ঢাকা, শুক্রবার   ১০ জুলাই ২০২৬

কবি মোহিতলাল মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ

কবি মোহিতলাল মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ

বিংশ শতাব্দীর বিখ্যাত বাঙালি কবি এবং সাহিত্য সমালোচক মোহিতলাল মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৫২ সালের ২৬ জুলাই মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের অন্যতম প্রবন্ধকারও ছিলেন তিনি।

০৯:৩০ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

ব্রাজিলে আরও সহস্রাধিক মৃত্যু, আক্রান্ত বেড়ে ২৪ লাখ

ব্রাজিলে আরও সহস্রাধিক মৃত্যু, আক্রান্ত বেড়ে ২৪ লাখ

করোনায় বিপর্যস্ত ব্রাজিলে টানা চতুর্থ দিনে সহস্রাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ ঝরেছে ১ হাজার ১১১ জনের। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৮৬ হাজার ৪৯৬ জনে ঠেকেছে। অপরদিকে, নতুন করে শনাক্ত হয়েছে ৪৮ হাজারের বেশি। ফলে, আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৯৬ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে। তবে, সুস্থ হয়েছেন অর্ধেকের বেশি রোগী। 

০৯:২৩ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

সরকারী হস্তক্ষেপের জেড়ে হাঙ্গেরিতে ৭০ সাংবাদিকের পদত্যাগ

সরকারী হস্তক্ষেপের জেড়ে হাঙ্গেরিতে ৭০ সাংবাদিকের পদত্যাগ

সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে হাঙ্গেরির প্রধান ও জনপ্রিয় অনলাইন সংবাদ সংস্থা ইনডেক্স থেকে সম্পাদকসহ ৭০ জনের বেশি সাংবাদিক পদত্যাগ করেছেন। দেশটির সরকার এ সংবাদ মাধ্যমটিকে ধ্বংস করতে চায় এমন অভিযোগ তুলে তারা পদত্যাগ করেছেন। তাদের বশীভূত করার চেষ্টা করা হচ্ছে বলেও সরকারের বিরুদ্ধে তারা অভিযোগ করেন। গতকাল শুক্রবার সাংবাদিকরা গণমাধ্যমটি থেকে পদত্যাগ করেন। খবর দ্যা গার্ডিয়ান’র। 

০৯:১৮ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

করোনায় আক্রান্ত সাবেক ফুটবলার জাভি

করোনায় আক্রান্ত সাবেক ফুটবলার জাভি

বার্সেলোনার বহু যুদ্ধের নায়ক জাভি হার্নান্ডেজ করোনায় আক্রান্ত। একটা সময় বার্সার মাঝমাঠের অন্যতম সারথি ছিলেন এই জাভি। একদিকে তিনি আরেকদিকে আন্দ্রেস ইনিয়েস্তা- দু'জনের ফুটবলশৈলী দেখে তখন অবাক হতেন সবাই।

০৯:০৪ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

০৮:৫৮ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

মাস্কের দাম সাড়ে ৪ লাখ টাকা!

মাস্কের দাম সাড়ে ৪ লাখ টাকা!

করোনাভাইরাস পরিস্থিতিতে মাস্কের ব্যবহার সবচেয়ে জরুরি হয়ে উঠেছে। ঘর থেকে বের হলে মাস্ক পরার বাধ্যবাধকতাও রয়েছে। নিজেকে ও অন্যকে নিরাপদ রাখতে মাস্ক পরা জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই বিশ্বব্যাপী চাহিদা বেড়েছে ফেস মাস্কের। হিড়িক পড়েছে মাস্ক কেনার। এর সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে নতুন ধরনের মাস্ক উদ্ভাবনের। 

০৮:৫৪ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

ভারতের ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন আসছে আগামীকাল 

ভারতের ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন আসছে আগামীকাল 

উপহার হিসেবে ভারতের দেওয়া ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন আগামীকাল সোমবার বাংলাদেশে আসছে। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন ঈদুল আজহার আগে বিষয়টিকে ‘ঈদ উপহার’ হিসেবেই দেখছেন। ভারত থেকে ব্রডগেজ রেল ইঞ্জিন আসার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে বলেও জানান তিনি। 

০৮:৫০ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

করোনা থেকে মুক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট

করোনা থেকে মুক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো জানিয়েছেন, তার কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে। করোনায় আক্রান্তের কয়েক সপ্তাহ পর সুস্থ হলেন তিনি।

০৮:৪৫ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু দেড় লাখ ছুঁই ছুঁই

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু দেড় লাখ ছুঁই ছুঁই

প্রাণঘাতি করোনায় মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দেড় লাখ হতে চলেছে। যার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৩৯৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯০৮ জনের প্রাণহানি ঘটেছে। 

০৮:৪১ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

সুরকার রজনীকান্ত সেনের জন্মদিন আজ

সুরকার রজনীকান্ত সেনের জন্মদিন আজ

০৮:৩৯ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

অনাস্থায় ক্ষমতাচ্যুত সোমালিয়ার প্রধানমন্ত্রী

অনাস্থায় ক্ষমতাচ্যুত সোমালিয়ার প্রধানমন্ত্রী

সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের সংসদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন। শনিবার দেশটির ১৭৮ জন সংসদ সদস্যের মধ্যে ১৭০ জনই তার প্রতি অনাস্থা জানান। এর পরপরই তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন পূর্ব আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি ফার্মাজিও।

০৮:৩২ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

অ্যামব্রোসের পর ২শ’ উইকেট দখল কেমার রোচের 

অ্যামব্রোসের পর ২শ’ উইকেট দখল কেমার রোচের 

কার্টলি অ্যামব্রোসের পর প্রথম ওয়েস্ট ইন্ডিজ পেসার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন কেমার রোচ। ১৯৯৪ সালের ২০ মার্চ ইংলিশ ব্যাটসম্যান মাইকেল আথারটনকে আউট করে সর্বশেষ উইন্ডিজ পেসার হিসেবে টেস্টে দুইশ উইকেট দখল করেছিলেন কার্টলি অ্যামব্রোস। মাঝে কেটে গেছে ২৬ বছর। এই সময়ে আর কোনো ক্যারিবিয়ানই এই রেকর্ড ছুঁতে পারেননি। অবশেষে দীর্ঘ সময়ের অবসান ঘটিয়ে সেই ইংলিশদের বিরুদ্ধেই ২০০ উইকেটের কোটা পূর্ণ করলেন কেমার রোচ।

০৮:২৫ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে

সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে। 

০৮:২৫ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

আমেরিকার ইতিহাসে জঘন্য পররাষ্ট্রমন্ত্রী পম্পেও : সিএনএন

আমেরিকার ইতিহাসে জঘন্য পররাষ্ট্রমন্ত্রী পম্পেও : সিএনএন

মার্কিন নিউজ চ্যানেল সিএনএন মাইক পম্পেওকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে জঘন্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। সিএনএনের বিশ্লেষক ডেভিড মিলার এক সংবাদভাষ্যে পম্পেওকে তার উগ্র আচরণের কারণে এই উপাধি দেন।

০৮:১৩ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

হার্ড ইমিউনিটি পেতে আরও অপেক্ষা করতে হবে : সৌম্য স্বামীনাথন

হার্ড ইমিউনিটি পেতে আরও অপেক্ষা করতে হবে : সৌম্য স্বামীনাথন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, করোনাভাইরাসের ক্ষেত্রে ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে স্বাভাবিক রোগ প্রতিরোধব্যবস্থা বা হার্ড ইমিউনিটি পেতে আরও অপেক্ষা করতে হবে। জেনেভার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা এক অনুষ্ঠানে এক কথা বলেন তিনি।

০৮:০৫ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

শরিয়াহ্ ভিত্তিক ব্যাংকিংয়ে সাউথ বাংলা ব্যাংকের প্রশিক্ষণ উদ্বোধন

শরিয়াহ্ ভিত্তিক ব্যাংকিংয়ে সাউথ বাংলা ব্যাংকের প্রশিক্ষণ উদ্বোধন

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত ‘ইসলামী শরিয়াহ্;ভিত্তিক ব্যাংকিংয়ে দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক ৮দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার ভার্চ্যুয়াল প্লাটফরম জুম কনফারেন্সে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। 

১২:২৬ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ

জেলেদের মুখে হাসি। চট্রগ্রামের বৃহত্তম মাছের আড়ত ‘ফিশারি ঘাটে’ এবার রূপালী ইলিশের ব্যাপক আমদানিতে জেলেদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ’ ও লইট্ট্যাসহ নানা জাতের মাছ।

১২:২৬ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

কুরবানির খরচ কমিয়ে দান করুন

কুরবানির খরচ কমিয়ে দান করুন

ইহকালে ও পরকালে ভাল থাকার জন্য আমাদের উচিত মানুষের দুঃখে কষ্টে নিশ্চুপ বসে না থেকে সহমর্মিতা নিয়ে এগিয়ে আসা। এই করোনার দুর্যোগকালে অভাবী অসুস্থ কর্মহীন মানুষের পাশে অর্থ, খাদ্য ও অন্যান্য সেবা (যেমন চিকিৎসা সেবা, দাফন সেবা ইত্যাদি) নিয়ে এগিয়ে আসা উচিত নবীজীর (স.) সত্যিকার অনুসারীদের। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে যে, এই দুর্যোগ সময়ে ভাল কাজের অনেক সুযোগ থাকার পরেও অনেকেই তা গ্রহন করছেন না বা গ্রহণ করতে ব্যর্থ হচ্ছেন। ভাল কাজে এগিয়ে না এসে অনেকে ঘরে বসে সামাজিক মাধ্যমে গাল গল্প আর খাবার পোশাকের ছবি পোস্ট করছেন। তারা নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করুন, নবীজী এই সময়ে কী করতেন? তাঁর আদর্শ সাহাবীরা এই সময়ে কী করতেন? তিনি কি মানুষের কষ্টে নির্বিকার বসে থাকতে পারতেন?

১২:২১ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

শেরপুরে ৩৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ 

শেরপুরে ৩৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ 

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য অফিস পরিচালিত বিশেষ অভিযানে ৩৩ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মুল্য ৬ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া বাজার অভিযানে নিষিদ্ধ পোনা মাছ বিক্রিসহ মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযানে ১৩টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

১২:১৩ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

বলিউড ‘গ্যাং’ নিয়ে মুখ খুললেন এ আর রহমান

বলিউড ‘গ্যাং’ নিয়ে মুখ খুললেন এ আর রহমান

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে 'গ্যাং' অর্থাৎ দলবাজি রয়েছে। এ নিয়ে এবারা সরব হলেন খোদ অস্কার বিজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান। বলিউডে যে 'গ্যাং'-এর আধিপত্য চলে তা একপ্রকার স্বীকার করে নিয়েছেন খ্যতনামা এই সঙ্গীতশিল্পী। তার কথায়, ''ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা গ্যাং রয়েছে, যারা আমার সম্পর্কেও গুজব ছড়িয়ে বেড়াচ্ছে।''

১২:১০ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

যুব বাজেট নিয়ে সানেম ও একশনএইড’র ওয়েবিনার

যুব বাজেট নিয়ে সানেম ও একশনএইড’র ওয়েবিনার

বাংলাদেশের নীতিনির্ধারক, গবেষক, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনের কাছে ইয়ুথ বাজেট ফ্রেমওয়ার্ক বা তরুণ-যুব কেন্দ্রিক বাজেট কাঠামো-র ধারণা পরিচিত করার লক্ষ্যে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও একশন এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে আজ “ইয়ুথ বাজেট ফ্রেমওয়ার্ক: এন এপ্রেইজাল” শীর্ষক একটি ওয়েবিনার আয়োজিত হয়। 

১২:০৬ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

৬ মাসের শিশুকে হত্যা; ধর্ষণের প্রমাণ পেয়েছে পুলিশ

৬ মাসের শিশুকে হত্যা; ধর্ষণের প্রমাণ পেয়েছে পুলিশ

নিহতের দীর্ঘ ৮ মাস পর ময়নাতদন্তসহ বিভিন্ন পরীক্ষা নীরিক্ষার পর আশুলিয়ায় ৬ মাসের শিশু মারিয়া বেগমকে ধর্ষণ ও হত্যাকান্ডের প্রমাণ পেয়েছে পুলিশ। এঘটানায় অভিযুক্ত ধর্ষক ও হত্যাকারী শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ। খবর পেয়ে রাজশাহীর বাগমারা উপজেলায় বন্যায় পানি বন্ধী বাবা ও স্বজনরা ছুটে এসেছেন নির্মম ঘটনার বিচারের আশায়। 

১২:০৩ এএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

আজ ওআইসি ইয়ুথ ক্যাপিটাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ ওআইসি ইয়ুথ ক্যাপিটাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সোমবার দুই দিনব্যাপী ‘ঢাকা-ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’ উৎসব উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে বাংলাদেশের ১০০ জন ও বিশ্বের ১৫০ জন যুবক অংশ গ্রহন করবে। তাদের মধ্যে ১০ জনকে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।

১১:৫১ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার

নাবালিকা বলল, ‘বাবার খুনি মা ও তার প্রেমিক’

নাবালিকা বলল, ‘বাবার খুনি মা ও তার প্রেমিক’

বাবার মৃত্যুর তিন দিন পর পুলিশকে চমকে দিল নাবালিকা কন্যা। তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তার মা ও তার প্রেমিক। পশ্চিমবঙ্গের খড়গপুরের নিমপুর রেল কলোনি এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।

১১:৪০ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি