জিম্বাবুয়েকে উড়িয়ে শততম ম্যাচ জিতল বাংলাদেশ
তিন ফরম্যাটেই শততম ম্যাচে জয় পেল বাংলাদেশ। ভারতের বিপক্ষে শততম ওয়ানডে আর শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট জয়ের পর আজ শততম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে জয় এসেছে ৮ উইকেটে। একাদশে ছিল তরুণদের প্রাধান্য। এক সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ ছাড়া আর কোনো সিনিয়র নেই। মাঠে পারফর্মও করেছেন জুনিয়ররাই। তামিমের অনুপস্থিতিতে রেকর্ড ওপেনিং জুটি উপহার দিয়েছেন সৌম্য সরকার আর মোহাম্মদ নাঈম। তরুণদের হাত ধরেই সিরিজের শুরুটা দারুণ হলো টাইগারদের।
০৮:২৬ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
কঠোর লকডাউনে খোলা থাকবে ব্যাংক
আগামীকাল শুক্রবার থেকে আবার ১৪ দিনের 'শাটডাউনে' যাচ্ছে দেশ। এবার গণপরিবহনের সঙ্গে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিসসহ কল-কারখানা। তবে জরুরি পরিসেবা বিবেচনায় খোলা থাকবে ব্যাংক।
০৭:৩৬ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
সৌম্য-নাঈমের রেকর্ড জুটি
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড ওপেনিং জুটি উপহার দিলেন সৌম্য সরকার এবং মোহাম্মদ নাঈম। তাদের জুটি ইতোমধ্যেই তিন অংক ছুঁয়েছে। এর আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি ছিল ৯২। গত বছর ঢাকায় এই জিম্বাবুয়ের বিপক্ষেই ওই জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও লিটন দাস।
০৭:৩০ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ভাষা সৈনিক সমেলা রহমানের ইন্তেকাল
করোনায় থেমে গেলো ভাষা সৈনিক সমেলা রহমানের (৮৩) জীবন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাাহি...রাজিউন)।
০৬:৫৫ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
ঠাকুরগাঁয়ের হরিপুরে বাড়ির পাশে থাকা ডোবার পানিতে ডুবে শিমু আক্তার (৮) ও জান্নাতুন (৬) নামে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত গ্রামে। মৃত দুই বোন ওই গ্রামের সাহা আলমের কন্যা।
০৬:৪৫ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
বাংলাদেশকে ১৫৩ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে
প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে ১৫৩ রানের লক্ষ্য দিয়েছে টাইগারদের। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে স্বাগতিক জিম্বাবুয়ে।
০৬:৩১ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
করোনায় গেল আরও ১৮৭ প্রাণ
দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সারাদেশে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৬৮৫ জনে।
০৬:১৮ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
কাল থেকে ৫ আগস্ট পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ
করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের ১৩ জুলাইয়ের জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে আগামীকাল ২৩ জুলাই শুক্রবার সকাল ৬ টা থেকে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সকল ধরণের যাত্রীবাহী নৌযান (লঞ্চ/স্পিডবোট/ট্রলার/অন্যান্য) চলাচল বন্ধ থাকবে।
০৬:১১ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
কাল থেকে ফেরিতে গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ
আগামীকাল ২৩ জুলাই সকাল থেকে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে।
০৬:০৪ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
কাল শুরু হচ্ছে অলিম্পিক গেমস
শেষ হচ্ছে অপেক্ষার পালা। আগামীকাল জাপানের টোকিওতে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত অলিম্পিকের। তাই আসরের নাম করণ হয়েছে ‘টোকিও অলিম্পিক-২০২০’। করোনায় এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকের পর্দা উঠছে ২৩ জুলাই। এ পর্দা নামবে ৮ আগস্ট। ২০৬ দেশের প্রায় সাড়ে ১১ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের অলিম্পিকে।
০৫:৫৪ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
মৌলভীবাজারে দেড় সহস্রাধিক পরিবারের নিজের বাড়িতে প্রথম ঈদ
মৌলভীবাজারে স্বপ্নের বাড়িতে প্রথম ঈদ। আগে যেখানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুরবানীর মাংস চেয়ে আনতেন এবার বঙ্গবন্ধুর নামে তারাই সম্মিলিত কুরবানী দিয়ে মাংস ভাগাভাগী করে নিয়েছেন। নিজের ঘরে প্রথম ঈদ। আহ্ কি আনন্দ। কথা হয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারে ঠিকানা পাওয়া শ্রীমঙ্গল মোহাজেরাবাদ আশ্রায়নের বীরঙ্গনা মায়া খাতুনের সাথে।
০৫:৩১ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
সংস্কৃতি প্রতিমন্ত্রীর ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান
করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ব্যক্তিগতভাবে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
০৪:৫৯ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করল সিসিক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করেছে সিলেট সিটি করপোরেশন। গতকাল ঈদের দিন সকাল থেকে পশুর বর্জ্য অপসারণ কাজে যোগ দেন সিসিকের প্রায় দুই হাজার পরিচ্ছন্ন কর্মী। সাথে ছিলো অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতিসহ শতাধিক গাড়ি। বর্জ্য পরিস্কারের জন্য সিসিকের ২৪ ঘন্টার লক্ষ্যমাত্রা থাকলেও ১২ ঘন্টা অর্থাৎ বুধবার রাত ১০ টার মধ্যে সিলেট নগরীর শতভাগ বর্জ্য পরিস্কার করতে সক্ষম হয় সিসিক। সিসিকের জন সংযোগ কর্মকর্তা আব্দুল আলীম শাহ এ তথ্য নিশ্চিত করেন।
০৪:৪৭ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
প্রথম দুই টেস্টের দল ঘোষণা করল ইংল্যান্ড
আগামী মাসে সফরকারী ভারতের বিপক্ষে শুরু হওয়া পাঁচ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড। আগামী ৪ অগাস্ট নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে সিরিজের সূচনা হবে। এরপর ১২ অগাস্ট থেকে লর্ডসে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবেন বিরাট কোহলি ও জো রুটরা। প্রথম দুই টেস্টের জন্য দল ১৭ জনের দল ঘোষণা করলো ইংল্যান্ড।
০৪:০৯ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
হাসি কান্না আর স্বজন হারানোর দূর্ঈদ!
এক বছরের বেশি সময় ধরে স্বামী-স্ত্রীর খাবার থালা আর পেয়ালা পৃথক করে ফেলা হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে বাবারা সন্তানকে বুকে জড়িয়ে ঘুমোতে পারছেন না করোনার আতঙ্কে। আমি আমার প্রাণপ্রিয় সন্তানের গালে আলতো ঠোঁটে আদর করি না অনেক দিন। অফিস কিংবা হাট থেকে ফিরে প্রিয়তমা স্ত্রীর মান ভাঙাতেও ঠোঁটের কোণে চুমু আঁকে না বেচারা স্বামী। এমনই সব অভূতপূর্ব ঘটনার স্বাক্ষী আজ মানব জাতি। এরই মধ্যে ত্যাগের মহিমা ঘরে ঘরে। তবে সেটা এখন স্বজন হারানোর ত্যাগ আর বিশুদ্ধ নিঃশ্বাস না পাওয়ার শঙ্কা!
০৪:০৭ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
রাত ১২টার মধ্যেই ডিএনসিসি’র প্রথম দিনের শতভাগ বর্জ্য অপসারণ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসি’র সমগ্র এলাকায় রাত ১২টার মধ্যেই কোরবানীর প্রথম দিনের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
০৩:৫৮ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
এবারের লকডাউন আরো কঠিন হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। পূর্বঘোষিত তারিখ অনুযায়ী যা চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত।
০৩:৪৯ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি চূড়ান্ত
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সূচি চূড়ান্ত করেছে বিসিবি। পূর্ব ঘোষণা অনুযায়ী আগস্টের প্রথম সপ্তাহেই মাত্র ৭ দিনের মাঝেই শেষ হবে ৫টি ম্যাচ। বুধবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের এ সূচি জানিয়েছে বিসিবি।
০৩:৪১ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্রের জন্মদিন আজ
ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্রের জন্মদিন আজ। ১৮১৪ সালের ২২ জুলাই তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। প্যারীচাঁদ মিত্র ছিলেন বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক। তার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। তিনি ছিলেন একাধারে লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও ব্যবসায়ী। অবশ্য লেখালেখির পরিচয়েই তিনি বেশি পরিচিত হন। তিনি রচনা করেন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে খ্যাত ‘আলালের ঘরের দুলাল’।
০৩:৩৩ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
দুর্ধর্ষ জুম্মা ডাকাত শ্বশুরবাড়ী থেকে গ্রেফতার
একাধিক হত্যা, ডাকাতি ও অপহরণসহ ১৯ মামলার আসামি জয়নাল আবেদীন প্রকাশ জুম্মা (৩০) ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ জুলাই) রাতে হাতিয়ার নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় তার শ্বশুরবাড়ী থেকে তাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
০৩:১৩ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া
সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার ভোরে দেশটির হোমস প্রদেশের আকাশে ইসরাইলের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে । চলতি সপ্তাহে এটি ছিল ইসরাইলের দ্বিতীয় বিমান হামলার ঘটনা। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পরিবেশিত খবরে একথা বলা হয়। খবর এএফপি’র।
০৩:১০ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
মিরসরাইয়ে স্কুলের নৈশ প্রহরীরকে কুপিয়ে জখম
মিরসরাইয়ে নাজিম উদ্দিন (৪৫) নামে উপজেলার বড়তাকিয়া আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ জুলাই) ভোরে দায়িত্বরত অবস্থায় ফজরের নামাজের পরে বিদ্যালয়ে অবস্থান করলে এ ঘটনা ঘটে।
০২:৪৬ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে বিএনপি : সেতুমন্ত্রী
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা নাই বলেই পবিত্র ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে বিএনপি।
আজ বৃহষ্পতিবার সকালে তাঁর সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
০২:৩১ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
শাহরুখের চড় খেয়েই দু’বছর ধরে হাসপাতালে হানি সিং!
র্যাপার, পপ গায়ক, সুরকার, গীতিকার এবং অভিনেতা। হানি সিংয়ের পরিচয় দিতে গেলে এতগুলো শব্দই এখন খরচ করতে হয়। বলিউডে এসেছিলেন কারও সাহায্য ছাড়াই। প্রথম সুযোগেই করেছিলেন বাজিমাত।
০১:৪৫ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার
- শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি মনোনীত হলেন ওয়াকিদুজ্জামান ডা
- কুমিল্লা সাঁড়াশি অভিযান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার
- ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪
- নির্বাচনে পরাজয়ের কারণ ‘অভিভাসন নীতি ’:ট্রাম্প
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
- নূন্যতম মজুরি ৩২ হাজার প্রস্তাবনা শ্রমিকনেতাদের, সময় নিলো মালিকপক্ষ
- জানুয়ারিতে আবেদন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























