বলিউড অভিনেত্রী সারার ছবি ভাইরাল
হালের সেনসেশনাল বলিউড অভিনেত্রী সারা আলী খানের মেকআপ ছাড়া দুটি ছবি ভাইরাল হয়েছে। ওই ছবিতে সারা তুলে ধরেন, মেকআপ করার সময়ের লুক। একই সঙ্গে মেকআপ তোলার পর তাকে দেখতে কেমন লাগে সেই ছবিও দিয়েছেন।
০৮:৪৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
সবশেষ কবে গোসল করেছি মনে নেই: লেডি গাগা
পপ সুপারস্টার, স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা ওরফে লেডি গাগা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি টুইট করেছেন। আর এই টুইট নিয়েই অনুসারীদের মধ্যে চলছে আলোচনা।
০৮:৪১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
খুলনাকে ১৪৫ রানেই থামালো রাসেলরা
টানা তিন ম্যাচ জিতে অপ্রতিরোধ্য হয়ে ওঠা খুলনা নিজেদের চতুর্থ ম্যাচে সিলেটের কাছে বাজেভাবে হেরেই যেন খেই হারিয়ে ফেলেছে। রাজশাহীর বিপক্ষে তাদের ব্যাটিং যেন সেটারই প্রমাণ। আজ সোমবার রাতের ম্যাচে রাসেল-রাব্বিদের তোপের মুখে ১৪৫ রান তুলতে সক্ষম হয় টাইগাররা।
০৮:২৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
সন্দ্বীপে সৌরভ হত্যার রহস্য উন্মোচন,গ্রেফতার ৭
অবশেষে সন্দ্বীপের বহুল আলোচিত সৌরভ হত্যাকান্ডের এক মাস পর তার মৃত্যু রহস্য উম্মোচন করেছে সন্দ্বীপ থানা পুলিশ। পরকীয়া ও জায়গা সম্পত্তি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে কামরুল হাসান সৌরভকে ৫ জন মিলে পরিকল্পিতভাবে খুন করেছে বলে আজ (সোমবার) সন্দ্বীপ থানায় প্রেস ব্রিফিং-এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরিফুল আলম এ তথ্য জানান।
০৮:২০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
নবাবগঞ্জে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন
ঢাকার নবাবগঞ্জের হরিসকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ফিতা কেটে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়। এসময় বিদ্যালয়ের বার্ষিক ফল প্রকাশ করা হয়।
০৮:১৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
২৮ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি। এর দুইদিন আগে (২৬ ডিসেম্বর) প্রার্থীদেরকে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিতে হবে। আর তা জমা দিতে হবে ২৭ ডিসেম্বর।
০৮:০২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
রাবিতে শেষ হলো খুদে কূটনৈতিকদের সম্মেলন
“পলিমারিক উপাদান মুক্ত সবুজ ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সম্পৃক্তায়ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল চার দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ইউনিস্যাব মডেল ইউনাইটেড ন্যাশনস ২০১৯।
০৮:০১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
বাংলাদেশে সব ধর্মের মানুষের অধিকার সমান: প্রধানমন্ত্রী
খ্রিস্টান সম্প্রদায়ের বড় দিন উপলক্ষে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। সবাই এখানে সমান অধিকার নিয়ে থাকবে।
০৭:৫৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
ফেসবুক স্ট্যাটাসে হামলাকারীদের নাম বললেন ভিপি নুর
গতকাল রোববার নিজ কক্ষে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। ভিপি নুরসহ আহতদের অভিযোগ- এ হামলায় অংশগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা।
০৭:৩৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
নাগরিকত্ব আইন নিয়ে বিস্ফোরক সোনাক্ষী সিনহা
ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল সময় পার হচ্ছে। গোটা দেশ জুড়ে চলছে বিক্ষোভ। সাধারণ মানুষের পাশাপাশি বলিউড সেলেবদের একাংশও শুরু করেছেন বিক্ষোভ আন্দোলন৷ সোনাক্ষী সিনহাও বাদ পড়েননি সেই তালিকা থেকে৷
০৭:২৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের সামনে এক দিনের ব্যবধানে সোমবার বিকেলে সড়ক দুর্ঘটনায় নীরব (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকার কানাই মোহাম্মদের ছেলে নীরব বাড়ির পাশের রাস্তায় খেলতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় এ দুর্ঘটনায় পড়ে।
০৭:২৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
রয়্যালস তোপে ধুঁকছে খুলনা
টানা তিন ম্যাচ জিতে অপ্রতিরোধ্য হয়ে ওঠা খুলনা নিজেদের চতুর্থ ম্যাচে সিলেটের কাছে বাজেভাবে হেরেই যেন খেই হারিয়ে ফেলেছে। রাজশাহীর বিপক্ষে তাদের ব্যাটিং যেন সেটাই প্রমাণ করছে। রাসেল-রাব্বিদের তোপের মুখে পড়ে শুরুতেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা।
০৭:২৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
ফ্রেন্ডশিপে ভাগ্য ফিরেছে দুস্থ নারীদের
উপকূলীয় সুবিধাবঞ্চিত জনগনের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে বেসরকারী উন্নয়নমূলক সংস্থা ‘ফ্রেন্ডশিপ’। সংস্থাটি মোংলা উপজেলার শতাধিক নারীদের বিভিন্নভাবে সাবলম্বী করেছেন। এরই মধ্যে উপজেলার বুড়িডাঙ্গা ইউনিয়নের ৯০ জন দুঃস্থ নারীদের ছাগল, মৌসুম ভিত্তিক বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ ছাড়াও ফলজ গাছের বাগান করে দিয়েছে ওই সংস্থাটি।
০৭:২৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
কলারোয়ায় ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণে দুই যুবক আটক
সাতক্ষীরার কলারোয়ায় অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি অভিসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।
০৭:২২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
নিম্নমানের পণ্য: ১৩ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল
নিম্নমানের পণ্য পাওয়ায় ফাদ সল্ট অ্যান্ড কেমিক্যালের ইফাদ আয়োডিনযুক্ত লবণসহ ১৩টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
০৭:১৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
নিখোঁজ ছাত্রীর মরদেহ মিলল বাঁশঝাড়ে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের একদিন পর মন্দবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী জান্নাত আক্তারের (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
০৭:১২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
১২ বছর পর ছয় ইপিজেডে প্লট ও ফ্লোর ভাড়া বাড়ছে
দেশের ছয়টি রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ১২ বছর পর শিল্প প্লট এবং কারখানা ভবনের ভাড়ার হার পুনঃনির্ধারণ করা হচ্ছে। বছরে প্রতি বর্গমিটার শিল্প প্লটের ভাড়া শতকরা হারে ১২ থেকে ১৪ শতাংশে বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে।
০৬:৪৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
বান্দরবানের লামায় ইসলামী ব্যাংকের ৩৫৭তম শাখা উদ্বোধন
বান্দরবানের লামা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৫৭তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।
০৬:২৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
টস হেরে ব্যাটিংয়ে খুলনা
বঙ্গবন্ধু বিপিএলের ১৮তম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি রাজশাহী রয়্যালস। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে মুশফিক বাহিনীকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রয়্যালস ক্যাপ্টেন আন্দ্রে রাসেল।
০৬:২৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন
ডাকসুতে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
০৬:১৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
শার্শায় পাচারকারীর বামহাতে মিলল ৫৭৫ গ্রাম স্বর্ণের বার
যশোরের শার্শায় এক পিস বড় স্বর্ণেরবারসহ শরিফুল ইসলাম মোল্ল্যা (৫৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণবারের ওজন ৫৭৫ গ্রাম। গ্রেপ্তারকৃত শরিফুল নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবুপুর মোল্ল্যাপাড়ার মৃত আজিজুর রহমান মোল্ল্যার ছেলে।
০৬:১৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বাদল খান (৩৭) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত বাদল খান যশোর জেলার বসুনদিয়ায় এলাকার বাসিন্দা। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
০৬:১০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
অটোয়ায় ১৭ মার্চকে ‘বঙ্গবন্ধু দিবস’ ঘোষণা
কানাডার রাজধানী অটোয়ায় ২০২০ সালের ১৭ মার্চকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিবস ঘোষণা করা হয়েছে।
০৬:০৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
বাগেরহাটে চিত্রা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
বাগেরহাটে চিতলমারীর উপজেলার চিত্রা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সোমবার বেলা ১১টায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহিনুজ্জামানের নেতৃত্বে চিতলমারী বাজার সংলগ্ন নদীর তীরে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ-উজ-জামান খান, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলমসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই উচ্ছেদ অভিযানে মরা চিত্রা নদীর পারে অবস্থিত পাকা-আধা পাকা বিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
০৫:৫০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
- বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
- এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
- পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা
- ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ
- সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী
- শ্রমিক আন্দোলনে উসকানি, ২ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ)-এর ১৪১তম আবির্ভাব দিবস কাল
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- পরিবার পরিকল্পনায় ১,৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- মধ্যরাতে বাইকে অচেতন তরুণীর রহস্য উদঘাটন, বোনের জিম্মায় হস্তান্তর
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার























