গাংনীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে খসরুল আলম (খসরু) (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি উপজেলার কাজীপুর গ্রামের হালসানা পাড়ার উকিল উদ্দীনের ছেলে।
১০:৩৬ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
ময়মনসিংহে পুকুরে মাইক্রোবাস পড়ে নিহত ৮
ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে একই পরিবারের সাতজনসহ ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৬ জনকে। এর মধ্যে জীবিত দুইজনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
১০:১৬ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ক্যালিফোর্নিয়ায়
পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘ডেথ ভ্যালি’তে। গত রোববার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের একটি স্থানে সর্বোচ্চ ১৩০ ডিগ্রি ফারেনহাইট তথা ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
১০:০৫ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
সমালোচনার মুখে কানাডার অর্থমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
সমালোচনার মুখে পড়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার অর্থমন্ত্রী বিল মর্নো। জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই সদস্য দাতব্য সংগঠনের অর্থে পরিবারসহ বিদেশ ভ্রমণ করে সমালোচনার মুখে পড়েন।
০৯:৫৫ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি, বেড়েছে সুস্থতা
বিশ্বজুড়ে আরও কিছুটা কমেছে প্রাণহানি ও আক্রান্ত রোগীর সংখ্যা। একদিন আগে যেখানে দুই লাখের বেশি রোগী শনাক্ত হতো, এবার তা নিচে নেমেছে। উল্টো দিকে বেড়েছে সুস্থতা। গত একদিনেও আক্রান্তের চেয়ে সুস্থতা লাভ করেছেন অধিক সংখ্যক রোগী। বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটি থেকে পুনরুদ্ধার হয়েছেন ১ কোটি প্রায় ৪৮ লাখ রোগী। যেখানে আক্রান্ত ২ কোটি ২০ লাখের অধিক। এর মধ্যে মৃত্যু হয়েছে পৌনে ৮ লাখের বেশি মানুষের।
০৯:৪৮ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
প্রবীর মিত্রের জন্মদিন আজ
রঙিন নবাব সিরাজউদ্দৌলা তথা অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন আজ। ১৯৪০ সালের ১৮ আগস্ট তিনি চাঁদপুর শহরে এক কায়স্থ পরিবারে জন্ম গ্রহণ করেন। বংশপরম্পরায় পুরনো ঢাকার স্থায়ী বাসিন্দা তিনি।
০৯:৪২ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
কোচ সেতিয়েনকে বরখাস্ত করল বার্সা
বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হারের তিন দিনের মাথায় চাকরি হারালেন বার্সেলোনার কোচ কিকে সেতিয়েন। এ মওসুমে বার্সা তেমন একটা ভাল করতে পারেনি আর বায়ার্নের কাছে লজ্জাজনক হারে চাকরি হারানোটা মোটামুটি নিশ্চিতই ছিল সেতিয়েনের। শুধু ক্লাবের পক্ষ থেকে ঘোষণা আসা সময়ের ব্যাপার ছিল। অবশেষে সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে কাতালান ক্লাবটি জানাল, কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করা হয়েছে।
০৯:১৪ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
হঠাৎ কী বার্তা নিয়ে আসছেন হর্ষ বর্ধন শ্রিংলা?
