বালিশকাণ্ডে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চান হাইকোর্ট
রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে আবাসন প্রকল্পে প্রায় সাড়ে ৩৬ কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। এ জন্য সরকারকে ২০ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন আদালত। আগামী ২০ অক্টোবর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সময় আবেদনে এ আদেশ দেন আদালত।
১০:২৫ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
সাভারে স্কুল ছাত্রীকে গলাকেটে হত্যার চেষ্টা
রাজধানী ঢাকার উপকন্ঠ সাভারে ১০ম শ্রেণির এক ছাত্রীর গলায় ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। আহত ওই স্কুল ছাত্রীকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার বিকাল ৫টার দিকে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
১০:১৬ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
এনআরবি গ্লোবাল ব্যাংকের অর্ধ-বার্ষিক সম্মেলন
এনআরবি গ্লোবাল ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রোববার গুলশানস্থ একটি হোটেলে এটি অনুষ্ঠিত হয়।
১০:১৬ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
একাধিক পরকীয়ায় লিপ্ত স্ত্রী অতঃপর...
একাধিক পুরুষের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল স্ত্রীর। সেই সম্পর্কের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে নিত্য অশান্তি লেগেই ছিল। শেষে নগদ তিরিশ হাজার টাকায় কসাইকে দিয়ে স্ত্রীকে খুন করাল স্বামী। এমনই লোমহর্ষক ঘটনার রহস্য ফাঁস করল পশ্চিমবঙ্গের বালি পুলিশ।
১০:০৬ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
যে দুই কারণে মিন্নিকে জামিন দেয়নি আদালত
দুই কারণে আদালত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সঞ্জীব দাস।
০৮:৫৮ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
এবার ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি
এবার সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মামলার প্রস্ততি নিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদ। হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি আইনজীবী সুমন কুমার রায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।
০৮:৫৬ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
করতোয়া নদীতে ভ্যান চালকের গলাকাটা লাশ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রুবেল (৪০) নামে এক ভ্যান চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উল্লাপাড়া পৌর এলাকার হেলিপ্যাডের পাশের করতোয়া নদী হতে লাশটি উদ্ধার করা হয়। নিহত রুবেল বগুড়ার ধুনট উপজেলার শিয়ালিআপন গ্রামের শাহজাহান আলীর ছেলে।
০৮:৫১ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
গোবিন্দগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যার পানিতে ডুবে মো. নিশাত রহমান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ জুলাই) বিকালে উপজেলার গুমাণীগঞ্জ ইউনিয়নের খরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শিশু নিশাত উপজেলার খরিয়া গ্রামের কুয়েত প্রাবাসী শাহ আলমের পুত্র।
০৮:৩৫ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
আমি অবশ্যই দেশে ফিরব : প্রিয়া সাহা
নিপীড়নের শিকার হয়ে ৩ কোটি ৭০ লাখ হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ‘নিখোঁজ’ হয়েছেন বলে ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এই সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা।
০৮:২৬ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
‘ছেলেধরা সন্দেহে’ এবার চিপস কোম্পানির ৩ জনকে গণধোলাই
রাজশাহী নগরীর বিনোদপুরে ছেলেধরা সন্দেহে তিনজনকে ধোলাই দিয়েছে এলাকাবাসী। এসময় তাদের প্রাইভেটকার ভাঙচুর করা হয় এবং বেশ কয়েক প্যাকেট চিপস উদ্ধার করা হয়।
০৮:২১ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
বেরোবিতে শিক্ষাবৃত্তি চালুকরণের দাবিতে গণস্বাক্ষর শুরু
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা-বৃত্তি চালুকরণের দাবিতে গণস্বাক্ষর শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
০৮:১০ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করার দাবি ইবি ছাত্রলীগের
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করাসহ শিক্ষার্থীবান্ধব বিভিন্ন দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রোববার বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মতবিনিময়কালে এ দাবি জানায় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
০৮:০৩ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
‘অধিভুক্তি বাতিলের এখতিয়ার ঢাবির নেই’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেছেন, অধিভুক্তি বাতিলের ইখতিয়ার আমাদের নেই। এটা সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত। এসময় তিনি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান।
০৭:৪৪ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
ছিনতাই চেষ্টাকালে ভুয়া পুলিশ সদস্য আটক
রাজবাড়ী-ফরিদপুর সড়কের সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর ব্রীজ এলাকায় গভীর রাতে ব্যাটারী চালিত অটো রিকশা থামিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে মমিনুল ইসলাম ভুইয়া (২৬) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করে।
০৭:৪৩ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
বিয়ের প্রলোভনে দীর্ঘদিন সংসার, ফেঁসে যাচ্ছেন ইউএনও!
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসিফ ইমতিয়াজের বিরুদ্ধে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন সংসার করার অভিযোগ করেছেন এক নারী। নারী কেলেঙ্কারীর বিষয়ে রোববার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দ্বিতীয় দফা স্বাক্ষী দিলেন ভিকটিম ওই নারী।
০৭:৩৯ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
ট্রাম্পের কাছে নালিশ নিয়ে ভিন্ন সুর প্রিয়া সাহার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের ধর্মীর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ‘ভয়ষ্কর’ অভিযোগের পর মুখ খুললেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা।
০৭:২৪ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
বাগেরহাটে নদীর ভাঙ্গনে রাস্তাসহ দুই একর জমি বিলীন
বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙ্গনে বলইবুনিয়া ইউনিয়নের দক্ষিণ শ্রেণিখালী গ্রামে রাস্তাসহ দুই একর জমি নদী গর্ভে বিলীন হয়েছে।
০৭:২৩ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
যানজট নিরসনে মাস্টার প্ল্যান তৈরির নির্দেশ হাইকোর্টের
ঢাকার যানজট দূর করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি মাস্টার প্ল্যান করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে মাস্টার প্ল্যান আদালতে দাখিল করতে বলা হয়েছে। জনস্বার্থে দায়ের করা একটি আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
০৬:৫০ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
কালভার্টের কাছে মিললো যুবকের গলাকাটা লাশ
সুনামগঞ্জ সদর উপজেলার আছিনপুর এলাকা থেকে অজ্ঞাত যুবকের গলা ও পেটকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর আছিনপুর এলাকায় কালভার্টের কাছ থেকে ওই লাশ উদ্ধার করেছে পুলিশ।
০৬:৩৯ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
সিরাজগঞ্জে বন্যায় ৫৪ স্কুল প্লাবিত
যমুনার পানি কিছুটা কমতে শুরু করলেও সিরাজগঞ্জের চৌহালী ও এনায়েতপুর থানা জুড়ে বেড়েছে বন্যা দুর্ভোগে আক্রান্ত মানুষের হতাশা। গত ২৪ ঘন্টায় নদীর পানি ২৫ সেন্টিমিটার কমে তা বিপদ সীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
০৬:২১ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
দূতদের অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের রাজনৈতিক কূটনীতির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্বারোপের আহবান জানিয়েছেন।
০৬:১০ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নারী নিহত
ঢাকার অদূরে সাভারের হেমায়েতপুরে ছেলেধরা গুজবে গণপিটুনিতে অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত প্রায় ৪ শতাধিক ব্যক্তিকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
০৬:০৯ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
এমপির সঙ্গে মিন্নির আইনজীবীর গোপন বৈঠক প্রসঙ্গে যা বললেন বাবা
বরগুনা-১ আসনের সংসদ সদস্য (এমপি) ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে গতকাল শনিবার রাতে গোপন বৈঠক করেছেন রিফাত হত্যাকাণ্ডের আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির প্রধান আইনজীবী মাহবুবুল বারী আসলাম।
০৫:৪০ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ছিনতাইকারী আটক
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় ভারতগামী পাসপোর্টযাত্রীর কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে নয়ন (২৫) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে প্যাসেজ্ঞার টার্মিনালে দায়িত্বে থাকা আনসার সদস্যরা।
০৫:৩৫ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
- নভেম্বরের প্রথম ১৪ দিনে দেশে এল ২০৮১১ কোটি টাকা রেমিট্যান্স
- টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম
- শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
- সেনাবাহিনীর দুই মেজর জেনারেল হচ্ছেন রাষ্ট্রদূত
- রাজধানীতে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের গুলি
- ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৯৭ হাজার ৯২৭ কোটি টাকা: বাণিজ্যমন্ত্রী
- হাতকড়া ছাড়াই আদালতে জিয়াউল আহসান, সংসদে ক্ষোভ তাহসিনা রুশদীর
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি























