সিরাজগঞ্জে যমুনায় পানি কিছুটা কমলেও, দুর্ভোগে ২৫ হাজার মানুষ
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী অবস্থায় রয়েছে নিম্নাঞ্চলের ২১৬টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ। এতে করে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
১১:৪১ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
করোনায় মারা গেলেন পিআরএলে থাকা যুগ্মসচিব
করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা যুগ্মসচিব খুরশীদ আলম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খুরশীদ আলম বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
১১:৩৫ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে সন্দেহের অবকাশ নেই: আইসিসি
২০১১ বিশ্বকাপ ফাইনালের বিশুদ্ধতা নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছে আইসিসি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল জানান, আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ করার কোনও কারণ আমাদের কাছে নেই। তবে এই বিবৃতি এলো যখন লঙ্কান পুলিশ কর্তৃক তদন্তের সমাপ্তি ঘোষণা করা হয়।
১১:৩৪ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
তিন বছর পর ট্রেজারার পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ তাকে আগামী ৪ বছরের জন্য এই নিয়োগ দেন।
১১:১৮ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ি পেলেন ৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫ পরিবার
নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আধাপাকা ইটের বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার প্রত্যান্ত অঞ্চলের হত দরিদ্ররা বাড়ি পেয়ে আনন্দে অশ্রু সিক্ত। বাড়িগুলো পাওয়া ছিল তাদের কাছে আলাদিনের চেরাগের মতো। নিশ্চিন্তে তারা এখন সেই বাড়িতে ঘুমাতে পারছেন।
১১:১৫ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
সৌদি আরবে ইয়েমেনের ড্রোন হামলা
ইয়েমেন জানিয়েছে, তাদের কয়েকটি ড্রোন সৌদি আরবের গভীরে হামলা চালিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, সৌদি আরব যদি ইয়েমেনের ওপর তাদের বর্বর আগ্রাসন অব্যাহত রাখে তাহলে সৌদি আরবের বিরুদ্ধে আরও হামলা চালানো হবে। খবর পার্স টুডে’র।
১১:১০ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
করোনায় হাঁসফাঁস করছে মধ্যবিত্ত
করোনাকালে গরিবের জন্য খাদ্য ও অর্থ সহায়তা আছে। উচ্চবিত্তের জন্য আছে শিল্পের প্রণোদনা। কিন্তু মধ্যবিত্তের জন্য কী আছে? বিশ্বব্যাংক আর গবেষকরা মধ্যবিত্তের একটা চেহারা দাঁড় করিয়েছেন আয় অথবা ক্রয় ক্ষমতা দিয়ে। কিন্তু বাংলাদেশে এই করোনায় ঢাকা শহরের মধ্যবিত্ত চেনা যাচ্ছে ভাড়া বাড়ি ছেড়ে গ্রামে যাওয়ার মধ্য দিয়ে। কারণ মধ্যবিত্ত ত্রাণের লাইনে দাঁড়াতে পারেন না। অভাবের কথা মুখ ফুটে বলতেও পারেন না। মধ্যবিত্তের অবস্থান মাঝখানে। তাই না পারে নীচে নামতে, না পারে উপরে উঠতে৷ এই করোনাকালে তাই সে হাঁসফাঁস করছে মধ্যবিত্ত। খবর ডয়চে ভেলে’র।
১০:৫৪ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
আজ থেকে বিএসএমএমইউতে করোনার চিকিৎসা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আজ শনিবার থেকে কভিড-১৯-এর চিকিৎসা পাবেন রোগীরা। প্রতিষ্ঠানটির ৩৭০ শয্যার ‘করোনা সেন্টার’ কভিড আক্রান্তদের ভর্তি করে চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।
১০:৪৮ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
সিঙ্গাপুর-কুয়ালালামপুর রুটে বিমানের ফ্লাইট স্থগিত
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
১০:৪২ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
ডিএনসিসির বিশেষ মশকনিধন অভিযান শুরু হচ্ছে আজ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ১০ দিনব্যাপী বিশেষ মশকনিধন চিরুনি অভিযান শুরু হচ্ছে আজ থেকে। ডিএনসিসির ১০টি অঞ্চলে একযোগে এ অভিযান চলবে। প্রতিটি ওয়ার্ডকে ১০টি ভাগে ভাগ করে অভিযান পরিচালনা করা হবে।
১০:৪১ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
বর্তমানের করোনা দ্রুত ছড়ালেও বেশি অসুস্থ হচ্ছে না!
করোনা ভাইরাসের (কোভিড-১৯) নতুন একটি ‘ধরন’ ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে রূপান্তরিত এই ভাইরাসটি বেশিসংখ্যক মানুষকে সংক্রমিত করতে পারলেও খুব বেশি অসুস্থ করে ফেলতে পারে না বলে এক গবেষণায় জানা গেছে। এই বৈশ্বিক গবেষণার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
১০:১৯ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
উপস্থাপনায় চমক তামান্না ভাটিয়ার
তামান্না ভাটিয়া। এই সময়ের হিট দক্ষিণী তারকা তিনি। করোনার এই সময়ে ‘আহা’ নামের একটি টকশো উপস্থাপনা করতে যাচ্ছেন এই তারকা। যা প্রচার হবে আল্লু অরবিন্দুর ওটিটি প্লাটফর্মে। এই শোয়ের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লু অর্জুন ও রাম চরণ। খুব শিগগির এই এপিসোডের শুটিং শুরু হবে।
১০:১৮ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
দ্বিতীয় দিনের মতো বিশ্বে করোনায় আক্রান্ত ২ লাখের বেশি
বিশ্বে দ্বিতীয় দিনের মতো একদিনে দুই লাখের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যদিয়ে টানা তৃতীয় দিন সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হলো। যাতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে। আর না ফেরার দেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৮ হাজারের বেশি ভুক্তভোগী। যদিও প্রায় ৬৩ লাখ রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
১০:১৫ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
আন্তর্জাতিক সমবায় দিবস আজ
আজ আন্তর্জাতিক সমবায় দিবস। প্রতি বছর জুলাই মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। সেই হিসাবে এ বছর আজ শনিবার দিবসটি পালিত হচ্ছে। তবে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে এবার বাংলাদেশে দিবসটি নিয়ে কোন আয়ােজন নেই।
০৯:৫৬ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
আসিফের বিরুদ্ধে মামলা করলেন মুন্নি
সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন গায়িকা দিনাত জাহান মুন্নি। ২ জুলাই রমনা সাইবার ক্রাইম অফিসে অভিযোগ জানাতে গেলে মুন্নিকে পাঠানো হয় হাতিরঝিল থানায়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন গায়িকা। অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে মামলা। আসিফ নিজেও ফেসবুক পোস্টে মামলার বিষয়টি সবাইকে জানিয়েছেন।
০৯:৪৯ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
আজ অনুষ্ঠিত হবে বিয়ন্ড দ্যা প্যানডেমিকের ৯ম পর্ব
বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’ এর ৯ম পর্ব আজ অনুষ্ঠিত হবে। এবারের পর্বে বক্তারা করোনা সংকট মোকাবিলায় দল ও সরকারের তৃণমূল পর্যায়ের ভূমিকা নিয়ে আলোচনা করবেন। আজ শনিবার রাত সাড়ে ৮ টায় বরাবরের মতোই পর্বটি সরাসরি প্রচারিত হবে আওয়ামী লীগের অফিশিয়াল ফেইসবুক পাতা https://www.facebook.com/awamileague.1949 এবং অফিশিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/user/myalbd দেখা যাবে। একই সঙ্গে দেখা যাবে বিজয় টিভির পর্দায় এবং সমকাল, ইত্তেফাক, ভোরের কাগজ, বাংলা নিউজ, যুগান্তর, জাগো নিউজ ২৪, বার্তা ২৪, সারা বাংলা ও বিডি নিউজের ফেইসবুক পাতায়।
০৯:৪৩ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত অর্ধ লাখের বেশি
মার্কিন যুক্তরাষ্ট্রে টানা তৃতীয় দিনের মতো অর্ধ লাখ সংক্রমণের রেকর্ড হয়েছে। আগের তুলনায় সুস্থতার হার বাড়লেও আক্রান্তের তুলনায় তা অনেক কম। এখন পর্যন্ত ২৮ লাখ ৯০ হাজার আমেরিকান করোনার শিকার হয়েছেন। এর মধ্যে সোয়া ১২ লাখ মানুষ সুস্থ বেঁচে ফিরলেও না ফেরার দেশে চলে গেছেন ১ লাখ ৩২ হাজারের বেশি মানুষ।
০৯:৩৪ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
কেনিয়ায় যুবতীদের গর্ভধারণ সংকটের রূপ নিচ্ছে
পূর্ব আফিকার দেশ কেনিয়া প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে অন্যান্য দেশে মতো যুদ্ধ করে যাচ্ছে। তবে এর মধ্যে পৌনে চার কোটি জনসংখ্যা ও ৫ লাখ ৮০,৩৬৭ বর্গ কিলোমিটার আয়তনের এ দেশটি অন্য এক মহা সঙ্কটের মুখে পড়েছে। সেখানকার কর্তৃপক্ষ যুবতী মেয়েদের ব্যাপক গর্ভধারণের এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। দেশটির কর্তৃপক্ষ জানায়, গত ৩ মাসে ১,৫২,০০০ যুবতী গর্ভবতী হয়েছে, যা ৩মাসের হিসাবে ৪০% হারে বেশি। খবর ভয়েস অব আমেরিকা ও বিবিসি’র।
০৯:৩৩ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
কথাসাহিত্যিক মকবুলা মনজুর আর নেই
০৯:২৬ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি কমলো
জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি কমিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দলিল মূল্যের ২ শতাংশ থেকে ১ শতাংশে কমিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার এই সংশোধন এনে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
০৯:২৪ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
করোনায় আক্রান্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজেই টুইটারে এ খবর নিশ্চিত করেছেন তিনি। জানিয়েছেন, কভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসলেও তিনি শক্তিশালী ও তেজোময় বোধ করছেন।
০৯:০৪ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
যুক্তরাষ্ট্রের ২৪৪তম স্বাধীনতা দিবস আজ
আজ যুক্তরাষ্ট্রের ২৪৪তম স্বাধীনতা দিবস। প্রতিবছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের এ জন্মদিনটি উদযাপন করে মার্কিনিরা। আয়োজন করা হয় বিশাল জনসমাবেশ, কুচকাওয়াজ এবং কনসার্ট। চোখ ধাঁধানো আতশবাজিও থাকে অন্যতম আকর্ষণ। স্বাধীনতা দিবসের আয়োজনে স্ট্যাচু অব লিবার্টিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। এটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। কিন্তু এবার করোনাভাইরাসের মহামারির কারণে ম্লান হয়ে যাচ্ছে স্বাধীনতা দিবসের উদ্যাপন।
০৮:৫২ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
ব্রাজিলে করোনায় না ফেরার দেশে ৬৩ হাজার মানুষ
করোনায় মৃত্যুপুরী লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে দীর্ঘ হয়েই চলেছে আক্রান্ত ও মৃতের মিছিল। গত একদিনেও রেকর্ড সংক্রমিত হয়েছে দেশটিতে। এতে করে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৫ লাখে দাঁড়িয়েছে। এর মধ্যে না ফেরার দেশে ৬৩ হাজারের বেশি মানুষ। যদিও ভুক্তভোগীদের অর্ধেকের বেশি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
০৮:৫১ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
পাকিস্তানে রেল দুর্ঘটনায় নিহত ২০
পাকিস্তানে পাঞ্জাবের শেখুপুরায় ট্রেন বাসের সংঘর্ষে ২০ জন নিহত হয়েছেন। এতে আরও অনেকে আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিখ ধর্মাবলম্বী। শুক্রবার শেখুপুরার কাছে একটি রেল ক্রসিংয়ে শিখ তীর্থযাত্রীবাহী একটি বাসে চলন্ত ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। খবর দ্যা ডন ও এএফপি’র।
০৮:৫০ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
- অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর জেল, ৬৪ কোটি টাকা জরিমানা
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ২
- সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার
- কুমিল্লায় আর্জেন্টিনার গোল খাওয়া নিয়ে বাকবিতণ্ডা-মারামারি, নিহত ১
- ভাসানী বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা-মিসরের ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত ২০
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা
- প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ