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আকস্মিক সফরে আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় আসছেন।
০৯:১১ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মদিন আজ
আজ ১৮ আগস্ট, নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মদিন। ১৯৪৯ সালের আজকের এই দিনে ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
০৯:০৯ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি
গতমাস থেকে করোনার পুরনো রূপ দেখতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, যা এখন পর্যন্ত অব্যহত রয়েছে। তবে প্রথমবারের দেশটিতে একদিনে আক্রান্তের তুলনায় সুস্থতা লাভ করেছেন অধিক সংখ্যক রোগী। যার সংখ্যা পৌনে ৩০ লাখে দাঁড়িয়েছে। করোন হানা দিয়েছে এখন পর্যন্ত ৫৬ লাখের বেশি মানুষের দেহে। যেখানে প্রাণ হারিয়েছেন ১ লাখ প্রায় ৭৪ হাজার ভুক্তভোগী।
০৯:০৩ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
সস্ত্রীক করোনা মুক্ত হলেন সোহানুর রহমান সোহান
সস্ত্রীক করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। সোমবার তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এতদিন তারা নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। করোনামুক্ত হলেও শারীরিকভাবে অসুস্থ এ গুণী নির্মাতা। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
০৮:৫৭ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
চলে গেলেন পণ্ডিত যশরাজ
ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের প্রবাদপ্রতিম সাধক পণ্ডিত যশরাজ আর নেই। তার মেয়ে দুর্গা যশরাজের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
০৮:৪৮ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
উয়েফা ফাইনালে সেভিয়ার সঙ্গী ইন্টার মিলান
উয়েফা ইউরোপা লিগের দ্বিতীয় সেমিফাইনালে শাখতার দোনেস্ককে ৫-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠেছে ইন্টার মিলান। এর মধ্য দিয়ে ২০০৯/১০ মওসুমে জোসে মোরিনহোর হাত ধরে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এই প্রথম উয়েফার কোনো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল অ্যান্তোনিও কন্তের ইন্টার মিলান। দলটি ফাইনালে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব সেভিয়ার।
০৮:৩৯ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
ব্রাজিলে বেড়েছে মৃত্যু, একদিনে আক্রান্তের দিগুণ সুস্থ
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে প্রথমবারের মতো একদিনে আক্রান্তের চেয়ে দিগুণ রোগী সুস্থতা লাভ করেছেন। এতে করে বেঁচে ফেরার সংখ্যা পৌনে ২৫ লাখ ছাড়িয়ে গেছে। তবে থেমে নেই করোনার তাণ্ডব। যার শিকার এখন পর্যন্ত পৌনে ৩৪ লাখের কাছাকাছি। আর মৃত্যু হয়েছে ১ লাখ সাড়ে ৮ হাজারের বেশি ভুক্তভোগীর।
০৮:৩৫ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
এমপি ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত
করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রামের রাউজানের টানা তিনবারের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
০৮:২৬ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
বর্ষীয়ান রাজনীতিবিদ আজিজুর রহমান আর নেই
করোনায় আক্রান্ত বর্ষীয়ান রাজনীতিবিদ মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
০৮:১৭ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব
০৮:০৮ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
ওসি প্রদীপসহ ৮ জনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ
টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ এসআই লিয়াকত আলী, খলনায়ক ইলিয়াস কোবরা ও কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনসহ ৮ জনের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। আগামী ৩০ দিনের জন্য এ স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইউ)।
১২:৪৯ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
৭টি সংস্থার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মসম্পাদন চুক্তি
সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি ও ফলাফল ধর্মী কর্মকান্ডে উৎসাহ প্রদান ও পারফরমেন্স (কর্মকৃতি) মূল্যায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন ছয়টি দপ্তর, সংস্থা ও আশ্রায়ণ প্রকল্পের সাথে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২০-২০২১ স্বাক্ষরিত হয়।
১২:৩১ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিজিএমইএ’র আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন-বিজিএমইএ। সোমবার বিজিএমইএ কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় এ আলোচানা সভা হয়।
১২:১৪ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
জাতীয় শোক দিবসে ওব্যাট থিংক ট্যাংকের ভার্চুয়াল অনুষ্ঠান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে ভার্চুয়াল রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
১২:০৭ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
চুয়াডাঙ্গায় নতুন আরও ৪৫ জনের করোনা শনাক্ত
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমন পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৫৮ জনে। নতুন ১৯ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৪৫ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ২২ জন। আজ সোমবার রাত সাড়ে ৯টায় সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন।
১২:০৭ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
শিল্পোন্নত বাংলাদেশ গড়তে বিসিককে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান
২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত শিল্পোন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কর্মকর্তা-কর্মচারীদেরকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন শিল্প সচিব কে এম আলী আজম।
১২:০১ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
সংবিধান সংশোধন করে ক্ষমতা হস্তান্তর: বেলারুশ প্রেসিডেন্ট
বেলারুশে নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।
১১:৫৯ পিএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
- রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত
- রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
- বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা হল দ্বিগুণ
- শ্রমজীবীদের জন্য ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী
- আ.লীগের অন্যায়-জুলুমের মাধ্যমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার
- টাঙ্গাইলে অবৈধ সিসা কারখানা, বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ ও প্রকৃতি বিপর্যস্ত
- হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১২৮৪
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























