ঢাকা, শুক্রবার   ১০ জুলাই ২০২৬

লকডাউনের বিধিনিষেধ ২৩ মে পর্যন্ত বাড়ছে 

লকডাউনের বিধিনিষেধ ২৩ মে পর্যন্ত বাড়ছে 

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার (১৫ মে) প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ও ভারতের অবস্থা বিবেচনায় নিয়ে বাড়তি সতর্কতার অংশ হিসেবে বিধিনিষেধ বাড়ানো হচ্ছে।

০৬:১১ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ –নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গানিতিক মডেলের তথ্য মতে, আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা অঞ্চলে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ ও নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

০৬:০২ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

করোনায় আরও ২২ জনের মৃত্যু

করোনায় আরও ২২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১২৪ জনে। এদিকে একই সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৬১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭৯  হাজার ৭৯৬ জনে।

০৫:২৪ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

অবশেষে জুটি বাঁধছেন মেসি-আগুয়েরো!

অবশেষে জুটি বাঁধছেন মেসি-আগুয়েরো!

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সাথে আর নতুন চুক্তিতে যাবেন না- এটা কিছুদিন আগেই জানিয়ে দিয়েছেন সার্জিও আগুয়েরো। বৃটিশ গণমাধ্যম দ্য সান এবং আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি অনুযায়ী এবার নতুন খবর হচ্ছে- মেসি সঙ্গে জুটি বাঁধতে অচিরেই বার্সায় যোগ দিচ্ছেন আর্জেন্টাইন এই তারকা। 

০৪:৪৫ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

ভোলার পর্যটনকেন্দ্রে উপচেপড়া ভিড়

ভোলার পর্যটনকেন্দ্রে উপচেপড়া ভিড়

করোনাকালীন ঈদকে ঘিরে ভোলার পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এমন লোক সমাগমে সামাজিক দূরত্ব তো দূরের কথা, স্বাস্থ্যবিধিও মানছে না কেউই। 

০৪:০৭ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

ঈদ শেষ হলেও কমেনি ঘরে ফেরা যাত্রীদের চাপ

ঈদ শেষ হলেও কমেনি ঘরে ফেরা যাত্রীদের চাপ

ঈদ শেষ হলেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে কমেনি দক্ষিণাঞ্চলের ঘরে ফেরা যাত্রীদের চাপ। যে চাপ সামাল দিতে বাংলাবাজার থেকে খালি ফেরি পাঠাতে হচ্ছে শিমুলিয়া ঘাটে। তবে বাংলাবাজার দিয়েও ফেরিতে পদ্মা পার হচ্ছেন দক্ষিণাঞ্চলের কিছু কিছু যাত্রী।

০৩:৫৯ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

ব্যাংক-বিমা ও শেয়ার বাজার খুলছে রবিবার

ব্যাংক-বিমা ও শেয়ার বাজার খুলছে রবিবার

০৩:৫৯ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

০৩:৫৭ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

চাচা-চাচী ও চাচাতো ভাই কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

চাচা-চাচী ও চাচাতো ভাই কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

রাজবাড়ীর গোয়ালন্দে চাচা, চাচী ও চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তুষার শেখ (১৭) নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার পশ্চিম উজানচরের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় চাচী ও চাচাতো ভাইকে আটক করেছে।

০৩:৪২ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‘হাসিনা : এ ডটারস টেল’

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‘হাসিনা : এ ডটারস টেল’

আগামী ১৭ মে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

০৩:২৫ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

সর্বোচ্চ তাপমাত্রা মোংলায়, ঘরে থাকার পরামর্শ

সর্বোচ্চ তাপমাত্রা মোংলায়, ঘরে থাকার পরামর্শ

আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল যে, ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাত হতে পারে। তবে দু-এক জায়গা ছাড়া কোথায় বৃষ্টি হয়নি বরং প্রচণ্ড তাপদাহে পুড়েছে মানুষ। ঈদের পরের দিনও শনিবার (১৫ মে) তাপদাহের একই অবস্থা। 

০১:৪০ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তুপ গাজা, নিহত ১৪৪

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তুপ গাজা, নিহত ১৪৪

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পর এবার আর্টিলারি ফায়ার ও ট্যাংক দিয়ে গোলা ছোড়া হয়েছে। শুক্রবার রাতে ৪০ মিনিটে গাজার ১৫০টি লক্ষ্যবস্তুতে ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রায়ি টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন। 

০১:৩১ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

মানুষের জন্য কাজ করছেন আত্মপ্রত্যয়ী এক স্বেচ্ছাসেবী জান্নাত

মানুষের জন্য কাজ করছেন আত্মপ্রত্যয়ী এক স্বেচ্ছাসেবী জান্নাত

‘মানুষ মানুষের জন্য’- এই উক্তিটি যেনো আরও বেশি প্রতিষ্ঠিত হয়ে উঠেছে করোনার এই অন্ধকার সময়ে। দেশের অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছেন এই মহামারির সংকটকালে। অনেকেই খাদ্যের অভাবে অসহায় জীবনযাপন করছেন। বিশেষ করে পথের মানুষরা। তবে মানবতার এই করুণ পরিস্থিতিতে বসে নেই মানবিক মানুষেরাও। অনেকেই যে যার মত করে সাহায্য করে যাচ্ছেন অসহায় মানুষদের। তবে চাহিদার তুলোনায় সেগুলো অনেক কম। সেই ধারাবাহিকতায় এসব অবহেলিত মানুষে পাশে দাঁড়িয়েছেন রাজধানী মিরপুরের বাসিন্দা জান্নাতুল ফেরদৌস।

০১:২৮ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী গ্রেফতার

জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী গ্রেফতার

জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রামের সাতকানিয়ার ছমদরপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

০১:১৪ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

মৃত্যু আরও সাড়ে ১৩ হাজার, সংক্রমণ ছাড়ালো সোয়া ১৬ কোটি

মৃত্যু আরও সাড়ে ১৩ হাজার, সংক্রমণ ছাড়ালো সোয়া ১৬ কোটি

মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডবে তটস্থ গোটা বিশ্ব। বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১৩ হাজার ৬০৫ জন। যার মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ৮৭৯ জনের প্রাণহানি ঘটেছে ভারতে। এ সময়ে বিশ্বে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৭ লাখ ২০ হাজার ৬২০ জন। যার মধ্যে সর্বোচ্চ ৩ লাখ ২৬ হাজার ৯৮৭ জনই শনাক্ত হয়েছে ভারতে।

০১:০০ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

এবার মঙ্গলের মাটি ছুঁল চীনের রোভার

এবার মঙ্গলের মাটি ছুঁল চীনের রোভার

১২:৪৮ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

এবারও গান নিয়ে আসছেন মাহফুজুর রহমান

এবারও গান নিয়ে আসছেন মাহফুজুর রহমান

প্রতি বছরের মত আসন্ন ঈদুল ফিতরেও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। তার একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়। গত কয়েক বছরের মতো এবারও তিনি বেশকিছু মৌলিক গান নিয়ে হাজির হতে যাচ্ছেন।

১২:২৯ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

অস্ত্রের মুখে জিম্মি করে সাসেক প্রকল্পের বেজ ক্যাম্পে ডাকাতি

অস্ত্রের মুখে জিম্মি করে সাসেক প্রকল্পের বেজ ক্যাম্পে ডাকাতি

গাজীপুরের কালিয়াকৈরের সুত্রাপুর এলাকায় সাসেক সড়ক উন্নয়ন প্রকল্প-২ এর ঠিকাদার প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম লিমিটেড-এর বেজ ক্যাম্পে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মে) রাতে ডাকাত দল বেজ ক্যাম্পে প্রবেশ করে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে হাত-পা বেঁধে রেখে  মালামাল লুট নেয়। এসময় নিরাপত্তা কর্মীরা দুই ডাকাতকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।

১১:৫০ এএম, ১৫ মে ২০২১ শনিবার

হালান্ডের জন্য মেসিকে বলি দিতে প্রস্তুত বার্সা!

হালান্ডের জন্য মেসিকে বলি দিতে প্রস্তুত বার্সা!

যেভাবেই হোক, যেমন করেন হোক, আর্লিং ব্রট হালান্ডকে নিজেদের করে নিতে মরিয়া হয়ে উঠেছে বার্সেলোনা। বরুশিয়া ডর্টমুন্ডের তরুণ ফরোয়ার্ডকে পেতে প্রয়োজনে প্রাণ ভোমরা লিওনেল মেসিকে পর্যন্ত বিদায় জানাতে প্রস্তুত বার্সা প্রেসিডেন্ট জোয়ান লার্পোতা।

১১:৩৩ এএম, ১৫ মে ২০২১ শনিবার

আলমসাধুতে গানের তালে নাচানাচি, পড়ে প্রাণ গেল যুবকের

আলমসাধুতে গানের তালে নাচানাচি, পড়ে প্রাণ গেল যুবকের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গান বাজিয়ে নাচানাচি করার সময় চলন্ত আলমসাধু (শ্যালোইঞ্জিন চালিত যান) থেকে পড়ে মাসুদ রানা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মে) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

১০:৫৭ এএম, ১৫ মে ২০২১ শনিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি