ফজলে হাসান আবেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন।
১১:৪০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছাড়ছে ৩১ জানুয়ারি
অবশেষে আগামী বছরের ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টে শুক্রবার এ জন্য আনা বিলটি বড় ভোটের ব্যবধানে পাস করেছেন এমপিরা। খবর বিবিসি’র।
১১:৩৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
চট্টগ্রামের রেকর্ড গড়া ম্যাচেও উত্তেজনা ছড়ালো কুমিল্লা
ইমরুল কায়েস ও চ্যাডউইক ওয়ালটনের ঝোড়ো ফিফটিতে বিশাল রানের স্কোর করে রেকর্ড গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর ওই বিশাল স্কোর তাড়া করতে নেমে রীতিমত উত্তেজনাময় কাঁপন ধরিয়ে দিয়েছে কুমিল্লা। যদিও নাটকীয় এই ম্যাচে শেষ হাঁসি হাসে কায়েসেরই দল। ওয়ারিওয়ার্সরা হেরে যায় মাত্র ১৬ রানে।
১১:৩২ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
‘কঠিন পরিস্থিতিতে শান্তভাবে আগানোর শিক্ষা দিয়েছেন তিনি’
ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে বাংলাদেশ এক মহান ব্যক্তিত্বকে হারিয়েছে। তার প্রতিষ্ঠান ব্রাক বলছে, ‘এ মুহূর্তে, কোনো সমবেদনা বা সান্ত্বনার ভাষাই তাকে হারানোর কষ্ট কমাতে পারবে না। যেকোনো কঠিন পরিস্থিতির মধ্যে শান্ত থাকা ও এগিয়ে যাওয়ার শিক্ষাই তিনি সবসময় আমাদের দিয়েছেন। জীবনভর যে সাহস আর ধৈর্যের প্রতিচ্ছবি আমরা তার মাঝে দেখেছি, সেই শক্তি নিয়েই আমরা তাঁর স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানাব।'
১০:৫৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
বিপিএলে ফের রেকর্ড গড়ল চট্টগ্রাম
বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের শুরু থেকেই ব্যাট হাতে রাজত্ব করছেন ব্যাটসম্যানরা। ব্যাটিং সহায়ক উইকেটে প্রায় প্রতি ম্যাচেই হচ্ছে বড় রানের স্কোর। সেই ধারাবাহিকতায় শুক্রবার রাতে তো রেকর্ডই গড়লেন কায়েস-ওয়ালটনরা। কুমিল্লা ওয়ারিয়ার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২৩৮ রান তুলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
১০:৫০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
যশোরের নবাগত পুলিশ সুপার আশরাফ হোসেন
যশোরের নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম-সেবা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
১০:৪৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
ফজলে হাসান আবেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
১০:৩৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
রোববার বনানী কবরস্থানে ফজলে হাসান আবেদের দাফন
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মরদেহ আগামী রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। তার আগে ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামেই নামাজে জানাজা সম্পন্ন হবে।
১০:২৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ডিসি কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।
১০:২০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
বঙ্গোপসাগর থেকে ৫ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া একটি ফিশিং বোট থেকে ৫ জেলেকে উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার নৌবাহিনী জাহাজ কক্সবাজারের মহেশখালী হতে ১০ মাইল দূরে ভাসমান অবস্থায় ‘ইয়াসিন’ নামের ফিশিং বোটটি জেলেসহ উদ্ধার করে।
০৯:৫৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
স্যার ফজলে হাসান আবেদ আর নেই
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। আজ শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান নিশ্চিত করেছেন।
০৯:২০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
আড়াই কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ওষুধ আটক
শুল্ক ফাঁকি দিয়ে পাচারের অভিযোগে বেনাপোল থেকে আড়াই কোটি টাকা বেশি মূল্যের কসমেটিকস ও ওষুধের চালানসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
০৯:২০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
হাল্ট প্রাইজ’ চ্যাম্পিয়ন হয়েছে টিম ইকো এনভায়রনমেন্ট ট্রায়াঙ্গল
অ্যাপস এর মাধ্যমে প্লাস্টিক বোতল সংগ্রহ এবং পুনর্ব্যবহারযোগ্যর ধারণা দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ‘হাল্ট প্রাইজ’ চ্যাম্পিয়ন হয়েছে টিম ইকো এনভায়রনমেন্ট ট্রায়াঙ্গল। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের গ্যালারিতে অন্ত:বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
০৯:০৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
ওয়ালটন-ইমরুল তাণ্ডবে চট্টগ্রামের বিশাল স্কোর
বঙ্গবন্ধু বিপিএলের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাচ্ছেন অবহেলিত টাইগার ওপেনার ইমরুল কায়েস। জাতীয় দলের এ ওপেনার বিপিএলের চলতি আসরের ১৪তম ম্যাচে ব্যাটিংয়ে নেমে রীতিমত ঝড় তুলে হাঁকিয়েছেন দ্বিতীয় ফিফটি। আর ওয়ালটন তাণ্ডবে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে আজ ২৩৮ রানের বিশাল স্কোর গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
০৮:৫৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
শীতের তীব্রতায় বিপর্যস্ত ঠাকুরগাঁওয়ের জনজীবন
ঠাকুরগাঁও জেলায় শুক্রবার বছরের সর্বোচ্চ শীতের তীব্রতা বিরাজ করেছে। ঘন কুয়াশার কারণে সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি। সেই সঙ্গে হিমেল বাতাসে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে কর্মজীবী, শ্রমজীবী, দরিদ্র ও নিন্ম আয়ের মানুষগুলোর দুর্ভোগও বেড়েছে কয়েকগুণ বেশি। নিজেদের ভোগান্তির পাশাপাশি গবাদি পশু নিয়ে বাড়তি দুঃচিন্তায় পড়েছেন তারা। শিশু-বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে।
০৮:৫০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
রক্তে ভেজা শাড়ি পরে আসার কথা ছিল না তাঁর
অত্যন্ত কাকতালীয়ভাবে আজ ২০ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন এবং একই সাথে জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের যোগ্য সহধর্মিণী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য, ৭৫ পরবর্তীতে এই দলের হাল ধরে দলকে পুনর্জীবন দেয়া মহিয়সী নারী সৈয়দা জোহরা তাজউদ্দীনের প্রয়াণ দিবস।
০৮:৪৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
নিখোঁজের চারদিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের পৌর শহরের গোয়ালপাড়া মহল্লায় নিখোঁজের চারদিন পর প্রতিবেশির বাসা থেকে সুমনা হক (৯) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমনা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল এবং গোয়ালপাড়া মহল্লার জুয়েল হকের মেয়ে।
০৮:৪৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
কে হচ্ছেন সাধারণ সম্পাদক, জানা যাবে আজ
আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক কে হচ্ছেন সে ব্যাপারে গতকাল সম্মেলনে কোন ঘোষণা আসেনি। তাই এই বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। নানামুখী হিসাব চক্রে অনেকেই জানতে চাইছেন সাধারণ সম্পাদকের নাম। সে নামের বিষয়ে কোন ইঙ্গিত মিলেনি গতকাল। তাই নাম জানার জন্য অপেক্ষা করতেই হচ্ছে।
০৮:২৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
কী আছে ভারতের নয়া নাগরিকত্ব আইনে?
নাগরিকত্ব সংশোধন বিলের বিরুদ্ধে পুরো ভারতজুড়ে বিক্ষোভ চলছে। কী আছে এই আইনে, আর তার জেরে কেনই বা বিক্ষোভ ছড়াচ্ছে দিকে দিকে? নাগরিকত্ব সংশোধনী বিল বা ক্যাব রাষ্ট্রপতির সম্মতি পাবার পর আইনে পরিণত হয়েছে।
০৮:০৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
সিএমজেএফের সভাপতি রুবেল, সম্পাদক মনির
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) নতুন মেয়াদে ২ বছরের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল টুয়েন্টি ফোরের আউপপুট এডিটর হাসান ইমাম রুবেল। আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মনির হোসেন।
০৭:৩৩ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
জ্বলছে উত্তরপ্রদেশ: পুলিশের গুলিতে নিহত ১
ভারতের উত্তরপ্রদেশে ফের পুলিশের গুলিতে এক জন নিহত হয়েছেন। সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে শুক্রবার ফের বিক্ষোভের আগুন জ্বলে ওঠে রাজ্যের একাধিক জায়গায়। ফিরোজাবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ গুলি ছোঁড়ে। খবর আনন্দবাজার পত্রিকা’র।
০৭:৩১ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
আ’লীগের দায়িত্ব নিতে হবে কখনও ভাবিনি: প্রধানমন্ত্রী
ছাত্রজীবন থেকেই আন্দোলন-সংগ্রামে জড়িত থাকায় রাজনীতি নতুন না হলেও আওয়ামী লীগের মতো বিশাল সংগঠনের দায়িত্ব নিতে হবে, এমনটা কখনও ভাবেননি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৭:১৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
মহান বিজয় দিবস উপলক্ষে হিকমাহ আই হসপিটালের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে তিন শতাধিক অসহায় গরিব রোগীকে চোখের চিকিৎসা সেবা এবং সম্পূর্ণ বিনামূল্যে মেডিসিন ও চশমা বিতরণ করা হয়েছে।
০৬:৫৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্য রিমান্ডে
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সদস্যকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার রাতে রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
০৬:৫৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
- কুবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক শুভ ও সদস্য সচিব বাশার
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন সভাপতি শামা ওবায়েদ
- জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী
- জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
- রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, দুইপক্ষের হাতাহাতি
- ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে নায়াব ইউসুফ
- পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি
- সব খবর »
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত
- শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- স্ত্রীকে হত্যার পর লাশ উদ্ধারে প্রতিবেশীকে ফোন স্বামীর
- রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেপ্তার ২
- মাদারীপুরে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি
- কৃষক কার্ড বিতরণ করতে আসছেন প্রধানমন্ত্রী, সাজ সাজ রব টাঙ্গাইলে
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ























