ট ছিলেন। সেই হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছিলেন। খবর ভয়েস অব আমেরিকা’র। 

০৪:১৭ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

ধর্ষণের অভিযোগে ব্রিটিশ এমপি গ্রেফতার

ধর্ষণের অভিযোগে ব্রিটিশ এমপি গ্রেফতার

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এক এমপি ও সাবেক মন্ত্রীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। পার্লামেন্টের সাবেক এক কর্মীর অভিযোগে ওই এমপিকে গ্রেফতার করা হয়। ধর্ষণ, যৌন নিপীড়ন এবং ভিকটিমকে জবরদস্তিমূলকভাবে নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু মেট্রোপলিটন পুলিশ এ নিয়ে তদন্ত চালিয়ে যাবার কথা জানিয়েছে।

০৪:১৩ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

চুয়াডাঙ্গায় চামড়ার মূল্য ২০ টাকা

চুয়াডাঙ্গায় চামড়ার মূল্য ২০ টাকা

চুয়াডাঙ্গায় গরুর চামড়া ২শ' টাকা ও ছাগলের চামড়া ২০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমের কারণে জেলার এতিমখানা ও মাদ্রসা কর্তৃপক্ষ লবণ দিয়ে চামড়া সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। আড়তগুলোতেও কম আসছে কাঁচা চামড়া।

০৪:১১ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ পর্যন্ত ৯,২২১ মেট্রিক টন চাল বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ পর্যন্ত ৯,২২১ মেট্রিক টন চাল বিতরণ

সাম্প্রতিক অতিবর্ষণ জনিত কারণে সৃষ্ট বন্যায় ৩৩টি জেলায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে সরকার। ত্রাণ হিসেবে বরাদ্দকৃত ১৪ হাজার ৪১০ মেট্রিক টন চালের মধ্যে এ পর্যন্ত ৯ হাজার ২২১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

০৩:৫৫ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

এফডিসিতে তারকাদের কোরবানি

এফডিসিতে তারকাদের কোরবানি

বিগত বছররের ন্যায় এ বছরও এফডিসিতে কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। প্রতি বছরই বিগত বছরের চেয়ে বেশি সংখ্যক কোরবানি দিয়েছেন তিনি। প্রথম বছর একটি গরু, পরের বছর দুইটি এবং তার পরের বছর তিনটি গরু কোরবানি দেন পরীমনি। এবছর এফডিসিতে ৫টি গরু কোরবানি দিয়েছেন নায়িকা। এফডিসির ৯নং ফ্লোরের সামনে এই পাঁচ গরু কোরবানি করা হয়। 

০৩:২৮ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

বিত্তবানদের দেয়া মাংসই যেন তাদের ঈদের খুশি (ভিডিও)

বিত্তবানদের দেয়া মাংসই যেন তাদের ঈদের খুশি (ভিডিও)

বস্তি অথবা ছিন্নমূল শিশুদের ঈদের আনন্দ সবসময়ই একটু অন্যরকম। কোরবানির ঈদে তাদের কাছে বিত্তবানদের দেয়া মাংসই যেন ঈদের খুশি। তাইতো এক টুকরো মাংস নিতে বড়লোক বাড়ির সামনে অপেক্ষায় থাকে শৈশবের একটি দিন। 

০৩:২৮ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

১০ জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে

১০ জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ১০ জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাস খবরে এ কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

০৩:২৪ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

পশুর চামড়ার নির্ধারিত দাম পাচ্ছে না ব্যবসায়ীরা (ভিডিও)

পশুর চামড়ার নির্ধারিত দাম পাচ্ছে না ব্যবসায়ীরা (ভিডিও)

করোনার প্রভাবে রাজধানীতে কোরবানির পশুর চামড়ার সরবরাহ কম। মৌসুমী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে দাম কমিয়ে দিয়েছে। এমনকি সরকার নির্ধারিত দরও পাচ্ছে না তারা।  

০৩:১৯ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

রাজধানীর ৪৮টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ

রাজধানীর ৪৮টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ

শনিবার রাত সাড়ে ১০টার মধ্যে রাজধানীর ৪৮টি ওয়ার্ডের কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করেছে ঢাকার দুই সিটি করপোরেশন।

০৩:০২ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

করোনায় ভিটামিন সি কতটা জরুরি, কী পরিমাণে খাবেন জেনে নিন

করোনায় ভিটামিন সি কতটা জরুরি, কী পরিমাণে খাবেন জেনে নিন

করোনাকালে অনেকেই বেশি করে লেবুজাতীয় ফল খেতে শুরু করেছেন। কারণ এতে ভিটামিন সি শরীরে ঢোকে। আর ভাইরাস ঠেকাতে ভিটামিন সি’র ভূমিকা আছে বলে অনেকের ধারণা। যদিও ধারণাটা সঠিক নয়। কারণ, ভিটামিন সি সাধারণ ফ্লু ভাইরাসের সংক্রমণ ঠেকায় না। মূলত রোগ হওয়ার পর তার প্রকোপ কম রাখতে সাহায্য করে। আর ভোগান্তির সময়কাল কমাতেও সাহায্য করে ভিটামিন সি। 

০২:৫৬ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

গরুর মাংসের ছেঁচা রেসিপি 

গরুর মাংসের ছেঁচা রেসিপি 

অনেকেই বলে থাকেন গরুর মাংসের স্বাদই আলাদা। অন্য যে কোন মাংসের চেয়ে গরুর মাংসের স্বাদ অনেক বেশি। গরম ভাত, পোলাও, খিচুড়ি কিংবা রুটি এরকম সব খাবারের সাথেই গরুর মাংস খাওয়া যায়। আবার গরুর মাংস দিয়ে হরেক রকম রান্নাও করা যায়। এর মধ্যে বিশেষ একটা রেসিপি হলো গরুর মাংসে ছেঁচা। এটি তৈরির প্রক্রিয়া একটু দীর্ঘ হলেও সংরক্ষণে রেখে বেশ কিছুদিন খাওয়া যায়। আবার স্বাদেও ভিন্নতা পাবেন।

০২:৫৩ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

পাক-আফগান সীমান্ত সংঘর্ষে নিহত ২২

পাক-আফগান সীমান্ত সংঘর্ষে নিহত ২২

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা। গত বৃহস্পতিবার থেকে দেশ দুইটির সীমান্তে সংঘর্ষ চললেও এখন তা চরম আকার নিয়েছে। এ পর্যন্ত এই সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছে। এ ঘটনায় দুই দেশই পরস্পরকে দোষারোপ করে চলছে। পাকিস্তানের সীমান্তবর্তী শহর চমন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট।

০২:৫০ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

কন্যাসন্তানের বাবা হলেন আফতাব

কন্যাসন্তানের বাবা হলেন আফতাব

কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন বলিউড অভিনেতা আফতাব শিবদাসানি ও তাঁর স্ত্রী নিন দুসানি। এক টুকরো স্বর্গ যেন নেমে এসেছে তাদের ঘরে। এখন তাঁরা গর্বিত অভিভাবক এবং তাদের পরিবারের সদস্য বেড়ে দাঁড়িয়েছে তিনে।

০২:৫০ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

করোনায় একদিনে আরও ২২ জনের মৃত্যু

করোনায় একদিনে আরও ২২ জনের মৃত্যু

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ১৫৪ জনে। 

০২:৪২ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

ছাগলনাইয়ায় দু’দল ডাকাতের গোলাগুলিতে নিহত ১

ছাগলনাইয়ায় দু’দল ডাকাতের গোলাগুলিতে নিহত ১

ফেনীর ছাগলনাইয়ায় দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে মোহাম্মদ কামরুল (২৪) প্রকাশ গুনাই কামরুল নামের এক ডাকাত নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

০২:৩৯ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি