বাজার ‘লকডাউন’ ঘোষণায় ব্যবসায়ীদের বিক্ষোভ
করোনা ভাইরাসের বিস্তাররোধে নড়াইল শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজার ১৪ দিনের জন্য ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুর থেকে যা শুরু হয়েছে।
০৯:১০ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো ভাই-বোন
নানা বাড়িতে বেড়াতে এসে টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের গিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
০৯:০৫ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
শুরু হলো বাঙালির শোকের মাস আগস্ট (ভিডিও)
শুরু হলো বাঙালির শোকের মাস আগস্ট। সদ্য স্বাধীন দেশে, ১৯৭৫ এর ১৫ আগস্ট কালরাতে জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে ঘাতকরা। ক্ষত-বিক্ষত হয় সংবিধান। আবারো পাকিস্তানি ভাবধারায় উল্টোপথে যাত্রা। যুদ্ধজয়ী জাতিকে হাজার বছর পিছিয়ে দিতেই ইতিহাসের নৃশংসতম এই হত্যাকাণ্ড। জাতির পিতার জন্মশতবর্ষ- মুজিববর্ষে ফিরে আসা শোকের আগস্ট খালি করে দেয় বাঙালির বুক।
০৯:০২ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
সচিব নরেন দাস ছিলেন কাজের প্রতি নিষ্ঠাবান: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রয়াত সচিব নরেন দাসকে আমরা হারিয়ে যেতে দিবো না। কারণ নরেন ছিলেন, কাজে অত্যন্ত নিষ্ঠাবান ও আন্তরিক। তিনি ছিলেন নিরহংকারী, সবদিক থেকে সৎ এবং বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক।
০৮:৫১ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
বাউফলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
পটুয়াখালীর বাউফল-বগা সড়কের আফছেরের গ্রেজ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ভববতি রাণী (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোসিঙ্গা গ্রামের মৃত ভূবন বৈরাগীর স্ত্রী ছিল।
০৮:৩৭ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
দোহারে বন্যা দুর্গতদের খাবার দিল সেনা বাহিনী
বাংলাদেশ সেনা বাহিনীর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকার দোহারে বন্যা দুর্গতদের মাঝে উন্নত মানের খাবার দেয়া হয়েছে। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সোমবার (৩ আগস্ট) এ খাবার বিতরণ করা হয়।
০৮:২৮ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
ইংল্যান্ড দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন ট্রট
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন দেশটির সাবেক ব্যাটসম্যান জনাথান ট্রট। এছাড়াও আসন্ন সিরিজের জন্য নিউজিল্যান্ডের সাবেক স্পিনার জিতান প্যাটেল ও ওয়ারউইকশায়ারের পেসার গ্রায়েম উইলচও ইংল্যান্ডের কোচিং প্যানেলে কাজ করবেন।
০৮:২৪ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
‘দ্য পোয়েট অব পলিটিক্স’ (ভিডিও)
‘দ্য পোয়েট অব পলিটিক্স’-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই উপাধি দিয়েছিলো বিশ্বখ্যাত ম্যাগাজিন নিউজউইক। বঙ্গবন্ধুকে নিয়ে যত কবিতা লেখা হয়েছে পৃথিবীর অন্য কোনো নেতা বা ব্যক্তি তার ধারে কাছেও নেই। স্বাধীনতা আর বঙ্গবন্ধু সমার্থক। তাইতো মুক্তির কবিতায় বারবারই এসেছেন বঙ্গবন্ধু। ৭৫ এর ১৫ই আগস্টের প্রতিবাদও হয়েছে পঙক্তিমালায়। শুধু কবিতায় নয় বঙ্গবন্ধুকে নিয়ে আছে অসংখ্য রচনা।
০৮:১৯ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
অক্সিজেন সরবরাহকারী সরঞ্জাম হস্তান্তর
করোনাক্রান্ত ও মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের উদ্যোগে চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক হাই ফ্লো অক্সিজেন ক্যানোলা হস্তান্তর করা হয়েছে। এ সময় ২১টি অক্সিজেন সরবরাহকারী সরঞ্জামাদিও দেয়া হয়।
০৮:১৩ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
ফরিদপুরে বন্যার উন্নতি, এখনও পানিবন্দী লাখো মানুষ
টানা কয়েকদিন ধরে ফরিদপুরের পদ্মা অংশে পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকায় এখনও বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।
০৮:০২ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
বন্যায় সাড়ে নয় হাজার টন চাল বিতরণ
সাম্প্রতিক সময়ে অতিবর্ষণজনিত কারণে সৃষ্ট বন্যায় ৩৩টি জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য এখন পর্যন্ত ১৪ হাজার ৪১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। আর এ পর্যন্ত নয় হাজার ৪২১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
০৭:৫৭ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
করোনাকালে রেমিট্যান্স ও রিজার্ভে রেকর্ড
বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও শুধু জুলাই মাসে ২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ইতিহাসে একক মাসে এর আগে কখনো এত পরিমাণ রেমিট্যান্স আসেনি।
০৭:৪৬ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
শান্তিতে নোবেলজয়ী জন হিউমের প্রয়াণ
শান্তিতে নোবেল পুরস্কার জয়ী উত্তর আয়ারল্যান্ডের রাজনীতিবিদ জন হিউম আর নেই। পরিবারের পক্ষ থেকে বর্ষীয়ান এই রাজনীতিবিদের প্রয়াণের খবর জানানো হয়। মৃত্যুকালে হিউমের বয়স হয়েছিল ৮৩ বছর।
০৭:৩৫ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
সাংবাদিক নারায়ণ চক্রবর্তীর মায়ের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক আমার সংবাদ, একুশে টেলিভিশন অনলাইন এর সরাইল উপজেলা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল আজকের সরাইল ডটকমের সিনিয়র রিপোর্টার, সাংবাদিক নারায়ন চক্রবর্তীর মা”পরলোক গমন করেছেন।
০৭:১৪ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
হেলিকপ্টারে করে ঢাকায় করোনাক্রান্ত এমপি সালমা চৌধুরী
করোনাভাইরাসে আক্রান্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। রাজবাড়ীর এই এমপিকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।
০৬:৪৭ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ঈদুল আযহার বন্ধ কাটিয়ে ৩ দিন পর আজ সোমবার সকাল থেকে চালু হয়েছে বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম।
০৬:১৬ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
রাত ১০টার পর বাইরে না যাওয়ার নির্দেশনা
জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাসার বাইরে না যাওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। দোকানপাট, শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, জরুরি পরিষেবা, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন ও সৎকার ইত্যাদি কাজে বাইরে বের হওয়া যাবে। এছাড়া আরও ১০টি বিষয়ের উপর আদেশ জারি করা হয়েছে।
০৬:১১ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
চামড়া পাচার রোধে সর্বোচ্চ সতর্কতা বেনাপোলে
ভারতে চামড়া পাচাররোধে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নজরদারিতে আনা হয়েছে বন্দর এলাকাসহ স্থল ও রেলপথ। সীমান্ত এলাকায় বিজিবির টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
০৬:০০ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
খালার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
কুমিল্লার হোমনায় ঈদে খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
০৫:৪৯ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
মৃত্যুহার কমে যাওয়া আমাদের সফলতা: স্বাস্থ্যমন্ত্রী
করোনায় মৃত্যুহার কমে যাওয়া স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, করোনায় ভ্যাকসিন যেখানেই বের হবে, দেশের মানুষের জন্য সেখানে থেকেই দ্রুত সংগ্রহ করা হবে।
০৫:৪৪ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
সেনা কর্মকর্তা মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন
কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি পুনর্গঠন করে যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তাকে নেতৃত্বে আনা হয়েছে। এই কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন, যাকে মনোনীত করবেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডার।
০৫:৩৬ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
রাজবাড়ীতে ক্ষতিগ্রস্ত লাখো মানুষ, নষ্ট হলো ফসল
রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি অপরিবর্তিত রয়েছে। ফলে, আজ সোমবার বিপদসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীর্ঘ এক মাসের বেশি সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো মানুষ।
০৫:২৭ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
ক্যামেরুনে ১৬ জনকে হত্যা করেছে বোকো হারাম যোদ্ধারা
ক্যামেরুনের উত্তরাঞ্চলে বাস্তুচ্যুতদের একটি ক্যাম্পে হামলা চালিয়ে অন্তত ১৬ জনকে হত্যা করেছে বোকো হারাম যোদ্ধারা।
০৪:৪৫ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
তিস্তা নদীর দুই পাড় ঘিরে স্থায়ী উন্নয়নের মহাপরিকল্পনা
তিস্তা নদীর দুই পাড় ঘিরে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে সাড়ে ৮ হাজার কোটি টাকা। আগামীতে তিস্তা নদীর দুই পাড় একটি পর্যটন নগরী রূপে গড়ে উঠতে যাচ্ছে।
০৪:২৪ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার
- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হলেন সাবরিনা শুভ্রা
- বাঁচতে চান ক্যানসার আক্রান্ত বিসিএস ক্যাডার ও শিক্ষক সাজু
- ইটিভি ডিজিটালে প্রতিমাসের দ্বিতীয় শনিবার দেখবেন ‘আইন ও আবাসন’
- বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
- বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা
- শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ
- বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: শফিকুর রহমান
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান কে পূরণ করবে: এ টি এম আজহার
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক
- ভারতে ক্লাস নিচ্ছেন পলাতক সাবেক এমপি প্রাণ গোপাল























