ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

রাশিয়া সেনা সরানোর ঘোষণায় তেলের দাম কমল

রাশিয়া সেনা সরানোর ঘোষণায় তেলের দাম কমল

ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া তার কিছু সেনা সরানোর ঘোষণা দিয়েছে। এ খবরে বিশ্ববাজারে তেলের দাম প্রায় চার শতাংশ কমে গেছে। 

০৯:১১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

পরীমনির বিয়ের বৈধতা জানতে চেয়ে আইনি নোটিশ

পরীমনির বিয়ের বৈধতা জানতে চেয়ে আইনি নোটিশ

চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অভিনেতা শরীফুল রাজের বিয়ের বৈধতার প্রমাণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন জয়নাল আবেদীন মাযহারী নামে কুমিল্লার এক আইনজীবী। আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব না পেলে পরীমনি ও তার স্বামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

০৯:০০ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

ইউক্রেন ভ্রমণে সতর্কতা জারি পর্তুগালের

ইউক্রেন ভ্রমণে সতর্কতা জারি পর্তুগালের

দিন যত যাচ্ছে সাময়িক উত্তেজনা ততই বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেনের বিভিন্ন সীমান্তে প্রায় ১ লাখ ৩০ হাজার সৈন্য এবং ভারী অস্ত্র নিয়ে প্রস্তুত রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সৈন্যরা ইউক্রেনে হামলা চালাতে পারে।

০৮:৫৫ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

পাকিস্তান হয়ে আফগানিস্তানে ত্রাণ পাঠাতে প্রস্তুত ভারত

পাকিস্তান হয়ে আফগানিস্তানে ত্রাণ পাঠাতে প্রস্তুত ভারত

আসছে সপ্তাহে পাকিস্তানের মধ্য দিয়ে আফগানিস্তানে ৫০ হাজার টন গম পাঠাতে শুরু করবে ভারত। দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে বিরল এই সহযোগিতা, লক্ষ লক্ষ আফগানের ক্ষুধা লাঘব করতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। 

০৮:৫১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

প্রখ্যাত গায়ক বাপ্পী লাহিড়ী আর নেই

প্রখ্যাত গায়ক বাপ্পী লাহিড়ী আর নেই

একদিন আগে মারা গেলেন বাংলা গানের স্বর্ণযুগের শেষ তারকা সন্ধ্যা মুখোপাধ্যায়। এবার বুধবার (১৬ ফেব্রুয়ারি) মারা গেলেন তাদেরই অনুজ প্রখ্যাত শিল্পী বাপ্পী লাহিড়ী।

০৮:৫০ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

বিজ্ঞানী ড. মেঘনাদ সাহার ৬৬তম প্রয়ান দিবস

বিজ্ঞানী ড. মেঘনাদ সাহার ৬৬তম প্রয়ান দিবস

পদার্থ বিজ্ঞানে তাপীয় আয়নবাদ তত্ত্বের প্রবর্তক বিশ্বখ্যাত বিজ্ঞানী ড. মেঘনাদ সাহার প্রয়ান দিবস বুধবার। এই বিজ্ঞানীর মৃত্যুর ৬৬ বছরেও সংরক্ষিত হয়নি তাঁর স্মৃতি চিহ্ন। 

০৮:৪৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

ওয়াজেদ মিয়ার ৮০তম জন্মবার্ষিকী

ওয়াজেদ মিয়ার ৮০তম জন্মবার্ষিকী

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার (সুধা মিয়া) ৮০তম জন্মবার্ষিকী ১৬ ফেব্রুয়ারি। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ জামাতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী।

০৮:৩৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

নদীতে মেডিকেল বর্জ্য, ঝুঁকিতে স্বাস্থ্য 

নদীতে মেডিকেল বর্জ্য, ঝুঁকিতে স্বাস্থ্য 

নদীতে মেশা মেডিকেল বর্জ্যের কারণে বিশ্বের পরিবেশ ও স্বাস্থ্য ব্যবস্থা হুমকির মুখে পড়ছে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। 

০৮:৩৭ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

শুরু হচ্ছে ইসি গঠনে প্রস্তাবিত নাম বাছাই

শুরু হচ্ছে ইসি গঠনে প্রস্তাবিত নাম বাছাই

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি ও পেশাজীবীদের কাছ থেকে ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্য থেকে ১০ জনের নাম চূড়ান্ত করার কাজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করবে অনুসন্ধান কমিটি। এ জন্য বিকেলে বৈঠক ডাকা হয়েছে।

 

০৮:৩১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

সিরাজগঞ্জে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

সিরাজগঞ্জে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত ভার্চুয়ালি ওসমানী স্মৃতি মিলানায়তন হতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষকে সম্পৃক্ত করা হয়।

১২:০৪ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

স্বপ্ন ফিরে পেল যশোরের তামান্না

স্বপ্ন ফিরে পেল যশোরের তামান্না

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার বদান্যতায় স্বপ্ন ফিরে পেল যশোরের তামান্না আক্তার নুরা। এক পায়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া তামান্নাকে ফোন করে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল দুই মহিয়সী শেখ হাসিনা আর শেখ রেহেনা। 

১১:৫৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

হিলিতে ৪টি বসত ঘর পুড়ে ছাই  

হিলিতে ৪টি বসত ঘর পুড়ে ছাই  

দিনাজপুরের হিলিতে আগুনে পুড়ে চারটি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এসব ঘরে থাকা জিনিসপত্র, ছাগল ও হাস মুরগি পুড়ে গেছে। প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

১১:৪৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

নাম প্রকাশের আগে সম্মতি নেওয়ার সুপারিশ

নাম প্রকাশের আগে সম্মতি নেওয়ার সুপারিশ

রাষ্ট্রপতির কাছে চূড়ান্ত ১০ জনের নাম জমার আগে প্রস্তাবিতদের সম্মতি নিতে পরামর্শ দেওয়া হয়েছে সার্চ কমিটিকে। সার্চ কমিটির সঙ্গে বৈঠকে সাংবাদিকদের পক্ষ থেকে এই পরামর্শ দেওয়া হয়। এদিকে সাংবাদিকদের সঙ্গে আজকের বৈঠকের পর আগামীকাল বুধবার বৈঠকে বসবে সার্স কমিটি। সেখানে তারা বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে আসা নামের তালিকা যাচাই-বাছাই করবে। এরপর দ্রুতই ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে এই কমিটি।

১১:১৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জ শহরের চর রায়পুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের নাম আব্দুর রহমান (৩০)। সে মিরপুর গ্রামের ব্যবসায়ী সুজাব আলীর ছেলে। 

১১:১৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের জীবন বীমা দাবির চেক হস্তান্তর

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের জীবন বীমা দাবির চেক হস্তান্তর

১০:৪৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

বেনাপোলে পিকনিক ট্রাজেডি, ৯ শিক্ষার্থীকে হারানোর ৮ বছর আজ

বেনাপোলে পিকনিক ট্রাজেডি, ৯ শিক্ষার্থীকে হারানোর ৮ বছর আজ

‘বুকে তীর বিদ্ধ অবস্থায় উড়ছে ৯টি কবুতর। শরীর থেকে রক্ত ঝরছে। আর পাশেই রক্তের স্রোতে বইয়ের বর্ণমালা মুছে যাচ্ছে। তাতে লেখা হয়েছে, ‘আমার বর্ণমালা তুমি ভালো থেকো।’ বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নির্মিত হয়েছে এসব নিহত শিশু শিক্ষার্থীদের স্মরণে একটি স্মৃতি স্তম্ভ। ১৫ ফেব্রুয়ারি বেনাপোল পিকনিক ট্রাজেডির আট বছর। এদিনটিকে ঘিরে মঙ্গলবার বেনাপোলে শোক দিবস পালিত হয়েছে। 

১০:১৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

সেরা অভিনেতা সিয়াম, অভিনেত্রী দীপান্বিতা

সেরা অভিনেতা সিয়াম, অভিনেত্রী দীপান্বিতা

দেশের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য ব্যক্তি বিশেষ, শ্রেষ্ঠ চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। যার ধারাবাহিকতায় এবারও ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন অভিনেতা সিয়াম আহমেদ। অন্যদিকে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন রোজালিন দীপান্বিতা মার্টিন।

১০:০১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

বঙ্গবন্ধুকে নিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই গান

বঙ্গবন্ধুকে নিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই গান

০৯:১৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

কিংবদন্তী সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই

কিংবদন্তী সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই

কণ্ঠস্বর হারাল দুই বাংলার সংগীত জগত। প্রয়াত হলেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন দুই বাংলার সংগীত জগতের এই উজ্জ্বল নক্ষত্র।

০৮:৪৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

হরিণের মাংসসহ শিকারী আটক

হরিণের মাংসসহ শিকারী আটক

সুন্দরবন সংলগ্ন আংটিয়ারা এলাকা থেকে হরিণের মাংসসহ এক চোরা শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন'র (মোংলা সদর দপ্তর) কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে সুন্দরবন লাগোয়া বড় আংটিয়ারা এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। 

০৮:৩৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

আইসিইউ-তে সন্ধ্যা মুখোপাধ্যায়

আইসিইউ-তে সন্ধ্যা মুখোপাধ্যায়

ধীরে ধীরে সুস্থ হয়েই উঠছিলেন। এর মাঝেই মঙ্গলবার ফের শারীরিক অবস্থার অবনতি হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের। এই মুহূর্তে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়েছে 'গীতশ্রী' খ্যাত এই প্রবীণ শিল্পীকে। রাখা হয়েছে ভেসোপ্রেসার সাপোর্টে। জনপ্রিয় এই গায়িকার স্বাস্থ্য নিয়ে স্বভাবতই দুশ্চিন্তায় পরিবার-পরিজনরা। 

০৮:৩১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

বায়ুদূষণ কমাতে পরিকল্পনা দাখিলের নির্দেশ

বায়ুদূষণ কমাতে পরিকল্পনা দাখিলের নির্দেশ

বায়ুদূষণ কমাতে পরিকল্পনা দাখিলের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। এর জন্য সময় বেঁধে দেয়া হয়েছে ৪ মাস। পাশাপাশি সবচেয়ে দূষিত এলাকা চিহ্নিত করা ও ইট পোড়ানোর বিকল্প ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন আদালত।

০৮:১৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

প্রবাসী বাংলাদেশিদের দ্রুত ইউক্রেন ত্যাগের পরামর্শ

প্রবাসী বাংলাদেশিদের দ্রুত ইউক্রেন ত্যাগের পরামর্শ

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের দ্রুত সে দেশ ত্যাগ করার অনুরোধ জানিয়েছে প্রতিবেশী পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ অনুরোধ জানানো হয়েছে।

০৮:১০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

ডিআইইউ উপাচার্য হলেন অধ্যাপক সাইফুল ইসলাম

ডিআইইউ উপাচার্য হলেন অধ্যাপক সাইফুল ইসলাম

অধ্যাপক সাইফুল ইসলামকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য হিসাবে চার বছরের জন্য নিয়োগ দেয়া হল। সম্প্রতি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এ নিয়োগ প্রদান করেন। 

০৮:০৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি