ঢাকা, সোমবার   ৩০ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন পেরুর প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন পেরুর প্রেসিডেন্ট

পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলো তার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন। ২০১৬ সালে তিনি পারিবারিক সহিংসতায় অভিযুক্ত হয়েছিলেন একথা প্রকাশ পাওয়ায় ব্যাপক সমালোচনার প্রেক্ষাপটে নিয়োগ দেয়ার মাত্র তিন দিন পর তাকে সরিয়ে দেয়া হলো। খবর এএফপি’র।

১১:৩৮ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

পোল্ট্রি শিল্প রক্ষায় দেশেই তৈরি হল ভ্যাকসিন (ভিডিও)

পোল্ট্রি শিল্প রক্ষায় দেশেই তৈরি হল ভ্যাকসিন (ভিডিও)

দেশে তৈরি বার্ড ফ্লু ভ্যাকসিন ‘বাংলা বার্ড ফ্লু এইচ নাইন ভ্যাক’ ৯৪ শতাংশ কার্যকর। ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পাওয়ার পর ভ্যাকসিনটি বাজারে এনেছে এফএনএফ ফার্মাসিউটিক্যালস। সল্প মূল্যে পাওয়ায় পোল্ট্রি শিল্প রক্ষায় ভ্যাকসিনটি ভূমিকা রাখবে বলে মনে করছেন খামারীরা। 

১১:৩৩ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ইনস্টাগ্রাম থেকে উধাও নোরা ফাতেহি!

ইনস্টাগ্রাম থেকে উধাও নোরা ফাতেহি!

দুম করেই ইনস্টাগ্রাম থেকে একেবারে অদৃশ্য হয়ে গেলেন বলিউডের জনপ্রিয় আইটেম ডান্সার নোরা ফাতেহি! যে নোরা প্রায় সারাদিন অ্যাক্টিভ থাকতেন ইনস্টাগ্রামে, সেই নোরার হঠাৎ এমন কী হল যার জন্য ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ডটি ডিলিট করলেন এই সুন্দরী?

১১:২৯ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

টাইব্রেকারে কপাল পুড়লো ম্যানইউর

টাইব্রেকারে কপাল পুড়লো ম্যানইউর

মিডলসবরোর বিপক্ষে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০তম মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। কিন্তু পেনাল্টি মিস করে বসেন রোনালদো।

১১:২৭ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

টানা ৪ দিন পর সচল বেনাপোল বন্দর

টানা ৪ দিন পর সচল বেনাপোল বন্দর

টানা ৪ দিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি বাণিজ্য সচল হয়েছে। এর মধ্য দিয়ে উভয় বন্দর এলাকায় ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

১১:১২ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

পেরুতে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত সব যাত্রী

পেরুতে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত সব যাত্রী

পেরুতে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত হয়েছেন ৭ জন। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বিমানের কেউ বেঁচে নেই বলে জানিয়েছে দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয়।

১১:০২ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ঝড়ের কবলে পড়ে দুবলায় ডুবল ১৮ ট্রলার

ঝড়ের কবলে পড়ে দুবলায় ডুবল ১৮ ট্রলার

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৮টি ফিসিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় মোঃ শাহিনুর ও মোঃ মোতাচ্ছির নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ী বাগেরহাটের রামপালে। 

১০:৫৭ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

কী আছে জায়েদ খানের ভাগ্যে?

কী আছে জায়েদ খানের ভাগ্যে?

বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন শেষ হয়েও যেন হচ্ছে না শেষ। ভোট ও ফল ঘোষণার পর এক সপ্তাহ পেরিয়ে গেছে। এখনও চলছে আলোচনা-বিতর্ক। ঝুলে আছে জায়েদ খানের ভাগ্য। যা নির্ধারণ হবে শনিবার।

১০:৪৮ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

স্বামীকে বিক্রি করতে নিলামে তুললেন স্ত্রী!

স্বামীকে বিক্রি করতে নিলামে তুললেন স্ত্রী!

উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি, বয়স ৩৭ বছর, গায়ের রং ফর্সা, পেশায় মাংস ব্যবসায়ী। স্বামী লাগবে? কেনার জন্য যোগাযোগ করুন। তবে একবার কিনে ফেললে নিজের কাছেই রাখতে হবে, ফেরতযোগ্য নয়। এভাবেই অনলাইন মাধ্যমে নিজের স্বামীকে নিলামে তুললেন স্ত্রী। নিলামের একটি পরিচিত ওয়েবসাইটে এমন বিজ্ঞাপন দিয়ে নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন আয়ারল্যান্ডের ‘লিন্ডা ম্যাকঅ্যালিস্টার’ নামের এক নারী।

১০:৪৬ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

পালিত হচ্ছে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’

পালিত হচ্ছে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’

‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’ এ প্রতিপাদ্যে দেশব্যাপী নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’।

১০:২১ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

উচ্চশিক্ষায় অবহেলিত মাতৃভাষা (ভিডিও)

উচ্চশিক্ষায় অবহেলিত মাতৃভাষা (ভিডিও)

বাংলা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হলেও উচ্চশিক্ষায় মাতৃভাষার চর্চা আশানুরূপ নয়। শিক্ষাবিদরা বলছেন, উচ্চশিক্ষায় বাংলা ব্যবহারে সবার আগে তথ্যসূত্র বই প্রণয়নে গুরুত্ব দিতে হবে। সেইসাথে বাংলার চর্চা বাড়াতে মৌলিক বইয়ের পাশাপাশি অনেক বই অনুবাদ করার তাগিদ বিশিষ্টজনদের।

১০:২১ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ধূমপান ছাড়াই ফুসফুসের ক্যানসার! জানুন ৪টি কারণ

ধূমপান ছাড়াই ফুসফুসের ক্যানসার! জানুন ৪টি কারণ

ফুসফুস আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই অঙ্গটির মাধ্যমেই শ্বাস-প্রশ্বাস চলার পাশাপাশি শরীরে অক্সিজেন প্রবেশ করে এবং  কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। এই বিশেষ অঙ্গেও ক্যানসার হয়। ক্যানসার আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানেই রয়েছে ফুসফুসের ক্যানসার। এই অঙ্গে ক্যানসারের প্রধান কারণ হল ধূমপান। নিয়মিত ধূমপানকারীদের মধ্যে এই রোগ খুব বেশি দেখা যায়। তবে অধূমপায়ীদেরও কয়েকটি ভুলের কারণে এই রোগ হয়।

১০:১৩ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

কোভিডে বিশ্বে মৃত্যু ৫৭ লাখ ২৪ হাজার

কোভিডে বিশ্বে মৃত্যু ৫৭ লাখ ২৪ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৫৭ লাখ ২৪ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত ছাড়িয়েছে ৩৯ কোটি ৫৪ লাখ।

০৯:৫৯ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

জনসনের পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন মন্ত্রীরাও

জনসনের পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন মন্ত্রীরাও

করোনাকালে নিয়ম ভেঙে পার্টি করার ঘটনায় পাঁচ উপদেষ্টার পদত্যাগের পর এবার মন্ত্রীরাও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গ ছাড়ছেন। জোরালো হচ্ছে তার পদত্যাগের দাবি।

০৯:৪০ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

সূর্যের দেখা মিললেও রয়েছে বৃষ্টির শঙ্কা

সূর্যের দেখা মিললেও রয়েছে বৃষ্টির শঙ্কা

মাঘের শেষে বৃষ্টির ঝলক দেখিয়ে রাজধানীর আকাশে শনিবার উঁকি মেরেছে সূর্য। এর আগের দিন ঝড়ো হাওয়াসহ ভারী, মাঝারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ঘরবন্দি হয়ে পড়েছিল নগরবাসী। শুক্রবার রাজধানীতে মেঘের দাপটে দেখা যায়নি সূর্য। তবে শনিবার এই বৃষ্টি অব্যাহত থাকার আভাস থাকলেও সূর্যের আলোয় আলোকিত হয়েছে ঢাকা।

০৯:০৫ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

এই ৬ ভুলেই নারীদের হৃদরোগ বাড়ছে!

এই ৬ ভুলেই নারীদের হৃদরোগ বাড়ছে!

হার্ট হল শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই অঙ্গটি রক্তকে পাম্প করে শরীরের প্রতিটি অংশে পৌঁছে দেয়। তাই প্রতিটি মানুষের উচিত নিজের হার্টের খেয়াল রাখা। যদিও নারীদের হার্টের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। বিশেষত, মেনোপজের আগে নারীদের হার্টের সমস্যা হয় না বললেই চলে। কারণ এই সময়টায় নারীদের শরীরে এমন কিছু হর্মোন কার্যকরী থাকে যা হার্টকে সুরক্ষা দেয়। এছাড়াও নারীদের এমনিতেও হার্টের সমস্যা হয় কম।

০৯:০৪ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ভারত আমাদের অকৃত্রিম বন্ধু: প্রতিমন্ত্রী পলক

ভারত আমাদের অকৃত্রিম বন্ধু: প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয়কে অবশ্যম্ভাবী করতে অবদান রেখেছিল ভারত। 

০৯:০১ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

স্বামী-স্ত্রীর সম্পর্কে ভাঙন ধরাতে পারে সোশ্যাল মিডিয়া!

স্বামী-স্ত্রীর সম্পর্কে ভাঙন ধরাতে পারে সোশ্যাল মিডিয়া!

বিয়ের সম্পর্ক খুব জটিল একটি রসায়ন। বিয়ের পরই দুটি মানুষ একসঙ্গে সমাজিকভাবে পাশাপাশি থাকার ছাড়পত্র পান। বিয়ের পর শুরু হয় এক অন্য জীবন। এই সম্পর্ককে ঠিক মতো এগিয়ে নিয়ে যেতে চাইলে হতে হবে সবাধান। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার জন্যও দেখা দিতে পারে সমস্যা। 

০৮:৫০ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

আকবর হত্যায় স্ত্রীর মামলা, ইউপি চেয়ারম্যানসহ ১৫ জন আসামি

আকবর হত্যায় স্ত্রীর মামলা, ইউপি চেয়ারম্যানসহ ১৫ জন আসামি

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে চাঞ্চল্যকর আকবর আলী (৪৬) খুনের ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলামকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। 

০৮:৪৬ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

সুরঞ্জিত সেনগুপ্ত চলে যাওয়ার পাঁচ বছর

সুরঞ্জিত সেনগুপ্ত চলে যাওয়ার পাঁচ বছর

বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের পঞ্চম মৃত্যুবার্ষিকী শনিবার (৫ ফেব্রুয়ারি)। ২০১৭ সালের এই দিনে তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান।

০৮:৪৩ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ডলারের ব্যবহার বাদ দেয়ার চিন্তা রাশিয়া-চীনের

ডলারের ব্যবহার বাদ দেয়ার চিন্তা রাশিয়া-চীনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ত্রিপক্ষীয় লেনদেনের ক্ষেত্রে ডলারের ব্যবহার বাদ দেয়ার বিষয়ে আলোচনা শুরু করেছেন। দু’দেশের মধ্যে ৩০ বছরের একটি গ্যাস চুক্তি সইয়ের পর এই আলোচনা করেছেন দুই প্রেসিডেন্ট।

০৮:৩১ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

পাকিস্তানের পেসার হাসনাইন নিষিদ্ধ

পাকিস্তানের পেসার হাসনাইন নিষিদ্ধ

বোলিং অ্যাকশন বায়োমেকানিক্যাল পরীক্ষায় অবৈধ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইনকে নিষিদ্ধ করা হয়েছে। 

০৮:৩১ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ

হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ শনিবার। সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম ধর্মীয় উৎসব।

১২:০১ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

খাদ্যনালীর ক্যান্সারে মৃত্যু ঝুঁকি বেশি, করণীয় কী?

খাদ্যনালীর ক্যান্সারে মৃত্যু ঝুঁকি বেশি, করণীয় কী?

বাংলাদেশের মানুষের মধ্যে শনাক্ত হওয়া সাধারণ ক্যান্সারগুলোর একটি হল খাদ্যনালীর ক্যান্সার বা ইসোফেগাল ক্যান্সার।

১১:৪৪ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি