যুক্তরাষ্ট্রে একদিনে ২০৩৭ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে পাঁচ লাখ ছাড়িয়েছে। আর মৃতের হিসাবে শীর্ষে থাকা ইতালিকে পেছনে ফেলার পথে দেশটি।
০৯:৩৬ এএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
বাসায় ফিরেই পোশাক জুতা মুঠোফোন চশমা ঘড়ি জীবাণুমুক্ত করুন
বাইরে থেকে ঘরে ফিরে মুঠোফোনটি ঠিকমতো পরিষ্কার করছেন তো! যদি না করে থাকেন তবে করোনা ভাইরাস সংক্রমণের বড়ো ঝুঁকিতে রয়েছেন আপনি এবং আপনার পরিবার। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘কিছুক্ষণ পর পর হাত ধোয়া যেমন জরুরি তেমনি বাসায় ফিরে নিজেকে জীবাণুমুক্ত করাও খুব জরুরি।
০৯:৩১ এএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
পাকিস্তানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে
বিশ্বে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে করোনা। লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। পাকিস্তানেও করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে সে দেশে মৃত্যু হয়েছে ৬৬ জনের, আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬০১ জনে।
০৯:২১ এএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
দেশের আরো চার জেলা লকডাউন
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও গাইবান্ধা জেলা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া পটুয়াখালীর দুমকি উপজেলা লকডাউন এবং মুন্সীগঞ্জে আন্তইউনিয়ন যোগাযোগ বন্ধ করা হয়েছে।
০৯:০৩ এএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
সারাদেশে রাতের মতো দিনের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
০৮:৩৪ এএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
ব্রিটেনে একদিনে রেকর্ড ৯৮০ জনের মৃত্যু
ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৮০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা এক দিনের হিসেবে রেকর্ড। শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক এই তথ্য জানিয়েছে।
০৮:৩০ এএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
আজ পদ্মাসেতুতে বসানো হবে ২৮তম স্প্যান
করোনা আতঙ্কের মধ্যে আজ পদ্মাসেতুতে বসানো হবে ২৮তম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হবে ৪ হাজার ২০০ মিটার।
০৮:১৩ এএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১ লাখ ছাড়াল
করোনা মহামারিতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। প্রতিদিন কমপক্ষে ৭ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ১৬ লাখ ৫০ হাজার মানুষ।
১১:২৫ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
বাগেরহাটে যন্ত্রচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
বাগেরহাট জেলাবাসীকে করোনামুক্ত রাখতে জরুরি সেবা ব্যতীত সব ধরণের যন্ত্র চালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন নিষেধাজ্ঞা জারি করা হয়।
১১:১৩ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
ঠাকুরগাঁওয়ে ৬০ জনকে লাখ টাকা জরিমানা
সরকারি নির্দেশনা অমান্য করায় জেলার পাঁচটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ৬০ জনকে ১লাখ ২হাজার ১শ’ টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন আড়ৎ, হাট-বাজার ও দোকান-পাটে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
১০:৫৮ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
নলডাঙ্গায় শিক্ষিকার বাড়ি লকডাউন
গাইবান্ধা থেকে নাটোরের নলডাঙ্গায় নিজ বাড়িতে ফিরে আসা এক শিক্ষিকার বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। শুক্রবার ভোরে গাইবান্ধায় কর্মরত মাহফুজা খানম নামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তার নিজ বাড়ি নলডাঙ্গা উপজেলার পাবনাপাড়ায় নিজ বাড়ি আসেন। খবর পেয়ে শুক্রবার দুপুরে নলডাঙ্গা থানার পুলিশ ওই শিক্ষিকার বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে ১৪ দিনের লক ডাউন করেন।
১০:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
সিরাজগঞ্জে ৪ ইউনিয়ন লক-ডাউন
ঢাকা, নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক গার্মেন্টস শ্রমিক আসায় করোনা আতঙ্কে সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার ৪টি ইউনিয়ন লক-ডাউন করেছে উপজেলা প্রশাসন।
১০:৪০ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
নিউইয়র্কে গণকবর
নিউইয়র্কে বিরাট গণকবরে এক সঙ্গে বহু মানুষকে কবর দেয়া হচ্ছে বলে দেখা যাচ্ছে ড্রোন দিয়ে তোলা ছবি এবং ভিডিওতে। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের মহামারি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে নিউইয়র্কে। সেখানে প্রতিদিন মারা যাচ্ছে শত শত মানুষ। খবর বিবিসি’র।
১০:২৯ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
১৪ দিনের চ্যালেঞ্জ; পাবেন করোনা থেকে মুক্তি
করোনাভাইরাস বিশ্বের অনেক উন্নত দেশকে বিপর্যস্ত অবস্থায় নিয়ে গেছে। বিশ্বে এখন আক্রান্ত প্রায় ১৬ লাখ মানুষ। এ পর্যন্ত প্রায় এক লাখের কাছাকাছি মানুষের জীবন প্রদীপের অবসান ঘটিয়েছে এই ভাইরাস। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইটালি, চীনের মতো দেশ এখন করোনার কাছে অসহায়।
১০:১৩ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
পদ্মা সেতুর ২৮তম স্প্যান বসছে কাল
পদ্মা সেতুর ২৮তম স্প্যান বসছে কাল শনিবার। এ স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুটির নির্মাণ কাজ আরেক ধাপ এগিয়ে যাচ্ছে।
১০:০৮ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
নিস্তব্ধ ক্যাম্পাসে নয়নাভিরাম সূর্যমুখী
ফুল শুধু একটি শব্দ নয়! এটি একটি নিবেদন!একটি অভিবাদন! এক ফশলা ভালবাসা! কেউ তার প্রেম নিবেদনে বা কাউকে বরণ করতে ফুলই মাধ্যম হিসেবে বেছে নেয়। দল,মত,ধর্ম, বর্ণ নির্বিশেষে ফুল সবারই পছন্দ। ফুলের সৌন্দর্য তৈরি করে এক মনোমুগ্ধকর দৃশ্য। দিন যায়, মাস যায়, বছর যায় তবুও এই দৃশ্যগুলো অকপটে স্মৃতিতে রয়ে যায়। সৌন্দর্যের দিক থেকে ফুলের মধ্যে সূর্যমুখী অন্যতম। আর এই সূর্যমুখীর অপরুপ সৌন্দর্যে সেজে উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
০৯:৪৪ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
বঙ্গবন্ধু’র খুনি মাজেদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন তার স্বজনরা।
০৮:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
সন্দ্বীপে রুপালী ক্রেডিট কো-অপারেটিভের ত্রাণ বিতরণ
করোনার প্রভাবে লকডাউন পরিস্থিতির কারণে কর্মহীন দুস্থ, অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জাতীয় সমবায় পুরষ্কার প্রাপ্ত প্রতিষ্ঠান রুপালি ক্রেডিট কো-অপারেটিভ লি.।
০৮:৪৫ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
খাবার কষ্টে ১৪ ভাগ নিম্ন আয়ের মানুষ: ব্র্যাক
করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকার পরামর্শ মানতে গিয়ে নিম্নআয়ের মানুষের আয় অনেক কমে গেছে। এই পরিস্থিতিতে চরম দারিদ্র্যের হার আগের তুলনায় বেড়ে গেছে ৬০ শতাংশ। আর ১৪ ভাগ নিম্ন আয়ের মানুষের ঘরে কোনো খাবারই নেই। ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ প্রোগ্রাম পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
০৮:৪৪ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
দুর্যোগে বিপর্যস্ত জনপদে প্রয়োজন সতর্কতা
বিশ্বব্যাপী করোনাভাইরাস বা কোভিড-১৯ এ বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে বাংলাদেশও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণঘাতি এ ভাইরাস প্রতিরোধে ব্যস্ত পুলিশ, সেনাবাহিনী ও নৌবাহিনীসহ প্রশাসনের সকল স্তর ও পর্যায়ের লোকজন। এ সুযোগে মাদক, চুরিসহ নানা অপরাধের ঘটনা ঘটতে শুরু করেছে।
০৮:৩৫ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
সরাইলে দুই`শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিল প্রত্যাশা
করোনাভাইরাসের প্রভাবে দেশের মানুষ আজ গৃহবন্ধী। গত ২৬ মার্চ থেকে সারাদেশে সরকারের নির্দেশনায় সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছেন। সেই নির্দেশনা মানতে গিয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া কর্মহীন সাধারণ মানুষ। যাদের প্রতিদিন ঘর থেকে না বের হলে পেটের আহার জোটে না। এমন সব কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রত্যাশা' (বসাব) বড্ডাপাড়া, বনিকপাড়া, সাহাপাড়া এই তিনটি পাড়ার সম্বনয়ে গঠিত এই সংগঠনটি।
০৮:২৭ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
আশুগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাদিয়া ও সামিয়া নামে দুই বোনের মৃত্যু হয়েছে। দুই বোনের মধ্যে একজনের বয়স ১০ বছর ও অপরজনের বয়স ৮ বছর। শুক্রবার বিকেলে উপজেলার সোহাগপুর চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের সাদির মিয়ার কন্যা।
০৮:১৭ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
এবার নোয়াখালী লকডাউন
করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে কুমিল্লার পর এবার নোয়াখালী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক ও করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটি সভাপতি তন্ময় দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
০৮:১৩ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
নওগাঁয় কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নওগাঁয় করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় দুস্থদের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। শুক্রবার দিনব্যাপী এসব ব্যক্তি ও সংগঠন জেলার বিভিন্ন এলাকায় কর্মহীন অসহায় দিনমজুর, খেটে-খাওয়া ও হতদরিদ্র মানুষের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করে।
০৮:০৬ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
- তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে বান্ধবী দিশা
- যুক্তরাষ্ট্রের বাজারে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার
- রাজধানীতে বৈশাখী পরিবহনে আগুন
- ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
- মনোহরদীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক
- টেকনাফে মানবপাচারকারীদের সেই আস্তানায় পড়ে আছে ৩ মরদেহ
- গায়ের জোরে সিদ্ধান্ত বাস্তবায়ন করছে সরকার: নাহিদ ইসলাম
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- পরিবার পরিকল্পনায় ১,৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- মধ্যরাতে বাইকে অচেতন তরুণীর রহস্য উদঘাটন, বোনের জিম্মায় হস্তান্তর
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’























