তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে।
০৩:৫৩ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
বিমানে উঠতে দেওয়া হল না, কান্নায় ভেঙে পড়লেন ঋতুপর্ণা
বিমানবন্দরে বিপাকে পড়লেন টালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঠিক সময় মতো বিমানবন্দরে পৌঁছতে না পারায় বিমানে উঠতে দেওয়া হল না ঋতুপর্ণাকে। অভিনেত্রীর কথায়, হাজার অনুরোধ করার পরেও বিমানসংস্থা বোর্ডিং করতে দেয়নি তাকে। আহমেদাবাদে যাচ্ছিলেন তিনি। বিমান সংস্থার গাফিলতির জন্যই এমনটা ঘটেছে বলে দাবি ঋতুপর্ণার।
০৩:৪৯ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
সংসদে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল-২০২২’ সংসদে পাস হয়েছে।
০৩:৪০ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
চিকিৎসাধীন ‘টাইগার’ মিলনের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী পলক
দেশের ক্রিকেটে অতি পরিচত মুখ ‘টাইগার মিলন’। বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নামলেই গ্যালারিতে লাল-সবুজের পতাকা হাতে ‘টাইগার’, ‘টাইগার’ চিৎকারে মুখরিত করেন তোলেন যিনি। সেই ‘টাইগার’ মিলনকে বেশ কিছুদিন ধরে দেখা যায় না গ্যালারিতে। কি হলো টাইগার সুপার ফ্যান মিলনের?
০৩:২৬ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
‘ইউক্রেনে পুরোনো কৌশল ব্যবহার করছে রাশিয়া’
ইউক্রেনে সিরিয়া ও চেচনিয়ার মতো একই কৌশল ব্যবহার করছে রাশিয়া, এমনটাই অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসঙ্গে মস্কোর ‘যুদ্ধাপরাধেরও’ নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
০৩:২৫ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
জার্মানিতে রাডার জ্যামিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: পেন্টাগন
মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর সক্ষমতা বাড়াতে মার্কিন নৌবাহিনীর ৬টি রাডার-জ্যামিং বিমান জার্মানিতে পাঠাচ্ছে। এ কথা জানিয়েছে পেন্টাগন।
০৩:২৪ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
বাড়ির আঙ্গিনায় গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু
পটুয়াখালীর মহিপুর থানা এলাকার ডালবুগঞ্জ ইউনিয়নে গাছের নিচে চাপা পড়ে তামিম নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
০৩:০৬ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১২ মে
মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ মে দিন ধার্য করেছেন আদালত।
০৩:০৩ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
নোয়াখালী পৌরসভার মাইজদী হাউজিং এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সামিউল ইসলাম নাদিম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাউজিং সেন্ট্রাল সড়কের লেবুর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
০৩:০১ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
ইউক্রেনে খাবার পাওয়া কঠিন হয়ে পড়ছে: বিশ্ব খাদ্য কর্মসূচী
বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) সতর্ক করে জানিয়েছে যে, ইউক্রেনে যুদ্ধ চলতে থাকায় সেখানে খাদ্য দুর্লভ হয়ে পড়ছে। এর ফলে মানুষজনকে খাদ্যের সন্ধানে চরম পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে।
০২:৫৯ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
পরমাণু অস্ত্র ব্যবহারের চিন্তা করছেন না রাশিয়া: পেসকভ
রাশিয়ার কেউ ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করছেন না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ পিবিএস’কে এ কথা বলেন। খবর তাস’র।
০২:৫৫ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
ভারত থেকে রেলে ১৪শ’ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ৪২টি রেলওয়াগনে ১৪শ’ ১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
০২:৫১ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
অনিশ্চিত মিচেল মার্শ
পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। অনুশীলনকালেই হিপ ইনজুরিতে পড়েন মিচেল মার্শ। যে কারণে কেবল প্রথম ম্যাচেই নয়, পুরো সিরিজটাই মিস করতে হতে পারে মার্শ ভাইদের কনিষ্ঠ জনকে।
০২:৪৫ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
অপহরণ ও ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন
সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণের পৃথক ৫ মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার কথা বলা হয়েছে।
০২:৩৭ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
গ্যাস সিলিন্ডার ব্যবহারে গৃহিনীদের সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
অগ্নিদুর্ঘটনা থেকে সতর্ক থাকার পররামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০১:৫৯ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
মার্চ শেষ না হতেই ৪২ ডিগ্রি তাপমামাত্রা দিল্লিতে!
এখনও মার্চ মাসই শেষ হল না, তার মধ্যেই তীব্র দহন জ্বালায় জ্বলছে ভারতের রাজধানী দিল্লি।সোমবার উত্তর দিল্লির নরেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সফদরজঙ্গ এলাকায় পারদের মাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা এখনও পর্যন্ত এই মৌসুমের উষ্ণতম দিন।
০১:৪৮ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার রাজাপুর এলাকাস্থ সেতুমন্ত্রীর বাড়ির সামনে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সিএনজিতে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
০১:৪১ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
রাজশাহীতে করোনাকালে অবদানের স্বীকৃতি পেল ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, যেকোন ভালো কাজের স্বীকৃতি পেলে সেটি সবারই ভালো লাগে। যারা ভালো কাজ করবেন স্বীকৃতি ও সম্মাননা তাদের প্রাপ্ত।
০১:৪০ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
‘বীর নিবাস’ নির্মাণের মাঝপথেই খসে পড়ল দেয়াল (ভিডিও)
ঠিকাদারের অনিয়মের বিরুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধার প্রতিবাদে বন্ধ হলো গৃহ নির্মাণের কাজ। রংপুরের কাউনিয়ায় ‘বীর নিবাস’ নির্মাণের মাঝপথেই খসে পড়ে ইট। বীর মুক্তিযোদ্ধা বিনোদ রায়ের প্রতিবাদের মুখে উপজেলা প্রশাসন নতুন করে বাড়ি নির্মাণের নির্দেশ দিয়েছে।
০১:৩৯ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
ঈদকে সামনে রেখে কর্মমূখর বেনারসিপল্লী (ভিডিও)
ঈদকে সামনে রেখে কর্মমূখর পাবনার ঈশ্বরদী বেনারসিপল্লী। তবে শ্রমিক সংকট, সুতার মূল্য বেড়ে যাওয়া ও ভারতীয় শাড়ির দাপটে লাভ কম হচ্ছে তাঁতিদের।
০১:১৭ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
ঢালি পেরিয়ে হলি নায়িকার হাতে হাত শাকিবের
জীবনের প্রথম যুক্তরাষ্ট্র সফরেই বাজিমাত করলেন শাকিব খান। তার জীবনের ৪৩তম বসন্ত যেনো একটু বেশি করেই রঙ ছড়াচ্ছে। তারই দৃষ্টান্ত হলি নায়িকার সাথে যুগলবন্দি হওয়ার তথ্য। আর যুক্তরাষ্ট্রে বসেই সিনেমা প্রযোজনা করছেন ঢাকার এই কিং খান।
০১:১৬ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
নতুন সামাজিক মাধ্যম আনছেন ইলন মাস্ক!
সম্প্রতি একটি টুইটের মধ্য দিয়ে জোর প্রশ্ন উঠেছে যে, স্পেস এক্স-এর সিইও কি এবার খুলতে চলেছেন নতুন সোশ্যাল মিডিয়া? যা নিয়ে নেট দুনিয়া এখন তোলপাড়। ইলন মাস্কের খুব কাছের এক বন্ধু প্রণয়ের প্রশ্নই বাড়িয়ে দিয়েছে এই জল্পনা।
০১:০৩ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
ডাকাতি শেষে পাস্তা ও ডিমভাজা রান্না করে খেল দুষ্কৃতীকারীরা!
বাড়িতে ঢুকে গৃহকর্তার পায়ে গুলি করে ডাকাতি করল একদল দুষ্কৃতীকারী। এরপর রান্নাঘরে ঢুকে পাস্তা, ডিমভাজা করে খেল তারা। রোববার গভীর রাতে ঘটনাটি ঘটে কলকাতার হাওড়ার শ্যামপুরের বানেশ্বরপুরের গুড়েপোল এলাকায়।
১২:৫৯ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
চীনের সাংহাইয়ে কোভিড সংক্রমণের রেকর্ড
চীনের সাংহাইয়ে কোভিড সংক্রমণ অত্যন্ত উর্ধ্বমুখী। এখানে মঙ্গলবার রেকর্ডসংখ্যক কোভিড রোগী শনাক্ত হয়েছে।
১২:৫১ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
- নতুন একটি থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত
- কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
- আ.লীগের রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
- বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসাশিক্ষকরা
- চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে: অ্যাটর্নি জেনারেল
- ১৬ দিন ধরে শূন্যরেখায় ৩ যুবক, সতর্ক অবস্থানে বিজিবি
- কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ সিলেটে, পরিবারের কাছে হস্তান্তর
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা























