কোয়ারেন্টাইনে কিরগিজস্তানের প্রেসিডেন্ট
কোয়ারেন্টাইনে গেছেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট। মঙ্গলবার রাশিয়া সফরে গিয়েছিলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সোরোনবে জেনবেকোভ। সেখানে গিয়ে জানতে পারেন তার দুজন সফরসঙ্গী করোনায় আক্রান্ত। এরপর দেশে ফিরে বুধবার (২৪ জুন) তিনি কোয়ারেন্টাইনে চলে যান। খবর আনাদোলু এজেন্সির।
০৯:৫০ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
এবার আত্মহত্যা করলেন ষোড়শী টিকটকস্টার
বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রেশ না কাটতেই ভারতের দিল্লিতে ঘটলো আরেকটি আত্মহত্যার ঘটনা। এবার আত্মহত্যা করলেন টিকটক স্টার টিনএজ সেনসেশন সিয়া কক্কর। মাত্র ১৬ বছর বয়সেই আত্মহত্যার পথ বেঁছে নেন সিয়া। ঘটনাস্থল নয়া দিল্লির প্রীত বিহারের নিজ বাড়িতে।
০৯:৪৭ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
বেনাপোল সীমান্তে বিজিবির গুলিতে মাদক ব্যবসায়ী আহত
যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির গুলিতে আলামিন (২৮) নামে এক ফেনসিডিল পাচারকারী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ৪৬ বোতল ফেনসিডিল ও একটি হাসুয়া উদ্ধার করেছে বলে দাবি করা হয়েছে। আহত আলামিন বিজিবির হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার ভোরে শার্শার পুটখালী সীমান্তে এ ঘটনাটি ঘটে। আলামিন পুটখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
০৯:৩৬ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন বাতিল করল জাপান
জাপান সরকার নিশ্চিত করেছে যে, তারা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে না। স্থানীয় জনগণের চাপের মুখে জাপান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জাপানের জনগণ বলছে, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো বৃহস্পতিবার এ কথা ঘোষণা করেন। পার্স টুডে’র।
০৯:৩১ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
কথাসাহিত্যিক নিমাই ভট্টাচার্য আর নেই
আধুনিক বাংলা সাহিত্যে প্রভাবশালী উপন্যাসিক নিমাই ভট্টাচার্য মারা গেছেন। আজ বৃহস্পতিবার তিনি কলকাতার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ‘মেমসাহেব’, ‘তোমাকে’, ‘গোধূলিয়া’ কালজয়ী এ উপন্যাসসমূহের স্রষ্ঠার মৃত্যুতে সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
০৯:৩১ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা শরিফুল ইসলাম (২১) নামে এক যুবক মারা গেছেন। নিহত শরিফুল ইসলাম জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের যাদবপুর গ্রামের কোরমান আলীর ছেলে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
০৮:৫৫ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
ঠাকুরগাঁওয়ে ফাঁস দিয়ে ও বজ্রপাতে মৃত ২
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে এবং বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার আরাজী চন্দনচহট (মালীবস্তি) গ্রামে মজিবর রহমান (৪৮) নামে এক ব্যক্তি নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে, ধর্মগড় ইউনিয়নে বিলে মাছ ধরতে গিয়ে শান্ত রায় (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
০৮:৪৮ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
জড়িতদের শাস্তি দেবে বিদ্যুৎ বিভাগ
গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগামী ৭ দিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিদ্যুৎ বিভাগ। এজন্য একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে।
০৮:৩৬ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কী খাবেন, কী খাবেন না
শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রথমেই বদলাতে হবে খাদ্যাভ্যাস ও জীবন যাপনের পদ্ধতি। আমাদের খাওয়া-দাওয়া, চাল-চলন ঠিক করার জন্য প্রয়োজন সচেতনতা ও দৃষ্টিভঙ্গি। বিশেষ করে এখন করনাকালে বিশিষ্ট চিকিৎসকগণ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সব পরামর্শ দিচ্ছেন, সেগুলো মেনে চললেই বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।
০৮:২৪ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেফতার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার চন্ডিপুর থেকে হাসান মিয়া (২৪)কে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে র্যাব। হাসান মিয়া দামুড়হুদা উপজেলার দর্শনা থানার চন্ডিপুর গ্রামের জমির মিয়ার ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব সাংবাদিকদের এ তথ্য জানান।
০৮:২৩ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য মতামত চায় মন্ত্রণালয়
৩ জেলায় আরও ৫টি সরকারি সাধারণ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জরুরি ভিত্তিতে মতামত দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
০৮:১৩ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমতি দিয়েছে সরকার। যা ঢাকার উত্তরায় অবস্থিতি। বিশ্ববিদ্যালয়টির নাম মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নতুন এ বিশ্ববিদ্যালয় নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০৬টিতে। আজ বৃহস্পতিবার ঢাকার উত্তরায় ‘মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে এ বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
০৭:৫২ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
ননএমপিও শিক্ষকদের সাড়ে ৪৬ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সুবিধাবঞ্চিত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান পরিস্থিতিতে তাদের সহায়তায় ৪৬ কোটি ৬৩ লাখ টাকা প্রণোদনা হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে। এ অর্থ ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর মধ্যে বিতরণ করা হবে।
০৭:৪৯ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
প্রাইভেটকারসহ ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক
ঝালকাঠি শহরের সাধনার মোড় থেকে অটোরিক্সা চুরি করার সময় স্থানীয় জনতা ও থানা পুলিশের যৌথ অভিযানে সংঘবদ্ধ গাড়ী চোরাই চক্রের জহিরুল ইসলাম (২৪) ও জিয়া জোমাদ্দার (২৬) নামে ২ সদস্যকে আটক করা হয়েছে। এসময় আটককৃতদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, ৮ খান গামছা, চেতনানাশক ট্যাবলেট ও কিছু জুস উদ্ধার করেছে।
০৭:২৮ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
মিরসরাইয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার চেষ্টা
চট্টগ্রামের মিরসরাইয়ে মো.আরফাত কামাল আকিব (২৫) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর গ্রামে এই ঘটনা ঘটেছে। আহত আকিব ওই এলাকার অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা মো. কামাল উদ্দিনের পুত্র। এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
০৭:২৩ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
বিশ্বের দ্রুততম করোনা ভাইরাস সুপার কম্পিউটার
গতির হিসেবে জাপানের ফুগাকু সুপার কম্পিউটার বিশ্ব ব্যাংকিংয়ে এক নম্বরে আছে। করোনা মহামারি মোকাবিলায় এটি ব্যবহৃত হচ্ছে। তবে এর নকশাকারীরা আরও বড় কিছু পরিকল্পনা করছেন। খবর ডয়চে ভেলে’র।
০৭:১৯ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
নবাবগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে ফলজ,বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ অধিদপ্তর এর আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রাঙ্গনে আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।
০৭:০৩ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
স্বাস্থ্য অধিদফতরের কালো তালিকায় ১৪ প্রতিষ্ঠান
চলমান করোনাভাইরাস মহামারির এই সময়ে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চৌদ্দটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদফতর।
০৬:৩৯ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
করোনার দ্বিতীয় ঢেউয়ে ইউরোপ
করোনা প্রাদুর্ভাব কমায় জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন শিথিল করা হয়েছে। কিন্তু কয়েকটি জায়গায় স্থানীয় পর্যায়ে আবারেও ছড়িয়ে পড়ছে সংক্রমণ। দেখা দিয়েছে দ্বিতীয় ঢেউ এর শঙ্কা। পশ্চিম জার্মানির ১ লাখ ৩ হাজার বাসিন্দার ছোট এক শহর গ্যুটার্সলো। কোভিড-১৯ এর সংক্রমণে এখন নতুন করে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এর নাম। খবর ডয়চে ভেলে’র।
০৬:৩৪ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
সিরাজগঞ্জে আরও ৩৭ জনের করোনা আক্রান্ত
গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকাল কলেজের পিসিআর ল্যাবে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এই তথ্য জানা গেছে।
০৬:৩০ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
‘ওয়েব সিরিজ’ নিয়ে ব্যাখ্যা চেয়ে তথ্য মন্ত্রণালয়ের চিঠি
‘ওয়েব সিরিজের’ নামে সেন্সরবিহীন কুরুচিপূর্ণ ভিডিও কন্টেন্ট ওয়েবে আপলোড ও প্রচারের বিষয়ে ব্যাখ্যা চেয়ে মোবাইল কোম্পানি গ্রামীণফোন ও রবিকে চিঠি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। গ্রামীণফোন ও রবি’র প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রতি এ ভিডিও আপ করা হয়। বুধবার (২৪ জুন) তথ্য অধিদফতর থেকে গ্রামীণফোন ও রবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক দুটি চিঠি জারি করা হয়।
০৬:২৫ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের নতুন কমিটি নির্বাচিত
লায়ন সেবাবর্ষ ২০২০-২১ মেয়াদে লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। প্রেসিডেন্ট লায়ন মো.গিয়াস উদ্দিন সদ্যবিদায়ী প্রেসিডেন্ট লায়ন নুরুল আবছার চৌধুরী, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ বেলাল হোসেন, ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন কামাল উদ্দিন ভূঁইঁয়া,৩য় ভাইস প্রেসিডেন্ট লায়ন মনোয়ারুল হক এফসিএমএ,ভাইস প্রেসিডেন্ট লায়ন ড. মোহাম্মদ শাহীদুল আলম (মিন্টু)।
০৬:১০ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
সিঙ্গাপুর থেকে ফিরেছেন ২৬২ বাংলাদেশি
করোনা মহামারীর কারণে সিঙ্গাপুরে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ২৬২ জন দেশে ফিরেছেন। বুধবার রাতে তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
০৫:৫৮ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
ক্রিকেটারদের সুরক্ষায় বিসিবি’র ‘করোনা অ্যাপ’
করোনা মহামারীতে ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করতে ‘করোনা অ্যাপ’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনাকালে কিছু ক্রিকেটারের আগ্রহ থাকলেও তাদের অনুশীলনের অনুমতি দেয়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বাড়তি সতর্কতার জন্য অ্যাপের মাধ্যমে ক্রিকেটারদের নিয়মিত খোঁজ-খবর নেওয়া যাবে।
০৫:৫২ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
- সংস্কারের পক্ষে দেওয়া রায় অস্বীকার করার সুযোগ নেই: নাহিদ
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- প্রাথমিক বিদ্যালয়ে ৩ বই রাখার নির্দেশনা বাতিল
- নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ে কমিটি গঠন
- রানার রেকর্ডের ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ
- পাঠদান নজরে রাখতে ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা বসবে: শিক্ষামন্ত্রী
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক























