রুম্পাহত্যা, প্রেমিক সৈকত ৪ দিনের রিমান্ডে
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশকন্যা রুবাইয়াত শারমিন রুম্পার ‘অস্বাভাবিক মৃত্যু’র ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার কথিত প্রেমিক আব্দুর রহমান সৈকতের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
০৪:২৬ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
সচিবালয়ের চারপাশকে হর্ন বিহীন এলাকা ঘোষণা
সরকার সচিবালয়ের চারপাশের এলাকাকে হর্ন বিহীন এলাকা হিসেবে ঘোষণা করেছে। আগামী ১৭ ডিসেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে। ১৭ ডিসেম্বর থেকে সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব জোন বা হর্ন বিহীন এলাকা হিসেবে কার্যকর করা হবে।
০৪:১৬ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
যে নামে দাবা’র সূচনা হয় ভারতবর্ষে
সবারই পরিচিত আর অনেকেরই প্রিয় একটা খেলা। নাম তার দাবা। এ খেলাতে জিততে শারীরিক পরিশ্রম না হলেও প্রয়োজন হয় প্রখর বুদ্ধি ও মনোযোগের।
০৪:০৬ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
ব্রেক্সিটকে সামনে রেখে ‘অদেখা’ নির্বাচনে ব্রিটেন
আগামী ১২ ডিসেম্বর ব্রিটেনে সাধারণ নির্বাচন। দেশজুড়েই এখন নির্বাচনী হাওয়া, ব্রিটেন জুড়ে চলছে প্রচারাভিযান, আর নির্বাচন নিয়ে আলোচনা-বিতর্কে সরগরম সংবাদ মাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যম। যুক্তরাজ্যের ইতিহাসে এমন একটি নির্বাচন হয়তো আর কখনোই হয়নি- যেখানে পুরো দেশটা মনে হচ্ছে যেন দুভাগে ভাগ হয়ে গেছে। এর কারণ একটাই আর তা হলো ব্রেক্সিট। অর্থাৎ ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ। এই নির্বাচনকেই বলা হচ্ছে, ‘দ্য ব্রেক্সিট ইলেকশন’।
০৩:৪৭ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
সিরাজগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ২৫
সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগ-ছাত্রদল নেতাকর্মীদের দফায়-দফায় সংঘর্ষ ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতরদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
০৩:৪০ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
পটুয়াখালিতে আধাপাকা আমন ধানে ‘শীষকাটা লেদা’র আক্রমণ
‘বুলবুলে ফুল ঝড়ানে চিডা অইয়া গ্যাছে, এ্যাহন কনি কনি ছড়া কাইট্টা ধান ঝড়াইয়া হালায় ধানকাডা পোকায়। আধগানি জমিনে কোম অইলেও ৮০ মোন ধান পাইতাম। এ্যাহন ২০ মোন অইলেও অইতে পারে!’ নিজ আমন ক্ষেতে পোকার আক্রমণে এমন হতাশার কথা জানালেন কৃষাণী পারুল বেগম। পাশের কয়েকজন শ্রমিক দিয়ে বিরি-৪০ জাতের আধা-পাকা ধানকাটার তদারকি করছেন। একই সঙ্গে শীষকাটা লেদা পোকায় ক্ষেতে ঝড়ানো ধান কুড়াচ্ছিলেন ছোট ঝুড়িতে।
০৩:৩৪ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
স্বর্ণ জিতে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
সাউথ এশিয়ান (এসএ) গেমসে প্রথমবারের মতো নারী ক্রিকেটে স্বর্ণ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ।
০৩:১০ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
মোবাইল চোর সন্দেহে গাজীপুরের টঙ্গীতে স্থানীয় জনতার গণপিটুনিতে কালা সেলিম নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার সকালে টঙ্গীর চাংকিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
০৩:০৩ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
হ্যালো লিডার’র ১৩তম পর্বে থাকছেন যশোর সদর উপজেলা চেয়ারম্যান
ভোটের আগে রঙ্গিন প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা। কিন্তু বিজয়ের পর বেমালুম ভুলে যান সেসব কথা। নেতাদের ভুলে যাওয়া কথাগুলো মনে করিয়ে দিয়ে তা বাস্তবায়নই হ্যালো লিডারের উদ্দেশ্য। আজ রোববার রাত ১০টায় লিডারের চেয়ারে বসছেন শাহীন চাকলাদার।
০২:৫৫ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
সালমান-ক্যাটরিনা ঢাকায়
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছেন বলিউড সুপারস্টার সালমান খান। রোববার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে ব্যক্তিগত বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সালমান খানের সঙ্গে এসেছেন বলিউডের আরেক তারকা ক্যাটরিনা কাইফ।
০২:৩৯ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
রংপুরে এক ঘরে তিনজনের মরদেহ, আটক ১
রংপুর নগরীর বাহারকাছনার দোলা এলাকায় একটি বাড়ি থেকে দুই শিশু সন্তানসহ আছিয়া আখতার রত্না নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার জড়িত থাকার সন্দেহে নিহতের স্বামী আব্দুর রাজ্জাককে আটক করেছে পুলিশ।
০১:৪৯ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
কালো দ্রোহ
০১:৩১ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
নানা আয়োজনে মৌলভীবাজার মুক্ত দিবস পালিত
১৯৭১ সালের এই দিনে (৮ ডিসেম্বর) মুক্তিযোদ্ধাদের দৃঢ় প্রতিরোধের মুখে টিকতে না পেরে মৌলভীবাজার থেকে বিতাড়িত হয় পাক হানাদার বাহিনী।
০১:২৮ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
সিরিয়ায় বিমান হামলায় নিহত ২০
সিরিয়ার ইদলিব প্রদেশে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় ৮ শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন।
০১:২৪ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
রোনালদোর গোলেও জিতলো না জুভেন্টাস
চলতি মৌসুমে ঠিক চ্যাম্পিয়নসুলভ খেলতে পারছে না জুভেন্টাস। যদিও ইতালিয়ান সিরি 'আ'তে টানা ৮ মৌসুম ধরে চ্যাম্পিয়ন জুভেন্টাস। কিন্তু একের পর এক পয়েন্ট হারিয়ে মাউরিসিও সারির দল এখন পয়েন্ট টেবিলের দুই নম্বরে। শনিবার রাতে লাজিওর কাছে ১-৩ গোলে প্রথমবারের মতো হারের মুখ দেখলো রোনালদোরা।
০১:০৮ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
কুমিল্লা মুক্ত দিবসে বিজয় র্যালি
১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয়েছিল কুমিল্লা। দিবসটি উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে নগরীতে বিজয় র্যালি বের করা হয়।
০১:০২ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
সাভারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঢাকার সাভার উপজেলায় এক ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও তাকে মারধরের ঘটনায় রকি আহম্মেদ (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
১২:৫৮ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
অভিনেত্রী নওশাবার মামলা স্থগিতের আদেশ বহাল
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
১২:৩৮ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
রোহিঙ্গা গণহত্যার শুনানিতে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) করা মামলার শুনানি আগামী মঙ্গলবার শুরু হবে। এ শুনানি পর্যবেক্ষণে বাংলাদেশ থেকে ২০ জনের একটি প্রতিনিধি দল নেদারল্যান্ডসের হেগে যাচ্ছে।
১২:৩০ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
সরকারি চাকরিতে উপস্থিতি বিধি: দেরি করলে কাটা যাবে বেতন
সরকারি চাকরিজীবীদের কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি ও কর্মস্থল ত্যাগ এবং দেরিতে উপস্থিতির বিষয়ে কড়াকড়ি আরোপ করে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা-২০১৯’ জারি করেছে সরকার। সরকারি কর্মচারী আইন, ২০১৮ এর আলোকে এই বিধিমালা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিধিমালায় বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি, বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ এবং দেরিতে কর্মস্থলে উপস্থিতির দণ্ডের বিষয় উল্লেখ করা হয়েছে।
১২:২৬ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
সাতক্ষীরা বাকশিস’র সভাপতি এনামুল, সম্পাদক মনিরুল
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নির্বাচনে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম সভাপতি ও ভালুকা চাঁদপুর কলেজের সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১২:২০ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
আ.ন.ম বজলুর রশীদের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ
আ.ন.ম বজলুর রশীদ শিক্ষা, সাহিত্য এবং নাটকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন পুরস্কার লাভ করেন। তার মধ্যে তমঘা-ই-ইমতিয়াজ এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অন্যতম। এই বিখ্যাত ব্যক্তির ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৮৬ সালের ৮ ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।
১২:০১ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
১০ বছরেই বিলুপ্ত হবে ৯০ শতাংশ চাকরি!
কোড্যাক কোম্পানিকে (দ্য ইস্টম্যান কোড্যাক কোম্পানি) মনে আছে? ১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে প্রায় ১ লাখ ৭০ হাজার কর্মচারী কাজ করতেন। এবং বিশ্বে ছবি তোলার প্রায় ৮৫ শতাংশই কোড্যাক ক্যামেরায় তোলা হত। গত কয়েক বছরে মোবাইল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে কোড্যাক ক্যামেরার কোম্পানিটাই উঠে যায়। এমনকি কোড্যাক সম্পুর্ন দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়।
১১:৫৭ এএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী
সাতক্ষীরার শ্যামনগরে স্ত্রী সোনা বিবিকে (৩৫) কুপিয়ে হত্যার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী মান্নান গাজী (৫০)। শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত গভীররাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গাজী পাড়ায় এ ঘটনা ঘটে।
১১:৪৬ এএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
- নামের মিলে ১ বছর ধরে কারাগারে, সেই আলমাসকে মুক্তির নির্দেশ
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- শিক্ষার্থী জোবায়েদ হত্যা: ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
- সিলেট টেস্ট: দ্বিতীয় ইনিংসে দ্রুত রান বাড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন এলাকায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বন্দি বিনিময় চুক্তির আওতায়ই ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী
- তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ব্রিটিশ ডাচেস সোফি
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























