ঢাকা, বুধবার   ১১ নভেম্বর ২০২৬

দাপুটে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড

দাপুটে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যাম্পিয়নশিপের দল লুটন টাউনের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে রেড ডেভিলরা। এই জয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে রেড ডেভিলরা। 

১১:১৯ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

আজ পীযূষ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন

আজ পীযূষ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন

আজ (২৩ সেপ্টেম্বর)। দেশের জনপ্রিয় সংস্কৃতিসেবী পীযূষ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। ১৯৫০ সালের আজকের এই দিনে তিনি ফরিদপুর শহরে জন্মগ্রহণ করেন।

১১:০৭ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

শুভ সত্তর পীযূষ দা

শুভ সত্তর পীযূষ দা

সময়টা ছিল সম্ভবত ২০১৭ সালের শেষের দিকে। ঢাকা ক্লাবের একটা লাঞ্চে সমবেত বাংলাদেশের অনেকগুলো মেধাবী মানুষ। পেশায় একেকজনের অবস্থান একেকখানে, কিন্তু চেতনায় সবার অসাম্প্রদায়িকতা আর একাত্তর। পীযূষ দা-র আমন্ত্রণে সমবেত গুণীদের সেই আসরে ডাক পেয়ে উপস্থিতির সুযোগটা হাতছাড়া করিনি। এর আগে-পরে পীযূষ দা-র উদ্যোগে এমনিভাবে জড়ো হয়েছেন অনেকেই। আর এমনি করে অনেক মানুষের সাথে মত-বিনিময়ের পর যে ‘সম্প্রীতি বাংলাদেশ’- এর একদিন আনুষ্ঠানিক পথচলার শুরু তার অল্প কিছুদিন আগে বনানী ক্লাবে এমনি আরেকটি সভায় গঠিত হয় সংগঠনটির আহ্বায়ক কমিটির একটি অবয়ব। সেই সভায় কালের কণ্ঠের সাংবাদিক আলী হাবিবের সহসা প্রস্তাব আর সভায় উপস্থিতির অকুণ্ঠ সমর্থনে আমি সহসাই সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব। আলী হাবিব প্রস্তাবটি উপস্থাপনের আগের মুহুর্তটি পর্যন্ত আমার এ সম্বন্ধে কোনও প্রস্তুতি ছিল না, আর সবার অমন সরব সমর্থনে নিরবে সম্মতি জানানোর বিকল্পটাও ওই মুহূর্তে ছিল আমার কাছে অজানা।

১১:০০ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

করোনায় পৌনে ১০ লাখ মানুষের মৃত্যু

করোনায় পৌনে ১০ লাখ মানুষের মৃত্যু

প্রাদুর্ভাব দেখা দেয়ার নয় মাস হতে এখনও বাকি এক সপ্তাহ। এরই মধ্যে বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌনে ১০ লাখ ছুঁয়ে গেছে। যা মোট আক্রান্তের ৪ শতাংশ। প্রাণহানির চলমান ধারা অব্যাহত থাকলে চলতি মাসেই তা দশ লাখ ছাড়িয়ে যাবে। 

১০:৩০ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস আজ (ভিডিও)

বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস আজ (ভিডিও)

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৮তম আত্মাহুতি দিবস আজ। ১৯৩২ সালের আজকের এই দিনে, চট্টগ্রামের বর্ণবাদী ইউরোপিয়ান ক্লাব আক্রমন কালে শহীদ হন সূর্যসেনের এই বীর সহযোদ্ধা। 

১০:২৯ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

যেখানে ডেঙ্গু সেখানে করোনা সংক্রমণ কম

যেখানে ডেঙ্গু সেখানে করোনা সংক্রমণ কম

ব্রাজিলে করোনাভাইরাস মহামারি নিয়ে পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে যে, এই ভাইরাসের সংক্রমণ এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার মধ্যে সম্পর্ক রয়েছে। আর তাহলো ডেঙ্গুতে আক্রান্ত হলে তা কোভিড-১৯ রোগ থেকে কিছুটা ইমিউনিটি বা সুরক্ষা দিতে পারে। যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির অধ্যাপক মিগুয়েল নিকোলেলিসের নেতৃত্বে পরিচালিত গবেষণায় এমন ফলাফল পাওয়া গেছে বলে দাবি করা হয়। খবর বিবিসি’র

১০:১৯ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

২০০ রান করেও হেরে গেল ধোনির চেন্নাই

২০০ রান করেও হেরে গেল ধোনির চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০০ রান করেও জিততে পারলো না চেন্নাই। রাজ্যস্থানের কাছে ১৬ রানে হেরেছে তারা।

১০:১৬ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

নিখোঁজ সংবাদ

নিখোঁজ সংবাদ

নাম- নিকোলা চাকমা, পিতা- নিছামং চাকমা, মাতা-মাবুমে চাকমা ও ২. পৈলামং চাকমা, পিতা-মংছা থাইন চাকমা, মাতা-মাছু চাকমা, স্থায়ী ও বর্তমান ঠিকানা: গ্রাম-রইক্ষ্যং, উনছিপ্রাং, পুটিবনিয়া, ওয়ার্ড নং-০৩, ডাকঘর- নয়াপাড়া, ইউনিয়ন-হোয়াইক্যং, উপজেলা-টেকনাফ, জেলা- কক্সবাজার। 

০৯:৫৭ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

হাতিয়ায় চরম দুর্ভোগে ৫ হাজার পরিবার

হাতিয়ায় চরম দুর্ভোগে ৫ হাজার পরিবার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কাটেনি বেশ কয়েকটি ইউনিয়নের ৫ হাজার পরিবারের। অর্থের অভাবে এখনও অনেকে ভেঙ্গে যাওয়া ঘরবাড়ি মেরামত করতে পারেননি। একদিকে করোনা অন্যদিকে বন্যায় আয়-রোজগারহীন পারিবারগুলোর এখন বসবাস খোলা আকাশের নিচে। এমতাবস্থায় দ্রুত পুনর্বাসনের দাবি নদী পাড়ের এসব মানুষদের। 

০৯:৫৬ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

অবশেষে ২৫২ প্রবাসী উড়ে গেলেন সৌদি

অবশেষে ২৫২ প্রবাসী উড়ে গেলেন সৌদি

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন দেশে আটকা থাকার পর অবশেষে ২৫২ প্রবাসী উড়ে গেলেন সৌদি আরব। তাদেরকে নিয়ে রিয়াদের উদ্দেশে ঢাকা ছেড়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ২৩ সেপ্টেম্বর রাত ১টা ৮ মিনিটের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি।

০৯:৫১ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

নিয়মিত অফিস করতে বলায় স্বাস্থ্য কর্মকর্তাকে লাঞ্ছিত

নিয়মিত অফিস করতে বলায় স্বাস্থ্য কর্মকর্তাকে লাঞ্ছিত

নিয়মিত হাসপাতালে এসে চিকিৎসা সেবার নির্দেশ দেওয়ায় রাজশাহীর দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামানকে লাঞ্ছিত করেছেন দুই চিকিৎসক। মঙ্গলবার বিকেলে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

০৯:২২ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ব্রাজিলে আগের দিনের তুলনায় দ্বিগুণ আক্রান্ত ও মৃত্যু

ব্রাজিলে আগের দিনের তুলনায় দ্বিগুণ আক্রান্ত ও মৃত্যু

বিপর্যস্ত ব্রাজিলে আবারও দাপট বেড়েছে করোনার। গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় দ্বিগুণ আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটেছে লাতিন আমেরিকার দেশটিতে। এতে করে আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ছুঁতে চলেছে। প্রাণহানি বেড়ে ১ লাখ ৩৮ হাজার ছাড়িয়ে গেছে। অবস্থার অবনতি হয়েছে এ অঞ্চলের পেরু, কলম্বিয়া, চিলি ও আর্জেন্টিনার মতো দেশগুলোতেও। সুস্থতা লাভ করেছেন আরও অর্ধ লক্ষাধিক রোগী। 

০৮:৫৯ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

সুয়ারেসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বার্সা

সুয়ারেসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বার্সা

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ায় বরখাস্ত হন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। তার জায়গায় আসেন রোনাল্ড কোম্যান। আর এই ডাচ তারকা এসেই জানিয়ে দেন, তার পরিকল্পনায় নেই লুইস সুয়ারেস। বাস্তবেও তাই ঘটলো। সুয়ারেসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বার্সা কর্তৃপক্ষ। এমন খবর নিশ্চিত করেছে স্প্যানিশ পত্রিকা মার্কা।

০৮:৪৪ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

যুক্তরাষ্ট্রে আরও হাজার মৃত্যু, আক্রান্ত বেড়ে ৭১ লাখ 

যুক্তরাষ্ট্রে আরও হাজার মৃত্যু, আক্রান্ত বেড়ে ৭১ লাখ 

মার্কিন যুক্তরাষ্ট্রে টানা দুইদিন কিছুটা কমার পর আবারও তাণ্ডব বেড়েছে প্রাণঘাতি করোনাভাইরাসের। দেশটিতে নতুন করে ৩৫ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এতে করে আক্রান্তের সংখ্যা ৭১ লাখ হতে চলেছে। একইসঙ্গে প্রাণ হারিয়েছেন আরও প্রায় হাজার মানুষ। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা। বেড়েছে সুস্থতাও।

০৮:৩৮ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ফিরোজ মাস্টারের মৃত্যুবার্ষিকী আজ 

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ফিরোজ মাস্টারের মৃত্যুবার্ষিকী আজ 

বিশিষ্ট সমাজসেবী, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজার রহমানের (ফিরোজ মাস্টার) ২৩তম মৃত্যুবার্ষিকী আজ।

০৮:৩৪ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর
জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯

ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯ মহামারি থেকে উদ্ভূত সংকট কার্যকরী মোকাবেলায় ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

০৮:২৭ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

শুভ জন্মদিন ॥ সম্প্রীতির পীযূষ দা

শুভ জন্মদিন ॥ সম্প্রীতির পীযূষ দা

জীবনের নানা ধাপ পেরিয়ে তিনি আজ আলোকিত মানুষ। তাঁর অনেক গুণের মধ্যে অন্যতম একটি হলো- বাঙালি সংস্কৃতির প্রতি প্রবল অনুরাগ। উদার, মানবিক, স্বচ্ছ ও সংস্কারমুক্ত মানুষটির আজ ৭০তম জন্মদিন। মননে, কর্মনিষ্ঠতা ও মানসিকতায় তিনি এখনো তারুণ্যদীপ্ত। ১৯৫০ সালের ২৩ সেপ্টেম্বর তিনি ফরিদপুর শহরে জন্মগ্রহণ করেন। তিনি পীযূষ বন্দ্যোপাধ্যায়। নাট্যকার, আবৃত্তিকার, টিভি ও মঞ্চ অভিনেতা, সংগঠক, অনুসন্ধানী পাঠক, প্রতিশ্রুতিশীল লেখক- নানা অভিধায় তাঁকে অভিহিত করা যায়। 

১২:১২ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ফিনিশার হতে পারলেন না ধোনি!

ফিনিশার হতে পারলেন না ধোনি!

প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচেও আগে ফিল্ডিং নেন চেন্নাই ক্যাপ্টেন এমএস ধোনি। কিন্তু এবার আর চাপ সৃষ্টি করতে পারেনি বোলাররা। যার ফলে শারজায় প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস ২০ ওভারে করল ৭ উইকেটে ২১৬ রান। যা এখনও পর্যন্ত এবারের আইপিএলে সর্বোচ্চ সংগ্রহ। একইসঙ্গে ১৬ রানের জয় নিয়ে আইপিএল শুরু করল স্মিথের দল। 

১২:০৯ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

দোহারে ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড

দোহারে ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড

ঢাকার দোহারে ইয়াবাসহ কাউসার খালাসী (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) দুপুরে নারিশা এলাকা থেকে তাকে আটক করা হয়।

১২:০৬ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার হিসাবে আশিকুন নবীকে পুন:নিয়োগ

যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার হিসাবে আশিকুন নবীকে পুন:নিয়োগ

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরীকে পূর্ববর্তী চুক্তিভিত্তিক নিয়োগের ধারাবাহিকতায় একই পদে পুন:নিয়োগ দেয়া হয়েছে। তার নিয়োগের চলতি মেয়াদ ২০ নভেম্বর শেষ হবে।

১১:৫৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

লোকসংস্কৃতি সংগ্রহ ও সংরক্ষণ কর্মসূচি শুরু

লোকসংস্কৃতি সংগ্রহ ও সংরক্ষণ কর্মসূচি শুরু

লোকসংস্কৃতি সংগ্রহ ও সংরক্ষণ কর্মসূচির আওতায় ঢাকা বিভাগের ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ এই আটটি জেলায় ‘লোকসংস্কৃতি সংগ্রহ ও সংরক্ষণ কর্মসূচি ২০২০’শুরু হয়েছে।

১১:৫২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

নাক ডাকার সমস্যায় রেহাই পেতে বিষয়গুলি জেনে রাখুন

নাক ডাকার সমস্যায় রেহাই পেতে বিষয়গুলি জেনে রাখুন

হঠাৎ করে ঘুমনোর সময় নাক ডাকতে শুরু করেছেন? যদিও যার নাক ডাকার সমস্যা রয়েছে, তিনি বিশেষ টের পান না। যারা সেই ডাক শোনেন, তারা অনেক সময় হাসেন। মজা করেন। বিরক্তও হন কখনও কখনও।

১১:৩২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইয়াসিন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার ৬নং ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মুক্তারুল ইসলামের ছেলে।

১১:২৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

বিড়ির পক্ষে ১০ সাংসদ!

বিড়ির পক্ষে ১০ সাংসদ!

বিড়ির শুল্ক কমানোর জন্য সম্প্রতি অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন ১০ জন সংসদ সদস্য। অথচ তাঁদের সম্মতিক্রমেই মহান জাতীয় সংসদে পাস হয়েছে চলতি (২০২০-২১) অর্থবছরের এই বাজেট। সবচেয়ে মজার বিষয় হলো- এবারের বাজেটে বিড়ির উপর কোন শুল্কই বাড়ানো হয়নি। 

১১:১৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি